আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আগামীকাল রবিবার বনানী কবরস্থানে দাফন করা হবে।আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন। তিনি বলেন, রবিবার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।এর আগে হাসপাতালে টানা ৯ দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা
দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আগুনে দগ্ধ হওয়ার দুই দিন পর শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
টাঙ্গাইলে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৯৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুইজন, মির্জাপুর উপজেলায় নয়জন, নাগরপুর উপজেলায় একজন ও ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন।টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ জুন ১৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার প্রাপ্ত ফলাফলে ১৩
জামালপুরে সরকারি হাসপাতালের এক নারী চিকিৎসক, পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৯ জন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী রয়েছেন ৮জন। শনিবার (১৩জুন) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন। ডা. প্রণয় কান্তি দাস বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার প্রথম দৃতীয় ও তৃতীয় দাপে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৩ জুন) পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরও এক সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ (৭০)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন শুক্রবার গ্রামের বাড়ি ভোলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃতের স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন
যতই দিন যাচ্ছে ভারতে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। বেশ কয়েক দিন ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। একদিনের ব্যবধানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১১ হাজার ছাড়িয়ে গেছে।তাতে শনিবার পর্যন্ত দেশটিতে মোট কোভিড-১৯ রোগ শনাক্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নায়েক আবু সাঈদ (৩৫) এবং ল্যান্স নায়েক আবদুল বারী (৪০)। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি
বর্ষীয়ান রাজনীতিক, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম আর নেই। শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মোহাম্মদ নাসিম ছেলে তানভীর শাকিল জয় খবরটি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...
পটুয়খালীতে করোনা আক্রান্ত হয়ে দুমকির অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস হাওলাদার (৬৫), কলাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা ও বাউফলের সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে বরিশাল মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক ইউনুস ও গৃহবধু সালমার মৃত্যু হয়। অপরদিকে শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা গতকাল বরিশালের নিজ বাসায় মৃত্যু বরন করেন। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন
ব্রাক্ষণবাড়িয়া সরাইল বিদ্যুত নিয়ে মাহবুবুর রহমান বকুল তার ফেসবুকের লেখাটি হুবুহু দেওয়া হল।প্রসংগ- বিদ্যুত ।সরাইল বাসীর একজন বিদ্যুত গ্রাহক হিসাবে বলছি।প্রতিদিন বার বার প্রতিবার কারনে অকারনে বিদ্যুত এর আসা যাওয়ার রং খেলায় চরমভাবে বিপর্যস্ত আমরা বিদ্যুত এর সাধারন গ্রহকগন। এ ব্যাপারে উপজেলা প্রসাশনের, উর্ধ্তন কর্তৃপক্ষ বিদ্যুত এর দৃষ্টি আকর্ষন করা হইলেও কোন প্রকার কাজে আসছেনা বিদ্যুত গ্রাহকদের। এ ছাড়া এলাকাতে আছেন
অর্থনীতি বাঁচিয়ে অধিক সংক্রমিত ‘রেড জোনগুলোতে’ কঠোর লকডাউন বাস্তবায়নে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য গোটা দেশ নয়, এলাকাভিত্তিক কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনার বিস্তার বন্ধ করতে সংক্রমণ বিবেচনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এলাকাভিত্তিক লকডাউনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে শুক্রবার সরকারের পাঁচজন মন্ত্রী, ঢাকা উত্তর ও
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজের অপথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ডা. এ কে এম ফজলুল হক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাবলিক সার্ভিসে সফল কর্মজীবন শেষে শিকদার মেডিকেল কলেজে শিক্ষকতায় যুক্ত হন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। এর আগে করোনাভাইরাসে
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জন। এছাড়া অচেনা ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জনের শরীরে। যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ৪৪২০ জন। এই ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬
রোগী সেবা বা খোঁজ খবর নেয়া শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি এক মুসলমানের উপর অপর মুসলমানের দ্বীনি অধিকার। কোনো অসুস্থ ব্যক্তির প্রতি সমবেদনা, সহানুভূতি ও সহযোগিতা থেকে বিরত থাকা আল্লাহ থেকে বিরত থাকার শামিল। হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কেয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। বান্দা বলবে, হে প্রভু!
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টেস্ট কেস হিসেবে গাজীপুরে জেলার কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে অধিক ঝুকিপূর্ণ (রেড জোন) ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। শুক্রবার রাত ১২টা হতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ আদেশের প্রেক্ষিতে ওই
বিশ্ব কাঁপিয়ে বাংলাদেশেও ঢুকে পড়েছে করোনা ভাইরাস। দেশজুড়ে এখন করোনা আতঙ্ক। এ ভাইরাস নিজেকে সুরক্ষিত রাখতে সরাইল উপজেলার ঝুঁকেছে হ্যান্ড গ্লাভস ও ফেস মাস্কের দিকে। কিন্তু ব্যবহারের পর এসব মাস্ক আর গ্লাভস ফেলে দেওয়া হচ্ছে যত্রতত্র। ফলে ঝুঁকি আরও বাড়ছে। উপজেলার অলিগলিতে গ্রাম্যরাস্তায় এখন এসব ব্যবহৃত সুরক্ষাসামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এমনকি সরাইল উপজেলার হাসপাতালের আশপাশে ও যত্রতত্র ফেলে রাখা হয়েছে
পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে করোনাভাইরাসের রোগীদের সঙ্গে। দিল্লি সরকারকে তিরস্কারে সুরে বললেন ভারতের সুপ্রিমকোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের শীর্ষ আদালত। আজ শুক্রবার ভারতের সুপ্রিমকোর্ট জানিয়েছেন, কভিড- ১৯ রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো একজন করোনা রোগীর দেহ আবর্জনার স্তূপের মধ্যে পাওয়া গেছে।
করোনার উপসর্গ শ্বাস কষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নাজমা আক্তার (৪৫) নামক এক গৃহবধুর মৃত্যুর পর লাশের পাশে এবং দাফনে পরিবারের সদস্য ও স্বজনরা কেউ এগিয়ে না আসায় অবশেষে স্থানীয় ডাক্তার, পুলিশ ও আল-হিক্মা সংগঠনের কয়েকজন সদস্য লাশটির দাফন সম্পন্ন করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪টার দিকে ওই গৃহবধুর স্বামীর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নে বাহাম গ্রামে। এর আগে শুক্রবার
মাগুরায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত এটাই জেলার একদিনের সর্বোচ্চ করোনা পজেটিভ রোগীর সংখ্যা। আক্রান্ত ৬ জনের, তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায়। এ ৬জন নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২ জনে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সচল করা, রাজস্ব আয় ও বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির নামে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করা ও অর্থপাচারকে সুকৌশলে বৈধতা দেওয়ার অভূতপূর্ব দুর্নীতি সহায়ক সব পদক্ষেপ ঘোষণায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী এসব পদক্ষেপ বাতিলের জোর দাবি জানিয়েছে। দীর্ঘদিনের অনিয়ম-অব্যবস্থাপনা ও স্বার্থান্বেষী
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দি ইউনিয়নে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হিজলা গৌরব্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর আয়োজনে প্রয়াত শাহান আরা আবদুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ'র স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রয়াত মাতা বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহান আরা আবদুল্লাহর অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা
মাদারীপুর গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন পুলিশ সদস্য,৩ জন ব্যাংকার,একজন নার্সসহ ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও শনাক্ত হয়েছেন এবং শনাক্তদের মধ্যে ২ জন মৃত্যুবরন করেন। এর মধ্যে সদর থানার একজন পুলিশ সদস্য,এন,সি,সি ব্যাংকে কর্মরত ২,অগ্রনী ব্যাংকের ১জন সহ ১২ জন।শিবচরে একজন পুলিশ সদস্য ও নার্সসহ ৪ জন।রাজৈর উপজেলায় ৭ জন। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা