জনগণের সবিধার্থে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে। বুধবার ডিএনসিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুথ স্থাপন করা হয়েছে ডিএনসিসি ৭টি এলাকায় । এসব বুথে বেসরকারি সংস্থা ব্যাশুকের তত্ত্বাবধানে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হবে। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পুরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী
বিজ্ঞানীদের নতুন কিছু নয় বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো গ্রহ সন্ধানের তোড়জোড় । এবার সেই সন্ধানে বড়সড় সাফল্য এসেছে। পৃথিবীর মতোই নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর নক্ষত্র আমাদের সূর্যের থেকে ছোট। গ্রহটি সম্ভবত ৬১৭ দিনে তার সূর্যকে প্রদক্ষিণ করে। খবর ইন্ডিপেনডেন্ট ইউকে, জি নিউজের। অবিকল পৃথিবীর মতো গ্রহটির সন্ধান পেয়েছেন নিউজিল্যান্ডের মহাকাশ বিজ্ঞানীরা। তারা জানান, আবহাওয়া থেকে শুরু করে গ্রহটির সব
করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আলোচিত কর্মকর্তা উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান তিনি। তিনি বলেন, দুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে সকালে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষার জন্য যাই। তারা নমুনা সংগ্রহ করে। বিকালে হাসপাতাল থেকে ফোনে রেজাল্ট পজিটিভ এসেছে জানানো হয়। আগামীকাল সকালে অফিসিয়াল
চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। কোম্পনিটি প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রিপেইড মোবাইল অ্যাকাউন্ট ব্যাল্যান্সের মেয়াদ বৃদ্ধি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে। দেশব্যাপী যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপের কারণে গ্রাহকরা মোবাইল অ্যাকাউন্ট রিচার্জের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ায় বিশেষ এই সুবিধা দিচ্ছে বাংলালিংক। যেসব প্রিপেইড অ্যাকাউন্ট ব্যাল্যান্সের মেয়াদের সীমা ২১ এপ্রিল, ২০২০ থেকে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে ফ্লাইট বন্ধ রেখেছে বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান। এবার ৯টি রুটে ফের ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আগামী ২১ মে থেকে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরন্টো, সিডনি ও মেলবোর্নে নির্ধারিত শিডিউলে ফ্লাইট চালু করবে তারা। এছাড়া, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যাত্রীদের জন্য দুবাই সংযোগ
আগামী এক বছর পর ই-কমার্স, মার্কেটপ্লেস, লজিস্টিক সব সেবা মিলিয়ে এই খাতে প্রায় ৫ লাখ কর্মসংস্থানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, করোনা সংকট সময়ে মানুষ জরুরি প্রয়োজনীয় পণ্যের জন্য ই-কমার্সের উপর নির্ভর হয়ে পড়েছে এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছর পর ই-কমার্স, মার্কেটপ্লেস, লজিস্টিক সব সেবা
মহামারি করোনাভাইরাসের সংক্রমণে যে রোগ হচ্ছে, তা ভয়ানক রোগ বলে মানতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এটা তেমন কোনো ভয়ানক রোগ বলে আমি মনে করি না। করোনাভাইরাস বাংলাদেশে তেমনভাবে মৃত্যু ঘটাচ্ছে না বলেও দাবি করেন এই মন্ত্রী। বুধবার (১৩ মে) মহাখালীর বিসিপিএস মিলনায়তনে চিকিৎসক ও নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আপনারা মেধাবী শিক্ষার্থী হিসেবেই ডাক্তার
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। সমগ্র দেশ এখন লকডাউনের আওতায়। ফলে কর্মহীন হয়ে পড়ছেন খেটে খাওয়া মানুষগুলো। এহেন পরিস্থিতিতে বরিশালের জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে নগরীতে প্রায় ৫৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মী নিজস্ব অর্থায়নে অসহায় মানুষগুলোকে ত্রাণ ও
কুড়িগ্রাম জেলায় নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৩ মে (বুধবার) রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তারমধ্যে তিনজনের ফলাফল পজিটিভ। সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, এই তিনজনের মধ্যে দুইজন কুড়িগ্রাম পৌরসভার হাসপাতাল পাড়ার ২৫ বছর বয়সী এক গৃহবধূ এবং ভোকেশনাল মোড় এলাকার
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় টাঙ্গাইলের সকল মার্কেট ও দোকান-পাট আবারও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সরকার গত (১০ মে) থেকে দোকানপাট খোলার অনুমতি দিলেও সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানায় আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকে জেলার সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। বুধবার (১৩ মে) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের স্রাগেনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় জন কৃষক নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে ইন্দোনেশিয়াভিত্তিক সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট। যদিও ইন্দোনেশিয়ায় কৃষি ক্ষেতে এমন ফাঁদ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আর এই ঘটনার পর স্রাগেনের কৃষকদের আবারো সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সরকারের মুখপাত্র ইয়ুনি সুকোওয়াতি বলেন, কেউ যদি এমন ভাবে মারা যান
করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দুনিয়া। বিশ্বের উন্নত দেশগুলোও এখন অসহায়। ভাইরাসটি মোকাবেলায় শতাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তবে এখনো এর চূড়ান্ত কোনো সমাধানে আসতে পারেননি বিজ্ঞানীরা। কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে তাও বলা সম্ভব হচ্ছে না। তবে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে দুটি উপায়ের কথা বলছেন তারা। বিশেষজ্ঞদের মতে, সাধারণত দুই ভাবে
নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের সেই চার সন্তান-সন্তনির অবহেলিত বৃদ্ধ মায়ের জন্য আবারও উপহার পাঠালেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ,পিপিএম-সেবা। বুধবার ওই বৃদ্ধ মায়ের জন্য তিনি চাল,ডাল,আলু,তেল সাবানসহ খাবারের প্যাকেট, একটি শাড়ী ও তার ঔষধ কেনার জন্য কিছু নগদ অর্থ পাঠান। ওই দিন বিকেলে এলাকার কাউন্সিলর মো: নুরুল ইসলাম এবং সাংবাদিক হাবিবুল্লাহ ওই বৃদ্ধ মহিলার হাতে এ মানবপ্রেমী
করোনাভাইরাস পরীক্ষা এবং লোকজনকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সংঘর্ষে জড়িয়েছে হিন্দু ও মুসলমান সম্প্রদায়। এ সময় দোকান, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজি করা হয়েছে।প্রতিবেদন বিবিসির। প্রতিবেদনে বরা হয়, রোববার দুপক্ষের মধ্যে প্রথম উত্তেজনা তৈরি হয়। এরই জের ধওর মঙ্গলবার দুপুর থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। তখন পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন
পুলিশ শব্দটির সাথে আগে যে যেমনটি মত প্রকাশ করলেও বর্তমান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতি ‘করোনা ভাইরাস’ সংক্রমনের পর থেকে বাংলাদেশ পুলিশ সম্পর্কে মানুষের ধ্যাণ, ধারণা ও মতের পার্থক্য ফুটে উঠেছে। বিশেষ করে করোনা মোকাবেলায় দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে মৃত্যু ভয়কে পেছনে ফেলে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা। মানুষের সেবা দিতে গিয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এই বাহিনীর
করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হচ্ছে। ছুটি বাড়ানোর এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে, গতকাল (১২ মে, মঙ্গলবার) তিনি বলেছিলেন, করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং ঈদের আগে মাত্র ৪ কর্মদিবস থাকায় অফিসগুলো না খুলে সাধারণ ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২ মে এবং ২৩
উপসাগরীয় দেশ দুবাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় জনসাধারণের ওপর আরোপ করা কিছু বিধি নিষেধ শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত।খবর আল- আরাবিয়াহ মঙ্গলবার থেকে দেশটিতে নতুন আইনের আওতায় জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে পার্ক, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন পাবলিক প্লেস। এর আগে এপ্রিলের শুরুতে শুরু হওয়া পবিত্র রমজান মাস উপলক্ষে লকডাউনের কিছু কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছিল। সমুদ্র তীরে থাকা
চাল নেই, চুলা নেই, নেই বসতঘর। স্বামী নেই, সন্তান নেই, নেই সহায়-সম্বল। ঠিক এতটা অসহায় একজন মানুষ কোহিনুর বেগম (৬২)। বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চালিতাতলী এলাকার বাসিন্দা তিনি। বয়সের ভারে ন্যুব্জ। রোগে শোকে হারিয়েছেন শারীরিক সক্ষমতা। দু’চোখে ঠিকমতো দেখেন না। ভিক্ষাবৃত্তি করেই চলছিল জীবনের শেষ দিনগুলো। কিন্তু মহামারি করোনাভাইরাসের প্রভাবে থেমে গেছে তার জীবন-জীবিকা। করোনার সংক্রমণ রোধে
বাংলাদেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্সিংয়ে সহায়তা করছে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং চ্যান জুকারবার্গ বায়োহাব ইনিশিয়েটিভ। এ দু’টি প্রতিষ্ঠান ছাড়াও সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর এর সহায়তা ইতিমধ্যে জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করেছে বাংলাদেশ চাইল্ড রিসার্স ফাউন্ডেশন (সিএইচআরএফ)। সিএইচআরএফ এর পক্ষ থেকে এক বিবৃতে জানানো হয়েছে, বাংলাদেশে এই প্রথম নভেল করোনভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ থেকে নভেল
কক্সবাজারে পাওনা টাকা চেয়ে না পাওয়ায় করোনা ছড়িয়ে দিতে দেনাদারকে জড়িয়ে ধরেছেন করোনায় আক্রান্ত এক রোগী। মঙ্গলবার বিকেলে জেলা সদরের লিংক রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। গত তিনদিন আগে সদরের বাংলাবাজারে করোনা শনাক্ত হয়ে লকডাউনে থাকা জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। সদর উপজেলার ঝিলংজা ইউপির চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত যুবক জাহাঙ্গীর লিংক রোড এলাকার সালামতের নামে একজনের
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে বিভিন্ন পেশার প্রায় ৫০ লাখ পরিবারের হাতে তুলে দেয়া হবে নগদ অর্থ। প্রত্যেক পরিবার এককালীন ২ হাজার ৫০০ টাকা করে পাবে। প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি
করোনা যুদ্ধ মোকাবিলায় যোগ দিলেন দুই হাজার নতুন চিকিৎসক। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে যোগ দেয়াকে চিকিৎসক হিসেবে নেয়া শপথ বাস্তবায়নের সুযোগ বলে মনে করেন নতুন নিয়োগ প্রাপ্তরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের সুরক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সারা দুনিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন অসংখ্য ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসক। বাংলাদেশেও আক্রান্ত
ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাসের কারণে কর্মহীণ অসহায় পরিবারের মাধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেছে ভোলা নৌ-কন্টিনজেন্ট। বুধবার উপজেলঅ পরিষদ চত্বরে দেহিক দূরত্ব বজায় রেখে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভোলা নৌ-কন্টিজেন্টের লে. কমান্ডার খায়রুল আলম ৬০ জন দু:স্থ পরিবারের হাতে ওই খাদ্য সহায়তা তুলে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সুজি, ১ কেজি
নাটোরের বড়াইগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। করোনা আতঙ্কে কেউ তার কাছে এগিয়ে যায়নি। কেউ। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেছে। বুধবার (১৩ মে) দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গলকাটা ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ওই অঞ্চলে ঘোরাফেরা করতে দেখা যায়। আজ সকাল