ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এখনও দুর্ঘটনা কবলিত ট্রাকের ভেতর আটকা পড়ে আছেন এর চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মোহাম্মদ নাসিম।আজ সকালে প্রথমে রাজধানীর সোবহানবাগ মসজিদে নামাযে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। এরপর সকাল সাড়ে দশটায় বনানী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায়
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ জুন) সকাল ১০টা ৩৫ মিনিটে বনানীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মোহাম্মদ নাসিমের।বনানী কবরস্থানে মায়ের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে
সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। রোববার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় জাগো নিউজকে এ তথ্য জানান তিনি।তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে। এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি দেখা করতে যান তিনি। এক ঘণ্টার এই সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক খোঁজ নেন মির্জা ফখরুল। একইসঙ্গে দলের কার্যক্রম ও মহামারি করোনার সময়ে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলের বেশ কিছু নেতাকর্মী অংশ নেয়।জানাজা শেষে ধানমন্ডি থেকে তার মরদেহ বনানীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বনানীতে দ্বিতীয় জানাজার পর মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। করোনা
১৫ জুন পর্যন্ত যে পদ্ধতিতে সরকারি অফিস পরিচালনার ঘোষণা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ তা আরো দীর্ঘায়িত হচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রবিবার অথবা সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তের বিষয়টি জানানোর দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও জানিয়েছেন, নতুন করে সাধারণ ছুটি
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জুন) তার মৃত্যুর পরপরই এই শোক জানান তারা।শোকবাণীতে তারা জানান, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমুল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
করোনা টেস্টের রিপোর্ট আসার পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।খালিদ মাহমুদ বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ কি-না এজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১৩ জুন) দিবাগত রাতে মন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মুক্তিযাদ্ধা শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার দিবাগত রাতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ হারাল তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। প্রধানমন্ত্রী বলেন, তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এর মধ্যে কয়েকটি দেশে এর প্রকোপ ভয়ংকর রূপ নিয়েছে। শনিবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৪০৩৯ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ২০০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৬০
ইমাম তাবরানী ও ইমাম আহমাদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসুল (সাঃ) এর যুগে হযরত আলকামা নামে মদীনায় এক সাহাবী বাস করতেন। উনি নামায, রোযা ও সদকার মাধ্যমে আল্লাহ তায়ালার ইবাদাত বন্দেগীতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকতেন। একবার উনি কঠিন রোগে আক্রান্ত হলেন। তার স্ত্রী রাসুল (সাঃ) এর কাছে খবর পাঠালেন যে, “আমার সামী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে । হে রাসুল, আমি আপনাকে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার ভাই হুমায়ূন কবির । শনিবার (১৩ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা রব্বানী। তিনি বলেন, কয়েক বছর আগেই মামার ওপেন হার্ট সার্জারী করা হয়েছিলো। এছাড়াও শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গেল সপ্তাহে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলে। এরপর থেকে ল্যাবএইডে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানান, কামরুন নাহার ঢাকার সম্মিলিত সামরিক
ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, আক্রান্ত ৭ ব্যক্তি গতকাল ১২ জুন শুক্রবার উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্তদের
নরসিংদীর শিবপুর থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ২৮ কেজি গাঁজা ও ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার শিবপুর উপজেলার কুমরাদী ও কলেজ গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ
মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন । ১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৩ জুন) ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য জানিয়ে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত
সিএমএইচে চিকিৎসাধীন অবস্হায় স্ট্রোক করে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ মো. আবদুল্লাহ টেকনোক্রেট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ মো. আব্দুল্লাহ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, কয়েকদিন ধরেই উনি অসুস্থ ছিলেন। শনিবার রাতে ওনারহার্ট অ্যাটাক করে।
চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের একটি মহাসড়কে তেলবাহী ট্রাক বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৭ জন। শনিবার ঝেজিয়াংয়ের একটি মহাসড়কে ট্রাকটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে দেশটির সরকার বলছে, প্রবল বিস্ফোরণের কারণে আশপাশের বাড়ি-ঘর ও কল-কারখানা ধসে পড়েছে। বিস্ফোরণের কারণে মহাসড়কের বেশ কয়েকটি আগুন ধরে যাওয়ায় দুর্ঘটনাস্থলের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি তৈরি
দেড় বছর ধরে পাসপোর্ট পাচ্ছি না বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। শনিবার (১৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের’ উদ্যোগে অনুষ্ঠানে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন। ভিপি নুর বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না। তিনি বলেন, আমি দেড়
ভয়ংকর এই করোনাভাইরাসের সাথে লড়াই করে জয় পেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে ড. বিজন কুমার শীল বলেন, ‘আমি নিজে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর পরীক্ষা করেছি। পরীক্ষার যে ফলাফল পেয়েছি তাতে নিশ্চিতভাবেই বলা যায় তিনি করোনামুক্ত হয়েছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন।