বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ অন্যান্য দেশের মতো সৌদি আরবেও প্রতিনিয়ত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৫৩ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। গত একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কে নিজের দেশের গোয়েন্দা সংস্থার মতের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে করোনাভাইরাস যে চীনা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, এ বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী।এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জানিয়েছিলেন যে তারা এখনো ভাইরাসের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা তদন্ত করছেন। তবে গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছিল যে, ভাইরাসটি 'মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত' নয়
কাজে যোগ দিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকার পথে পোশাক শ্রমিকেরা। দক্ষিণ-পশ্চিঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে এসব শ্রমিকেরা সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রবেশ করে। আজ শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ পরে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট দিয়ে মাধবীলতা নামের ফেরিটি প্রায় ৩শতাধিক যাত্রীসহ ২টি ট্র্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। গাদাগাদি করে
গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৩ জনসহ মোটা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৮২ তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।তিনি জানান, সর্বশেষ রোববার (২৬ এপ্রিল) ঢাকার মহাখালীর আইপিএইচ এর এমপিএমএল ল্যাবে পাঠানো ১৩২ জনের নমুনার মধ্যে ৩টি নমুনা বাতিল (ইনভিলিট) হয়। বাকি ১২৯ নমুনা থেকে প্রতিবেদন পাওয়া গেছে। এর
রংপুরে নতুন করে সাতজন এবং চার জেলাসহ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজে দুই দফায় পিসিআর যন্ত্রে বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় এই ১১ জনের করোনা শনাক্ত হয়।আক্রান্তরা হলেন রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা সোনালী ব্যাংক বাজার শাখায় কর্মরত এক পুরুষ (৫৭), একই এলাকার একই ব্যাংকে কর্মরত এক পুরুষ (৪৫), সোনালী ব্যাংক বাজার
নারায়ণগঞ্জ পুলিশের ৪৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা পুলিশের সূত্র জানায়, এই ৪৩ জন সদস্য চার দফায় করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দফায় ১৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার একদিন বাদে আরও চারজনকে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়। এর দুই দিন পর আরও সাত জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। সর্বশেষ
আজ শুক্রবার থেকে মেঘনায় মাছ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় ইলিশের জাটকা সংরক্ষণের জন্য রামগতি উপজেলার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হয়। এরপরই শুরু হয় মাছ ধরা।জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রম এলাকায় মার্চ ও এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। একই সময় জাটকা
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি হলো ইতালি। কিন্তু গত কিছুদিন ধরে ইতালিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের মৃত্যুর পর দেশে এখন করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৬৭। তবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও মহামারি করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরপরই ইতালির অবস্থান। দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৫
পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দে এবং আরো দুই মন্ত্রীও কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির আন্ত মন্ত্রণালয় করোনাভাইরাস কমিটির বেশ কয়েকজন সদস্যও রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রী নাবিয়াম জানিয়েছেন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০৫ জন ও মৃত্যু হয়েছে একজনের। ইনিউজ ৭১/ জি.হা
প্রায় এক মাস ১০ দিন পর খুলে দেয়া হচ্ছে সৌদি-আরবের সবচেয়ে বড় দুই মসজিদ মক্কার মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-আল-নববী। আজ শুক্রবার থেকে মসজিদ দুটি খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এর ফলে আবার মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করবেন।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টিতে গত ২০ মার্চ থেকে মুসল্লিদের প্রবেশ বন্ধ
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্তি বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। সম্প্রতি মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত দুই দিন ধরে সেই সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৫৮০১ জনের।একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি করোনা রোগী। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। সম্প্রতি দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছিল। কিন্তু গত দুই দিন ধরে ফের তা বেড়ে গিয়েছে। বৃহস্পিতবার নতুন করে মৃত্যু হয়েছে ২২০১ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮২৯ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৪২ হাজার ৬০৮ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৭৩৭ জন, স্পেনে এক লাখ ৩৭ হাজার ৯৮৪
আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম রমজানের সিয়াম সাধনা। এ দিনগুলোতে আমরা তার সন্তুষ্টির জন্য যে কাজই করি না কেন, তিনি তাতে অশেষ কল্যাণ ও বরকত দান করেন। এর মধ্যে অন্যতম হলো রমজানের সাহরি ও ইফতার।রমজানের বিশেষ ইবাদত সাহরি ও ইফতারে রয়েছে বরকত, কল্যাণ ও অনেক সাওয়াব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের অনেক বর্ণনায় তা তুলে ধরেছেন। হাদিসে এসেছে- ইফতারের
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে, আক্রান্তদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন বেশি কয়েকজন চিকিৎসক। গত কয়েকদিনের প্রাপ্ত তথ্য বলছে, ২১ এপ্রিল যেখানে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল ২০০, সবশেষ ২৭ এপ্রিল সে সংখ্যা দাঁড়ায় ৩৭৩ জনে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে শুধু ঢাকাতেই আছেন
ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরো ৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছেন। যা এখন পর্যন্ত ইতালিতে একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। এ নিয়ে করোনায় আক্রান্ত ৭৫ হাজার ৯৪৫ ব্যক্তি এখন পর্যন্ত সুস্থ হয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মরণঘাতী করোনাভাইরাস। পরে তা
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত চশমাটি অবশেষে তিন লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হয়েছে। দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’ এর নিলাম থেকে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি কিনেছেন এই চশমাটি। বৃহস্পতিবার দিনগত রাত ১২টায় ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরীদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এই আয়োজনে হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম উপস্থিত ছিলেন।
লকডাউনের মধ্যে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগে বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, বগুড়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসএআই) নুর মোহাম্মদ, গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ ও বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ মুসা। এর আগে ২৮ এপ্রিল এএসআই নুর মোহাম্মদকে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া
করোনায় দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এক ভিডিও কনফারেন্সে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। বৈঠকে ডা. দীপু মনির সঙ্গে যুক্ত হন উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন পাবলিক
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি নিজে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তার করোনায় পজেটিভহওয়ার খবর জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রাশিয়া টুয়েন্টিফোরে আজ সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে।
চীনের উহান প্রদেশ থেখে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। সমগ্র দেশ এখন লকডাউনের আওতায়। ফলে কর্মহীন হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। এহেন পরিস্থিতিতে বরিশালের জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে নগরীতে প্রায় ৫৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মী নিজস্ব অর্থায়নে অসহায়
ঈদের আগেই সব তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার পরিকল্পনা করছে বিজিএমইএ৷ তারা বলছে, করোনায় কোনো শ্রমিকের কিছু হলে তার সব দায়দায়িত্ব মালিকরা নেবেন৷ যদিও এখনও তিনশ কারখানার শ্রমিকরা বেতন পাননি৷ বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দিপু জানিয়েছেন, ঈদের আগেই সব তৈরি পোশাক কারখানা খুলে যাবে৷ আর তৈরি পোশাক মালিকদের এই সংগঠনটির প্রেসিডেন্ট রুবানা হক বলেছেন, ‘করোনায় কোনো শ্রমিকের কিছু হলে
বিশ্বজুড়ে ভয়ঙ্কর থেকে এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে মারণ ভাইরাস করোনা ৷ লকডাউনে প্রায় গোটা বিশ্বই ৷ কিন্তু তাতেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বাংলাদেশে ক্রমেই বেড়ে চলছে সংক্রমণের সংখা। এমন অবস্থায় করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আজ ৭ টন মেডিক্যাল এইড উপহার দিয়েছে আরব আমিরাত (UAE), এসব মেডিকেল ইক্যুইপমেন্ট দেশে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত প্রায় ৭ হাজার চিকিৎসকের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। আরব
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ও সংক্রমণ ঠেকাতে সব পোশাক কারখানা বন্ধ রাখাসহ উপজেলার সকল প্রবেশপথ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ অনুরোধ জানান। চিঠির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এখনই সকল পোশাক কারখানা ও উপজেলার