রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে চলতি বছরে ৫ কোটি ৯০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। যা প্রায় ৫০০ কোটি টাকার সমপরিমাণ। গণহত্যা থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের কারণে সঙ্কটে পড়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য এ টাকা ব্যয় করা হবে বুধবার রাজধানীর আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকায় যিনুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার সুইজারল্যান্ডের
অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (৪ মার্চ) ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি দায়ের করেন এক নারী। বাকি আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী, মো. সোহেল, মো. মিরাজ আলী, মো. জিহাদ। নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক বাদীর জবানবন্দি
0৩.0৩.২০২০ সকাল ১০ টায় ওমানের শিক্ষা মন্ত্রণালয়ের মান্যবর আন্ডার সেক্রেটারী ড. হামুদ আল হারথির সাথে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ও বাংলাদেশ স্কুল মাসকাটের বোর্ড অব ডাইরেক্টরসের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাস্ট্রদূত জনাব গোলাম সারোয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, দুতালয় প্রধান নাহিদ ইসলাম, স্কুলের অধ্যক্ষ ফারজানা করিম সহ বোর্ড
ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আল-আমিন, ফাহিম হাসান খান ও শেখ মিজানুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আব্দুল মোমেন। চারজনই বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে থাকতেন এবং হলে তাবলীগ জামাতের সঙ্গে যুক্ত
আগামী এপ্রিলে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম সমকামী সম্মেলন। বলা হচ্ছে, মুসলিম সমকামীদের নিয়ে এটিই বিশ্বের প্রথম সম্মেলন বা “প্রাইড”। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, “ইমান ফেস্ট” নামে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য সম্মেলনটির আয়োজন করেছে ইংল্যান্ডের প্রথম সারির মুসলিম সমকামী দাতব্য সংস্থা “ইমান”। এ উপলক্ষে সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ব্রিটিশ পাউন্ড। সম্মেলনের প্রচারণায় সংস্থাটি উল্লেখ করেছে, আমরা মুসলিম সমকামীরা প্রায়ই সমাজচ্যূত ও
দুর্নীতির মামলায় জামিনের একদিন পরই পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। বুধবার (৪ মার্চ) পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) জেলা ও দায়রা জজ আবদুল মান্নান তিনটি পৃথক দুর্নীতি মামলায়
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী নির্বাচনে-২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বঙ্গবন্ধু পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মােঃ সালেহ ও সাধারণ সম্পাদক পদে বায়ােটেকনােলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মােঃ আবু হেনা মােস্তফা
ভোলার তজুমদ্দিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা পর্যায়ে ৩শত কেন্দ্র স্থাপনের জন্য ৬শত শিক্ষকের কাছ থেকে ঘুষ বানিজ্য করছেন স্থানীয়ভাবে প্রতিনিধিত্বকারী সংগঠনের কর্মকর্তরা। ৬ মাসের প্রকল্পের জন্য প্রতি শিক্ষককে মাসে দুইহাজার চারশত টাকা বেতনে চাকরি দিতে জনপ্রতি ঘুষ নেয়া হয় দুই হাজার পাঁচশত টাকা। যারা ঘুষের টাকা পরিশোধ করেছেন তাদের নিয়ে শিক্ষক তালিকা চুরান্ত হলেও ৩শত কেন্দ্রের অস্তিত্ব
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের জামিনের সময় জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পিরোজপুরের জেলা জজ মো. আবদুল মান্নানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে, এমনকি সাবেক সংসদ এ কে এম
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের দিল্লিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার পর এখনো ৭০০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়। বুধবার (৪ মার্চ) রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এলাকায় দলের কর্মীদের উদ্দেশে তিনি এমন দাবি করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মমতা বলেন, "দিল্লির অবস্থা মর্মান্তিক। সেখানে লাশের স্তুপ হয়ে গেছে। অনেক মানুষ গৃহহীন হয়েছে। নর্দমা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন সংলগ্ন মেঘনা তীরের সেন্টার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫-৩০ টি দোকানঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম ও স্থানীয়রা জানান, ওই বাজারের কামালের চায়ের দোকান থেকে প্রথমে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এ রচনা প্রতিযোগিতায় ক,খ,ও গ (তিন) ক্যাটাগরিতে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাটাগরি অনুয়ায়ী রচনা প্রতিযোগিতার বিষয় এবং শব্দ
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় শ্রমিক নেতা অরবিন্দু ওঝা নিহত, অপর একজন গুরুতর আহত। গাড়ি আটক করেছে পুলিশ। চালক গ্রেফতার ও বিচারের দাবিতে সকল ইজিবাইক বন্ধ করে বুধবার দুপুরে ঘন্টা ব্যাপি মহাসড় অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এসময় মহাসড়কের দুপাশে আটকা পরে শতাধিক পরিবহন ও ট্রাক। শ্রমি নেতা অরবিন্দু নিহতের ঘটনায় আগৈলঝাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি
তেলাপিয়া মাছ থেকে নতুন একটি বিশেষ ধরনের ভাইরাস ছড়াচ্ছে। ভাইরাসটির নাম ‘তেলাপিয়া লেক’। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা-এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এটি। সম্প্রতি এই রোগের ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করে বিশেষ সতর্কতা জারি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ ধরনের ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফোসকা পড়বে, এরা খাবার কম খাবে। তবে এমন কোনো মাছ দেশের খামারে
মাত্র একদিনের ব্যবধানে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ইতালীয় নাগরিক, বাকিরা ভারতীয়। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, গত মাসে ইতালি থেকে একদল পর্যটক ভারত সফরে যান। মঙ্গলবার তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তার স্ত্রীর রিপোর্টও পজেটিভ এসেছিল। পরে সেগুলো আবার যাচাইয়ের জন্য পুনের
দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়ি বহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা থেকে আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগদানের জন্য দিনাজপুরের উদ্দেশে যাওয়ার পথে আমবাড়ী নামক স্থানে হুইপ আবু সাঈদ
এর আগে গত বছরের ৭ ডিসেম্বরে ১০টি কুকুর উপহার দিয়েছিলো ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (৪ মার্চ) কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল ক্যাম্প থেকে কুকুরগুলো হস্তান্তর করেন। লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান কুকুরগুলো গ্রহণ করে বলেন, "এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে
স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক ও মাদকাসক্তরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে এরকম যারা অর্ন্তভুক্ত হয়ে গেছে তাদের দল থেকে বাদ দেয়া হবে বলেও জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র উদ্বোধন করে তিনি বলেন, যারা ভারতের বিরোধিতা করছেন তারা প্রকারান্তরে মুজিববর্ষের বিরোধিতা করছেন। ভারত আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, নিহতরা সকলেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের এবং বেশিরভাগই একই নার্সিংহোমে ভর্তি ছিলেন।নিহতদের ৮ জন সিয়াটল কেন্দ্রিক কিং কাউন্ট্রির এবং ১ জন পার্শ্ববর্তী স্নোহোমিস কাউন্ট্রির। দেশব্যাপী ১০০ বেশি করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে, আক্রান্তরা পূর্ব ও পশ্চিম উপকূল এবং মধ্য পশ্চিমাঞ্চলের।সিয়াটলের উপকন্ঠে লাইফ কেয়ার সেন্টার নার্সিং হোম ও পুনর্বাসন কেন্দ্রে আক্রান্তদের রাখা হয়েছে,পরবর্তী নোটিশ
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার।এই ১০ দেশের নাগরিকরা কুয়েত দূতাবাসের দেয়া সনদ দেখাতে পারলে কেবল তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে। সেই সনদে লেখা থাকবে ‘ওই যাত্রী করোনাভাইরাস থেকে মুক্ত’।মঙ্গলবার (৩ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধান সড়কের পাশের বাড়িঘর রঙ করার জন্য বাড়ির মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গত কয়েকদিনে অনেক বাড়ির মালিক এমন চিঠি পেয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। চিঠির পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও বাড়ি বাড়ি গিয়ে এমন নির্দেশনার কথা জানিয়েছেন।কলাবাগানের বাসিন্দা শাম্মী আক্তার কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে তাকে বাড়ির রঙ ও
অহংকার একটি অপগুণ। প্রচলিত কথায় বলা হয় অহংকার পতনের মূল। মানুষের সবগুণগুলোকে গিলে খায় এই অপগুণ। কোনো মানুষেরই অহংকার করার যোগ্যতা নেই।কারণ মানুষ যা কিছু অর্জন করেছে বা ধারণ করে তার সবকিছুই মহান স্রষ্টা আল্লাহর দয়া। আল্লাহর দয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে অহংকারী হওয়া অকৃতজ্ঞতারই প্রকাশ। যে কারণে মহান আল্লাহ দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না ।এটি আল কোরআনে দেওয়া মহান
এবার পুকুর ও খাল উন্নয়ন শিখতে বিদেশ সফরে যাবেন ১০০ কর্মকর্তা। প্রশিক্ষণের নামে এ সফর বাবদ সরকারের ব্যয় হবে ৭ কোটি ৫০ লাখ টাকা।তবে অনুমোদিত মূল প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য ২৪ জনের কথা বলা ছিল। সেখানে ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪৪ লাখ টাকা। এখন নতুন করে ৭৬ জন কর্মকর্তা যোগ করার প্রস্তাব দেয়ায় বাড়তি ৬ কোটি ৬ লাখ
পৃথিবীর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসা প্রকাণ্ড এক গ্রহাণুর সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা, যার আকার চার কিলোমিটারেরও বেশি।বিজ্ঞানীদের হিসাবে, এক কিলোমিটার আকারের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানলেই মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এর প্রায় চারগুণ আকারের পাথরখণ্ডটি মানবজাতির জন্য অনেক বড় হুমকি বলে মনে করছেন তারা।সোমবার (০২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপেস জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সেন্টার ফর