
প্রকাশ: ১ জুন ২০২০, ১৭:৬

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, ল্যাব পরিচালনায় আর্থিক সংকট, নিরাপত্তাহীনতা, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ শুরু হওয়া, গবেষণাগারের যন্ত্রপাতি একাডেমিক কাজে ব্যবহারসহ কয়েকটি কারণে এ কার্যক্রম বন্ধ করে দেয়া হচ্ছে।
