নেছারাবাদ উপজেলার ৩নং স্বরূপকাঠি ইউনিয়নে এক ইউপি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বর। ২৯ মে (শুক্রবার) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্যকমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রশাসন ওই বাড়ী লকডাউন ঘোষনা করেছেন। এ নিয়ে নেছারাবাদ উপজেলায় এ পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে মোট চারজনে।প:প: কর্মকর্তা ডা: ফিরোজ
নওগাঁর সাপাহারে স্বামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেসমিন (৩৩) নামে এক গৃহবধুর উপর নির্যাতন চালিয়ে মাথার সমস্ত চুল কেটে দেওয়া ঘটনায় পলাতক তার স্বামী রফিকুল ইসলাম (৪০) ও শাশুড়ী রাজিয়া বিবি (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর ৫ টার দিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর নের্তৃত্বে এসআই মোঃ ইমরান হোসেন ও ফারুক মোঃ জাহাঙ্গীর সহ
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪। শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক
গাজীপুরে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১০৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ২৩২ জন সুস্থ হয়েছেন।নতুন আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৬ জন, কাপাসিয়া উপজেলায় ১ জন, শ্রীপুর
সম্প্রতি ঘটে যাওয়া সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।ইহসানুল করিম বলেন, ‘প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লস বাংলাদেশে সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন।’ তিনি বলেন, ‘প্রিন্স চার্লস তার ও পত্নী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে বিবি মরিয়ম (২৬) ও তার আড়াই বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত মরিয়মের স্বামী আকবর আলী বাবর (২৮) পলাতক রয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে ৯৩শল্লা গ্রামের কাজিরটেক এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছেন ওই এলাকার আকবর আলীর স্ত্রী বিবি মরিয়ম ও তার মেয়ে সানজিদা আক্তার। স্থানীয়
পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ব্যবসায়ী হাওলাদার মটরস এর মালিক নুরআলম হাওলাদার(৩৫) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহরে পাবলিক লাইব্রেরী সংলগ্ন হাওলাদার মটরসেরে দোকানে কুপিয়ে হত্যার চেস্টা করেছে প্রতিপক্ষরা। এরপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে তার মৃত্যু হয়। এরপর পরই এলাকায় চোকিদার ও চোকিদার বংসের সাথে যার জরিত ১৮০টি বাড়ীতে ভাংচুর ও আগুন দিয়েছে বলে অভিযোগ। নিহত
সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।ওসি রিজাউল হক দিপু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার
ভারতে সর্বাধিক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৭ হাজার ৪৬৬ জন। এতে দেশটিতে মোট সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৯৯ জন।মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০৬ জনের। আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য বলছে, করোনায় মৃত্যুর বিচারে চীনকেও
ঈদ উদযাপন শেষে সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ফেরিঘাটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত এসব যাত্রীর চাপ বৃদ্ধি পায়। তবে গণপরিবহন না থাকার কারণে বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের দৌলতদিয়া প্রান্তে আসতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা। মাগুরা থেকে আসা যাত্রী আব্দুর হালিম শেখ বলেন, এবারের ঈদ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় গরিব ও দুস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি ধরের ২১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নে নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করে সরাইল থানা পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাত সাড়ে ৮টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান
ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে গণমাধ্যমকর্মীদের আক্রান্তের সংখ্যা। এবার স্ত্রীসহ করোনায় আক্রান্ত হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য।বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর বৃহস্পতিবার জানতে পারেন তারা করোনায় আক্রান্ত। রাতে আবু জাফর সূর্য এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার
প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা থামছেই না। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসটিতে। এর মধ্যে কয়েকটি দেশে করোনা প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।বৃহস্পতিবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি। গতকাল সারাবিশ্বে এক লাখ ১৫ হাজার ৪৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫৮৫ জন। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৮৬ হাজারের মতো মানুষ। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫৬২৩ জন। সবমিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন। করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে বৃহস্পতিবার সকাল
করোনাভাইরাস মহামারির কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে লাখ ছাড়িয়েছে। তবে কয়েকদিন থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচে থাকলেও বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয়েছে ১২২৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে এক
আরবি চান্দ্র বছরের দশম মাস শাওয়াল। হজের মাসের একটিও এ মাস। এ মাস থেকেই হজের উদ্দেশ্যে মুসলিম উম্মাহ পবিত্র নগরী মক্কায় গমন শুরু করেন। এ মাসের প্রথম পবিত্র ঈদুল ফিতর হওয়ায় এ মাসের আমলের বরকতও অনেক বেশি। শাওয়াল মাসের বিশেষ নামাজ ও ফিতরা আদায় করা ওয়াজিব ইবাদত। শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো- শাওয়াল মাস শাওয়াল’ শব্দটি আরবি। এর অর্থ হলো
করোনা তাড়াতে নরবলি দিতে হবে। স্বপ্নাদেশ পেয়ে বছর পঞ্চান্নর এক ব্যক্তির মুণ্ডচ্ছেদ করলেন ভারতের ওডিশার দেবী ব্রাহ্মণী মন্দিরের বৃদ্ধ পুরোহিত।পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে স্বপ্নে দৈব আদেশ শুনতে পান বলে দাবি করেছেন কটকের নরসিংহপুর ব্লকের বান্ধাহুদায় দেবী ব্রাহ্মণী মন্দিরের পুরোহিত ৭০ বছর বয়েসি সংসারী ওঝা। স্বপ্নে তাকে দেবী ব্রাহ্মণী আদেশ দেন, করোনা অতিমারি থেকে রক্ষা পেতে হলে নরবলি দিতে হবে।বুধবার রাতে
লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়েছেন। মিজদা শহরে বৃহস্পতিবার (২৮ মে) এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে ২৬ জন নিহত হয়েছেন। ১২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ওই বাংলাদেশিদের টাকার জন্য আটকে
দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ জন বংলাদেশি ইপিএস কর্মী করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ ধরা পড়েছে। দেশে গিয়ে আটকেপড়া ৮৩ জন ইপিএস কর্মী একটি চার্টার্ড ফ্লাইটে বুধবার কোরিয়াতে আসেন। এই ফ্লাইটের ১৮ জন এয়ারপোর্টে পৌঁছানোর পরপরই স্বাস্থ্যগত কিছুটা অস্বাভাবিকতার কথা জানায় এয়ারপোর্ট মেডিকেল টিমকে। দ্রুত তাদের টেস্ট করা হলে ৭ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ৫ জন বাংলাদেশি, দুইজন কোরীয় নাগরিক। এই
স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩১ মে) থেকে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিটি স্টেশন ও ট্রেনে থাকবে জীবাণুনাশকের ব্যবস্থা। প্রথমে চলবে ৮টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে, প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। তবে বন্ধ থাকবে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আগামী ৩১ তারিখ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঢাকার সরকারি বাসার চারকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নমুনা পরীক্ষায় প্রতিমন্ত্রীর রিপোর্ট এসেছে নেগেটিভ। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া দীর্ঘ এক স্ট্যাটাসে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সংসদ সদস্য নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষ পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি। তাই আমার বাসার
পিরোজপুরের কাউখালীতে টর্নেডোর ছোবলে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্তসহ বিপুল সংখ্যক গাছ পালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বুধবার রাতে হঠাৎ টর্নেডোর ছোবলে উপজেলা সর্বত্রই ব্যাপক ক্ষতি সাধিত হলেও সয়না, কেউন্দিয়া, আমড়াজুড়ি, দাসেরকাঠি ও দক্ষিন বাজার এলাকা লন্ড ভন্ড হয়েগেছে। বিদ্যুতে খুটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ রিপোর্ট লেখার কিছুক্ষন আগে (বেলা ৩-৪০ মিনিটে) উপজেলা সদরে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলেও গোটা
ভারতে করোনাভাইরাসের আক্রমণে দেশ জুড়ে যখন সব হারানোর কান্না, তখনই উঠে আসলো আরও একটি অমানবিক কাহিনী। উত্তরপ্রদেশ রাজ্যের একটি গ্রামে ঝোপঝাড়ের পাশে থাকা কাদামাটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একটি নবজাতক শিশুকে। জীবিত অবস্থাতেই শিশুটিকে কেউ বা কারা সেখানে পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে রাখে আল্লাহ্ মারে কে? শিশুটিকে কবর দিয়ে চলে যাওয়া হলেও তার একটি পায়ের পাতা
২০০৬ সালের ২৮ মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। আজ বৃহস্পতিবার (২৮ মে) ১৪ বছর পেরিয়ে এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এটি কুমিল্লা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিশ্বের প্রাচীন শালবন বিহারের কোলঘেঁষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হলেও প্রতিষ্ঠার ১৪ বছরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের কাছে