গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯ জন।রোববার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের প্রায় ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭ টি জেলায়। এ ২৭
ঝিনাইদহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। শনিবারে দুই জনের শরীরে করোনা সনাক্ত হওয়ার পর রোববার নতুন করে এক চিকিৎসকসহ আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের এক গৃহবধু ও পোড়াহাটী ইউনিয়নের এক যুবক, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ, মহেশপুরে একজন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জে একজন ডেন্টাল সার্জনসহ দুইজন ও কোটচাঁদপুরে এক ২১ বছরের যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। এই
বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত ১২ লক্ষ মানুষকে ত্রাণ দিতে পেরেছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোববার আড়াইহাজারে মাহমুদুর রহমান সুমন নগদ অর্থ ও খাদ্য দিচ্ছেন। দলীয় নেতাকর্মীরা নিজেদের টাকায় যে যা পারছেন, জনগণের পাশে দাঁড়াচ্ছেন। রোববার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে খাদ্য
শরীয়তপুরে নতুন করে করোনায় আরো ৭ জন আক্রান্ত হয়েছে। এইনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জানে।এর মধ্যে নড়িয়ায় নতুন করে চামটা ইউনিয়নে ২ জন ,বিঝারী ইউনিয়নে ১ জন ও নওপাড়া ইউনিয়নে ১ জন। ভেদরগঞ্জে প্রথমবারের মতো ছয়গাও ইউনিয়নের ছয়গাও গ্রামে ২ জন ও জাজিরা পৌরসভার ফকির মাহমুদ অাকন কান্দি গ্রামে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল
ব্রাক্ষণবাড়িয়াসরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে করোনা ভাইরাসের প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৩০০ শত পরিবারের মাঝে চাউল বিতরণ করেছে মালিক ভরসা ফার্মের পরিচালক মোঃ জাহিদ আহমেদ। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টা উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাঘ এলাকার ৩০০টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে দশ কেজি চাউল করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ
দুই ভাই। নাম তাজাম্মুল পাশা ও মুজাম্মিল পাশা। বাড়ি দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। পেশায় ছোটখাটো ব্যবসায়ী। দেশজুড়ে লকডাউনের মধ্যে যেসব দরিদ্র মানুষ না খেয়ে রয়েছেন, তাদের অবস্থা দেখে ২৫ লাখ রুপিতে নিজেদের জমি বিক্রি করে সেসব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন তারা।ভারতীয় টেলিভিশন এনডিটিভি এ নিয়ে একটি অনলাইন প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, মহামারি করোনাভাইরাসের কারণে কোলার
টেলিভিশন টক শোতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নার্সদের নিয়ে ‘কটুক্তিমূলক’ মন্তব্য করায় ফুঁসে উঠেছে নার্স সমাজ। অনতিবিলম্বে মন্তব্য প্রত্যাহার করে নার্স সমাজের কাছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে জাফরুল্লাহ চৌধুরী বলেন,নার্সদের ২য় শ্রেণির অফিসার পদমর্যাদা দেয়া ঠিক হয়নি। নার্সরা ঠিক মতো কাজ করে না। এজন্য নার্সরা করোনায় আক্রান্ত হচ্ছে না।’ এ
লকডাউনে বিরক্ত হয়ে প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে গিয়ে করোনা আক্রান্ত হলেন একই এলাকার মোট ২৪ জন। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে।কৃষ্ণা জেলার কালেক্টর ইমতিয়াজ জানান, নিজের সময় কাটাতে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে তাস খেলতে গেলে করোনা আক্রান্ত হন মোট ২৪ জন ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এর আগে বিজয়ওয়ারাতেই অপর এক ট্রাক ড্রাইভার সামাজিক জমায়েতে যোগ দেওয়ার ফলে ১৫ জন
মহামারি করোনাভাইরাসের প্রকোপ কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। কিন্তু প্রতিনিয়ত করোনায় আক্রান্ত এবং এর সংক্রমণে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সর্বশেষ হিসাব বলছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত প্রায় ২৯ লাখ। সবশেষ ১৮ এপ্রিল করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ায়। সেই হিসাবে গত এক সপ্তাহে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও ৫০ হাজার মানুষের। আক্রান্ত
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। শনিবার একদিনে দেশটিতে ২০৬৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪১৯ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয়েছে ৫৪
মহামারী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ইতালিতে দুই লাখ ছুঁই ছুঁই। গত এক দিনে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৩৫৭ জন। এনিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৩৫২ জন।এদিকে গত একদিনে ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৩৮৪ জনে দাঁড়িয়েছে।এইদিনে ইতালিতে ২ হাজার ৬২২ জন করোনা রোগী সুস্থ হয়ে ঘরে
ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩৬৯ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১৪ জনে।দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে এটাই সবচেয়ে কম মৃত্যুর হার। ফ্রান্সে সাড়ে ৭ হাজারেরও বেশি রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায়
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন।পরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা আশঙ্কাজনক।তবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯
বিশ্বব্যাপী করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে মানুষের মৃত্যুহার। সংক্রামক ব্যাধিটি মৃত ব্যক্তি থেকে ছড়িয়ে পড়ার কোনো তথ্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো পাওয়া যায়নি। বরং সুরক্ষিতভাবে দাফনকার্য সমাপ্তের জন্য সংস্থার পক্ষ থেকে অবশ্য পালনীয় কিছু নীতিমালা প্রকাশ করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, অনেকে মৃত মুসলিমের গোসল ও কাফন-দাফনের ব্যবস্থার ব্যাপারে অবহেলা করছেন। আবার অনেকে
মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে তুরস্কে নতুন করে আরও ১০৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় ২ হাজার ৭০৬ জনের মৃত্যু হলো। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় আজ নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, নতুন করে আরও ২ হাজার ৮৬১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা
ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর লড়াইয়ের পর অবশেষ হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রায়েম ওয়াটসন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ১৯৪৫ সালের ৮ মার্চ ভিক্টোরিয়াতে জন্ম গ্রহণ করা ওয়াটসন প্রথম শ্রেণির ক্যারিয়ারে ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন। ১৯৭৭ সালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্যারিয়ার শেষ করেন ওয়াটসন।
পাকিস্তান সেনাবাহিনী বলেছে যে করোনাভাইরাসের সঙ্গে মুসলমান ও পাকিস্তানকে যুক্ত করার জন্য ভারত যে অপচেষ্টা চালিয়েছে তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। পুরো বিশ্ব ভারতীয়দের এই অপচেষ্টার নিন্দা করছে। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান আইএসপিআরের ডিজি মেজর জেনারেল বাবর ইফতেখার এ কথা বলেন। তার মতে নয়া দিল্লি বরং হিন্দুত্ববাদ ও গেরুয়া সন্ত্রাসবাদ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, অধিকৃত কাশ্মীরে যে ঘৃণার আগুন জ্বালানো হয়েছিলো তা
স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরই দাবি করে আসছে তাদের কাছে করোনাভাইরাস পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ কিট রয়েছে। কিন্তু সন্দেহজনক রোগীদের পরীক্ষার জন্য কী পরিমাণ কিট মজুত আছে, তার নির্দিষ্ট সংখ্যা সবসময় এড়িয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতর। অবশ্য প্রতিষ্ঠানটি থেকে দাবি করা হয়েছে, চীন থেকে ১ লাখ পরীক্ষার কিট আসছে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ড. নাসিমা সুলতানা জানান, তারা আশা
করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালি এবং স্পেনে মৃত্যুর মিছিল কিছুটা কমলেও সারা বিশ্বে কিন্তু সেই মিছিল থেমে নেই। আগের মতই অব্যাহত রয়েছে। কারণ, গত এক সপ্তাহেও প্রাণ গেল ৫০ হাজার মানুষের। শেষ দুই সপ্তাহে মোট ১ লাখ মানুষের প্রাণ কেড়েছে মহামারি এ ভাইরাসটি। সব মিলিয়ে বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ২ লাখ। মোট আক্রান্তের সংখ্যাও ২৯ লাখ ছুঁই
সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরও ৪৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে শনিবার (২৫ এপ্রিল) বাসায় ফেরেন তারা। এ নিয়ে দেশটিতে ১ হাজার ২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরলেন। সিঙ্গাপুরে নতুন করে আরও ৬১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২৬৯৩
রাজধানীর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৫ এপ্রিল) গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অবস্থিত মন্দিরের আশ্রমটি লকডাউন করে পুলিশ। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের কোনো হাসপাতালে না নিয়ে আশ্রমের ভেতরে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) মহামারি এই করোনার প্রকোপের সময় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য সুরক্ষা সামগ্রীর সংকটের কারণে আমরণ অনশনে বসেছেন পাকিস্তানের চিকিৎসকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামরে ঘাটতি থাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে পাকিস্তানের দেড় শতাধিক চিকিৎসক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাই অনেকে ঝুঁকি নিয়ে এখন রোগীদের
বাংলাদেশ যখন করোনাভাইরাস মোকাবেলায় ব্যস্ত তখন ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। যে আশঙ্কা ইতিপূর্বেও করা হয়েছিলো। ভারতের হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অতিক্রম করে একদল পঙ্গপাল সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে। ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত যখন প্রাণপণে লড়ে যাচ্ছে তখন দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। এ গৃষ্মেই
ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের কোনো দেশে রোজা ১১ ঘন্টা আবার কোনো দেশে ২০ ঘন্টা। গত শুক্রবার আলজাজিরায় প্রকাশিত খবরে এ তথ্য দেওয়া হয়। মুসলিমদের প্রধান দুই পবিত্র স্থান মক্কা ও মদিনা শরীফসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, আমেরিকা, স্কান্ডিনাভিয়ান বিভিন্ন দেশে শুক্রবার রোজা শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে রোজা শুরু হয়েছে শনিবার। পবিত্র রমজানে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় একযোগে মাসব্যাপী সিয়াম সাধনা