পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে অনেকেই গ্রামের বাড়ি ফিরছিলেন। তবে তাদের ঢাকা ছাড়তে নানা পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। ফেরি চলাচল বন্ধ করায় মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে অনেককে।তাদের জন্য সুখবর। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়িতে ফিরতে চান তারা নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাড়ি ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হবে না।বৃহস্পতিবার সরকারের উচ্চমহল থেকে পুলিশকে এ ধরনের একটি
লকডাউনের কারণে দোকানপাট খুলতে পারেন না সাধারণ দোকানীরা। তার উপরে গত দুদিন ধরে সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা শহরে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, বরগুনা শহরের বাকালি পট্টি এলাকার একটি মুদি দোকান থেকে
করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কড়াকড়িভাবে। তবে এর মধ্যে নিউইয়র্কে কঠোর কড়া নির্দেশনা মেনে ধর্মীয় সমাবেশ পালন করা যাবে। ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সমাবেশের জন্য সর্বোচ্চ ১০ জন একত্রিত হওয়া যাবে। ফলে আসন্ন ঈদুল ফিতরে ১০ জন মুসল্লি নিয়ে ঈদের জামাত করা যাবে। তবে ১০ জন একত্রিত হওয়ার অনুমতি থাকলেও মানতে হবে অন্যান্য নির্দেশনা।
করোনা ভাইরাসে শরীয়তপুরে লকডাউন চলায় কর্মহীন হয়ে পরেছে কাগদী গ্রামের অনেক মানুষ। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুর জেলার কাগদী গ্রামের বাচ্চু ফৌন্ডেশন এর পক্ষ থেকে ৬০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে চাউল, ডাল, চিনি, সেমাই দুধ, তৈল, বিতরণ করা হয়। এ
সুপার ঘূর্নিঝড় আম্পানের তান্ডবে ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় গাছের নিচে ছাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। ভেঙেছে প্রায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি, অসংখ্য গাছপালা, পানির নিচে তলিয়ে গেছে ফসলাদি, জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ । ভেঙেছে রাস্তা ঘাট। জানা যায়, আম্পানের তাণ্ডবে চরফ্যাশন- দক্ষিণ আইচা সড়কে হলুদ
ভোলা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক(এসআই)শফিকুল ইসলাম দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেকের সাথে অসদাচরণ করার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলার সকল সাংবাদিক সংগঠন পুলিশের ইতিবাচক সংবাদ বয়কটের ঘোষনা দিয়েছে। বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবে প্রতিবাদ সভায় সাংবাদিকরা এ ঘোষণা দেন । প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্থান সংবাদ মাধ্যমকে বিবেচনা করা হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ মে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। আগামী ২২ মে’র পর
প্রাণঘাতী করোনায় জীবন দিলেন পুলিশের ১০ম সদস্য। তার নাম মোখলেসুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের কন্সটেবল। করোনাভাইরাসের সঙ্গে প্রাণপণ লড়াই করে বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু
সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানা গেছে। এদিকে গতকাল কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে। ঘণ্টায়
আজ থেকেই ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের আজ (বৃহস্পতিবার) থেকেই ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়ও সক্রিয় থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। লোকডাউন পরিস্থিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন এবং অফলাইনে নিয়মিত
নেছারাবাদে ঘূর্নিঝড় আম্ফানের ছোবলে পাচ শতাধিক মাছের ঘেড়,পুকুর তলিয়ে পঞ্চাশ লক্ষাধিক টাকার মাছ জোয়ারের পানিতে বেরিড়ে গেছে। জোয়ারের পানি প্লাবিত হয়ে ধান,পানের বরজ,শাকসবজি সহ কয়েক হেক্টর জমির ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। গাছ পড়ে বেশ কিছু ঘরবাড়ীর আংশিক ক্ষতি হয়েছে। গ্রামের ভিতরে বন্যা ও জোয়ারের পানি প্লাবিত হয়ে কয়েক সহস্রাধিক কাচা ঘরের বেশ ক্ষতি হয়েছে। বিশ জনেরমত মানুষ বন্যায় আহত হয়েছে। জলোচ্ছাসের কারনে
ভোলার তজুমদ্দিনে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় ১শত ৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন অরাজনৈতিক সামাজিক সংগঠন “ তজুমদ্দিন উপজেলা ফাউন্ডেশন”। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই ইফতার ও ঈদ সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেন সদস্যরা। ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তা করেন, সংগঠনের সভাপতি মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি আজাদ হাওলাদার, রুবায়েত হোসেন (দিপু),
ভোলার তজুমদ্দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সুপার সাইক্লোন আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকাল থেকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নে তিনটি স্পটে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ পরিদর্শন করেন। তজুমদ্দিনের ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড
বাংলাদেশের প্রথমবারের মতো করোনা রোগীদের জন্য তৈরি ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি কেবল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হবে। ওষুধটি হস্তান্তরের সময় জানানো হয় করোনায় আক্রান্ত জটিল ও মুমূর্ষু রোগীদের আরোগ্যের ক্ষেত্রেই বেক্সিমকোর তৈরি রেমডিসিভির ওষুধ অধিক কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোভিড-১৯ মেডিসিন গ্রহণ অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান
নারীর সাজসজ্জার ব্যাপারে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা অনুমতি দিয়েছেন। তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে। রাসূল পাক (সা.) হাদিস দ্বারা প্রমাণিত, স্বামী, বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে। তাদের সামনে একটু আকটু সাজসজ্জায় কোনো বাধা নেই। তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য। রাসূল (সা.)-কে জিজ্ঞেস করা হলো, أَىُّ النِّسَاءِ
আল্লাহর রহমত বান্দার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। তার অনুগ্রহ লাভে বান্দার একমাত্র কাজ। যেসব কাজে আল্লাহর রহমত লাভ হবে, আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেড়ে যাবে, সেসব আমল করাই মুমিন বান্দার জন্য আবশ্যকীয় কাজ। কেননা আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য নেয়ামতে দুনিয়া ভরপুর করে দিয়েছেন। আল্লাহর ভালোবাসা হৃদয়ে বাড়াতে পারলে পরকালের চিরস্থায়ী জীবনও থাকবে তার নেয়ামতে ভরপুর। সুতরাং বান্দার উচিত আল্লাহর ভালোবাসা
পিরোজপুরে সাত হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় পৌনে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলার সাতটি উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ভেসে গেছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে এতথ্য জানান পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী।তিনি জানান, জেলার ৩৯ হাজার ১৩৮টি মৎস্য ঘেরের মধ্যে ৬ হাজার ৭৫৫টি ভেসে গেছে। তবে স্থানীয়ভাবে এ সংখ্যা প্রায় দেড় গুণ বলে জেলার বিভিন্ন সূত্র থেকে
সুপার সাইক্লোন আম্পানে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতির জন্য ক্ষয়ক্ষতি কম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আবারও শেখ হাসিনার সরকার দক্ষতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। যার ফলে আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেক কম হয়েছে। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের
দেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এটা বরাদ্দ দেয়া হয়। দেশের ৩২৮টি পৌরসভার ১২ হাজার ৫১৯ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত আরও ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মী এই সুবিধার আওতায় আসবেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গত ২৬ মার্চ হতে দেশে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি চলছে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯), যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৪০৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৭৩ জন, এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের
বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালী, ভোলা ও পিরোজপুর ছাড়া তিন জেলায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বরিশাল নগরেই রয়েছে ১৬ জন। এ ১৬ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন
দেশে করোনা সংক্রমণ শীর্ষ পর্যায়ের দিকে যাচ্ছে সতর্কতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা করোনা সংক্রমণের ৭০ দিন পার করেছি। আমি মনে করি, আমরা পিকের দিকে যাচ্ছি। দৈনিক শনাক্তের হার কমতে শুরু করলে বলতে পারবো যে পিকে পৌঁছে গেছি। এখন সংক্রমণ বাড়ছে। তারপরও আমি মনে করি, তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে না, ঠিকই আছে। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত করোনার আপদকালীন
সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় দুই প্রাইভেট কারের সংঘর্ষে অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে উদ্ধার কাজ চালায়। সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারব হোসেন বাংলানিউজকে জানান, ঢাকামুখী একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি কারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। মরদেহ উদ্ধার করে
বরাবরই সুন্দরবন মাতৃসুলভ আচরণ করে আসছে। এবারও ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের লোকালয়ে আঘাত হানার আগেই তার প্রবল শক্তি হ্রাস করে ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে দিয়েছে সুন্দরবন।সুন্দরবন কতবার যে ঘূর্ণিঝড়, ঝড়, প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেছে, তার কোনো পরিসংখ্যান নেই। অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্পান’ থেকে রক্ষায় এবারও বুক পেতে দিল সুন্দরবন।সুন্দরবন। সুন্দরবন দেশের উপকূলকে কালাপাহাড়ের মতো আগলে রেখেছে সবসময়। সুন্দরী-গেওয়াসহ নানা বৃক্ষের মজবুত