নরসিংদীর পলাশে ইউরিয়া সার কারখানায় তামার তার চুরি করতে গিয়ে রাসেল মিয়া (২০), আশিক মিয়া (১৮) ও হামিদ মিয়া (১৮) নামে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭ কেজি তামার তার উদ্ধার করা হয়। বুধবার রাতে পলাশ উপজেলায় অবস্থিত পলাশ ইউরিয়া সার কারখানার কোয়াটার ভবনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জিনারদী ইউনিয়নের আতসীপাড়া গ্রামের ওসমান মিয়ার
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে এক মাছ বিক্রেতা করোনা আক্রান্ত হয়েছে। গতকাল রাত দশটার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা তার পরিবারের সদস্যসহ কলাপাড়া হাসপাতালের চারজন চিকিৎসক, চারজন নার্স ও সাত কর্মচারীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত
আয়ের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি টিকটকে নাচের মাস্টারক্লাস পরিচালনা করেছেন। এতে আগ্রহীরা যোগ দিয়ে নতুন ঢঙের নাচ শিখতে পেরেছেন। একইসঙ্গে তাদের সামনে তুলে ধরা হয়েছে মেদ ঝরানোর কৌশল। অন্তর্জালে নাচের মাস্টারক্লাস করানোর কথা ইনস্টাগ্রামে ভক্তদের জানান উর্বশী। সেখানে তিনি জুম্বা, টাবাটা ও লাতিন নাচ শিখিয়েছেন। উর্বশীর এই মাস্টারক্লাসে এক কোটি ৮০ লাখ মানুষের সংযোগ ঘটে। আর এ
১৩ দফা নির্দেশনা মেনে সব মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজন অনুসারে খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞা বর্ধিতকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসসমূহ প্রয়োজন অনুসারে খোলা রাখবে। একই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দষ্ট নির্দেশনা জারি করবে। মন্ত্রণালয়/বিভাগ এবং
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় শতভাগ বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক বিক্ষোভ করছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়কে অবস্থান নেয়। গাজীপুর শিল্প পুলিশ ও টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে। এতে শ্রমিকরা মহাসড়ক বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। তাদের আন্দোলনের ছবি তুলতে গেলে সাংবাদিকসহ অনেকের
করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৪১ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জনে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে পিরোজপুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা এবং হাইজিং কিটস্ প্রদান করেছে মুসলিম এইড পিরোজপুর এরিয়া কার্যালয়। আজ বৃহস্পতিবার সকালে মুসলিম এইড পিরোজপুর কার্যালয়ে অসহায় ২০০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং ২১০টি পরিবারকে হাইজিং কিটস প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, মুসলিম এইড এর মেডিকেল ইনচার্জ ডা. প্যারিসা মনি, এডমিন
দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ফখরে আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ৬১ বছর বয়সী ফখরে আলম বৃদ্ধা মা, স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি। জানা গেছে, ফখরে
ভোলার তজুমদ্দিনে জমিজমার বিরোধীয় শত্রুতার জেরে প্রতিপক্ষ ব্যবসায়ীকে অন্য উপজেলায় হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে । এদিকে ওই ব্যবসায়ীর জমি দখল করে বাড়ি থেকে উচ্ছেদ এবং মারপিট করার ঘটনায় মামলা করেও টাকার জোড় ও প্রভাবের কাছে হেরে যেতে বসেছে মানবতা। সুত্র মতে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাতাব্বরকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে হুমায়ুন কবিরকে উদ্দেশ্যমূলক ফাঁসানোর উদ্দেশ্যে বোরহানউদ্দিন থানার
ভোলার তজুমদ্দিনে দাতা সংস্থা ইউএনডিপি বাংলাদেশ এর আই সি বি এ এ আর প্রকল্পের আওতায় ৫শত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৫শত টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। ইউএনডিপির স্থানীয় প্রতিনিধি কামরুজ্জামান কিরন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় অপদকালীন সময়ে সরকারের নানামুখী কার্যক্রমের সাথে মানবিক সহায়তা হিসাবে নারী ও শিশুদের প্রয়োজনীয় উপকরণ কিনতে এই সহায়তা প্রদান
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২শ’ কোটি টাকার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সংবলিত বোতাম টিপে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ খ্রিস্টাব্দের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি। জীবন ও জীবিকার তাগিদে কিছু জায়গায় নির্দেশনা শিথিল করা হয়েছে জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, সতর্ক থেকে সংক্রমণ এড়াতে
দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২৮মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এর পর দুদিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্ত ছুটি থাকছে দেশে। তবে এজন্য ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। আজ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী
কর্মসংস্থান-প্রবাসী ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা আমানত দেবে সরকার। কর্মসংস্থান ব্যাংকে ২ হাজার কোটি টাকা আমানত দেবে সরকার। যাতে স্বল্প সুদে দেশের বেকার তরুণ-তরুণীরা ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও ৫০০ কোটি টাকা আমানত দেবে সরকার। যাতে ঘরবাড়ি বিক্রি করে বিদেশে যেতে না হয় এবং বিদেশ থেকে ফিরলে সেখান থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন তারা। বৃহস্পতিবার (১৪
লকডাউনের কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়ে আছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিশ্বের সব দেশ। কিন্তু করোনা প্রতিরোধে লকডাউনের পদক্ষেপকে ‘বিশাল ভুল’ বলে মন্তব্য করেছেন স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ও রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট। সম্প্রতি আনহার্ড ডটকমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ৭৩ বছর বয়সী এ বিজ্ঞানী এ দাবি করেন। বিজ্ঞানী মাইকেল লেভিট বর্তমানে স্টানফোর্ডের মেডিসিনস স্ট্রাকচারাল বায়োলজি ডিপার্টমেন্টের
করোনার থবলে থমকে গেছে গোটা বিশ্ব । একের পর আক্রান্ত, মৃত্যু মানুষকে শঙ্কিত করে তুলছে অজানা আতঙ্কে। ঠিক সময় জানা গেলে এখনো একটি মহাদেশে করোনা পৌঁছাতে পারেনি। পৃথিবীর সবচেয়ে শীতলতম এবং একমাত্র করোনামুক্ত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা। এখন এ মহাদেশকেই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর
মহামারী এই করোনা পরিস্থিতিতে সরকার ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এ কার্যক্রম উদ্বোধন করেন। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন- এই দুই মাস ৫০ লাখ পরিবার পাঁচ হাজার করে টাকা পাবে। বিকাশ,
করোনা হয়তো কখনোই নির্মূল হবে না। ভাইরাসটি জাতিগত রোগ হিসেবে আমাদের সাথেই থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার (১৩ মে) করোনা নির্মূল বিষয়ে ধারণা প্রকাশ করার ব্যাপারে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান এ তথ্য জানিয়েছেন। সংস্থাটি জানায়, করোনার প্রতিষেধক যদি পাওয়াও যায় তবুও এ ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ‘ব্যাপক প্রচেষ্টা’
দেশে চলমান সংকটময় পরিস্থিতিতে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়াসহ অন্যান্য বিল মওকুফের দাবিতে অবস্থান ধর্মঘট করেছে ভাড়াটিয়া পরিষদ। বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন তারা। এ সময় এপ্রিল, মে, জুন মাসের ভাড়াসহ বিদ্যুৎ, পানি, গ্যাস ও ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের জোর দাবি জানান
মহামরী করোনা পরিস্থিতিতে থমকে পড়েছে পুরো দেশ। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যে যেভাবে পাড়ছে পাশে থেকে সাহায্য করে যাছে বিভিন্ন সংঘঠনগুলোও তাঁরি ন্যায়ে রাজধানীতে টাইলস স্যানেটারী এন্ড মার্বেল দোকান ও ব্যবসায়ীদের মধ্য মাস্ক ও করোনা প্রতিরোধ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ টাইলস স্যানেটারী এন্ড মার্বেল মার্চেন্ট এসোসিয়েশন । রবিবার (১০ মে) হাতিরপুল ও বাংলামোটর এলাকায় বাংলাদেশ টাইলস স্যানিটারী এন্ড মার্বেল মার্চেন্ট
মহামারী করোনাভাইরাস জাতি-ধর্ম-বর্ণ মানে না। তাই এমন সঙ্কটের দিনে ধর্মের ভেদাভেদ না করেই করোনা থেকে মুক্তি পেতে প্রত্যেককে পরস্পরের পাশে দাঁড়াতে হবে। ঠিক যেমনটা করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি। হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে মানুষ হিসেবে অভুক্তদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। সম্প্রতি মন্দিরে গিয়ে খাবার বিলি করেন। যার জন্য প্রাক্তন ক্রিকেটারকে প্রশংসা জানাচ্ছে সোশ্যাল মিডিয়া। করোনা মোকাবেলায় লকডাউনের জেরে
মাহে রমজানের প্রথম দশক রহমতের কাল পেরিয়ে এখন চলছে মাগফেরাতের দশক। তারপর আসবে নাজাতের শেষ দশ দিন। এভাবেই পুরো রমজান বান্দাকে আমলের ফল্গুধারায় অবগাহনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার ইবাদতে মগ্ন রাখে। যদিও করোনাভাইরাসের প্রকোপের কারণে ২০২০ সালের রমজান মাসের পরিস্থিতি অতীতের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং আবহাওয়াও গ্রীষ্মের দাবদাহ ও ঝড়বৃষ্টির কারণে খানিকটা উত্তপ্ত ও চঞ্চল, তথাপি মাঝে মাঝেই রহমতের পরশমাখা শীতল
ব্রাক্ষণবাড়িয়া সরাইলেএল.এস.ডি (গোডাউনে) সরকারি চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) সাড়ে বারটায় সরাইল এল,এস.ডি গোডাউন চত্বরে চাল ক্রয়ের উদ্বোধন করেন ব্রাক্ষণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা ভাইস- চেয়ারম্যান আবু হানিফ মিয়া,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুর আলী।উপজেলা এল.এস.ডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে মানুষ যেন যোগাযোগহীন হয়ে না পড়ে সেকারণে উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ফেসবুক। সম্প্রতি জানা যায়, ‘ডিসকভার’ নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের বিভিন্ন অপারেটরদের বিনামূল্যের ব্রাউজিং ডেটাকে কাজে লাগাবে। ফেসবুক বলছে, ব্যবহারকারীরা যদি তাদের সব তথ্য মোবাইল অপারেটরদের কাছে দেন তাহলে তারা প্রতিদিন বিনামূল্যে ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। যখনই ব্যবহারকারীরা নিজের সিমে বিনামূল্যে ডেটা পেতে শুরু
নিয়তিকে দুষলেন ফারুক। কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হলেও আইসিইউ বেড পায়নি স্ত্রী রেনু। খোদেজা বেগম রেনু (৩৯) করোনা ভাইরাস সংক্রমণ শুরু হবার আগেই কানাডা থেকে তিন বছর পরে দেশে এসেছিলেন। ভেবেছিলেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবারও কানাডা ফিরে চলে যাবেন। কিন্তু গত মঙ্গলবার রাতে রেনু করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। তার স্বামী ফারুক ইকবাল জানান, দুই দিন আগে রেনুর