আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবনের পাশাপাশি জীবিকার গতি সচল রাখতে শেখ হাসিনার সরকার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং গণপরিবহন চালুর বিষয়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত দিয়েছে।শুক্রবার (২৯ মে) বিআরটিএর প্রধান কার্যালয়ে করোনা সংক্রমণ রোধকল্পে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত আকারে গণপরিবহন চালুর নিমিত্তে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনসহ অংশীজনদের
বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। প্রাণঘাতী এই ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। ঝুঁকি নিয়েও চিকিৎসকের পাশাপাশি করোনা আক্রান্তদের সেবায় ছিলেন তারা। মৃতের তালিকায় ছিলো নার্সদের নাম। এবার বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে সিলেটে মারা গেলেন একজন। শুক্রবার রাত সোয়া দশটার দিকে মারা গেছেন নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন। সিলেটে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন শহীদ শামসুদ্দিন
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মুসলিমদের পবিত্র স্থান সৌদি আরবের মদিনার মসজিদে নববী।সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। তবে মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে। সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে। মসজিদে নববী কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কঠোর পূর্বসতর্কতামূলক
জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পদ্মা সেতু।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় আগেই ম্যালেরিয়ারোধী ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার ‘রেমডেসিভির’সহ অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার না করার সুপারিশ করেছে সংস্থাটি। এমনকি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা চিকিৎসায় যে প্লাজমা থেরাপির প্রয়োগ করা হচ্ছে তাও ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোনো প্রতিষেধক না থাকায় করোনার চিকিৎসায় কার্যত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন অবস্থায় কেউ
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণসংহারি ভাইরাস করোনায় তাণ্ডব থামছেই না। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণঘাতী ভাইরাসটিতে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশে করোনা প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে।শুক্রবার একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সোয়া লাখেরও বেশি। গতকাল সারাবিশ্বে এক লাখ ২৫ হাজার ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮৮০ জন। একই
চীনের সীমানা ছাড়িয়ে ২১৩টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের পরাশক্তি দেশগুলো। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬০ লাখ ৩১ হাজার ২৩ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৮১২ জনের। আর সুস্থ হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ২৭০ জন।
বিশ্বজুড়ে চলছে মহামারি করোনার প্রাদুর্ভাব। গত ৬ মাসে এ রোগে আক্রান্ত হয়েছে অর্ধকোটিরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে সাড়ে তিন লাখেরও বেশি। এ ভাইরাসে আক্রান্ত রোগীদের প্লাজমা থেরাপি দিলে তারাও সুস্থ হয়ে উঠছেন দ্রুত। কিন্তু এ প্লাজমা থেরাপির ধরণ ভিন্ন। ধরণ যেমনই হোক করোনায় আক্রান্ত রোগীকে প্লাজমা দান করা যেমন বৈধ তেমনি রয়েছে সাওয়াব।মহামারি করোনার সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীন ইসলাম রুবেলের বাবা মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হকের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন তাঁর ছেলে বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দীন ইসলাম রুবেল, ওই
উন্মুক্ত হলো বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্ম ‘বানান আন্দোলন’-এর নিজস্ব ওয়েবসাইট। আজ রাত ৮টায় ‘বানান আন্দোলন’-এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে একটি ভিডিও লাইভের মাধ্যমে ওয়েবসাইটটি উন্মুক্ত করার এ ঘোষণা দেয়া হয়। গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে ‘বানান আন্দোলন’-এর নাম। বাংলা শব্দের শুদ্ধ প্রয়োগ ও ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিতে কাজ করার লক্ষ্যে গড়ে ওঠা এই ফেইসবুক গ্রুপটি ভাষাচর্চার
মাদক মামলার তদন্ত করতে গিয়ে আসামি ইকবাল মল্লিকের (৪৫) দায়ের কোপে পুলিশ কর্মকর্তা এসআই খোকন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আজ বিকালে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঝালকাঠির রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে যায়। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে লক্ষকরে দা
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ছুটির দিনেও পিরোজপুরের কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকা নিয়ে চাল ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী শুক্রবার সকালে (২৯মে) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা,জোলাগাতী,ফলইবুনিয়া এবং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামে গ্রামে সেবার নৌকায় ঘুরে নিজের হাতে দুস্থ, অসহায়
করোনার এই চলমান পরিস্থিতিতে বাবা হওয়ার মিছিল শুরু হয়েছে ক্রিকেটারদের । এবার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আজ শুক্রবার বিকালে আশরাফুলের স্ত্রী আনিকা তাসলিমা পুত্র সন্তানের জন্ম দিয়েেছেন। করোনাভাইরাসের মধ্যে আরও অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন। সেই তালিকায় আছেন- সাকিব আল হাসান, মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আনিকা তাসলিমা একটি সুস্থ
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলো প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে। এ সময় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেলেও নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা কিছুই পাননি। শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য খাত থেকে পাওয়া অর্থ থেকেই তাদের বেতন-ভাতা হয়ে থাকে। কিন্তু করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে। ঈদের বোনাসও হয়নি। এ অবস্থায় সারা দেশে প্রায় ২ লাখের
মহামারী করোনাভাইরাসের হুমকিকে সামনে রেখেই নিজেদের আগামী মৌসুমের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আগস্টে জিম্বাবুয়েকে দিয়ে শুরু হবে তাদের ক্রিকেটে ফেরা। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত সিরিজের সূচিও প্রকাশ করেছে; কিন্তু অস্ট্রেলিয়া প্রকাশ করলেও সেটা এখনও চূড়ান্ত নয় বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে ভারত সফরের সূচিতে
আগের ভাড়াতেই রোববার (৩১ মে) থেকে পানিতে ভাসতে যাচ্ছে নৌযান। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করেই লঞ্চ চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএ থেকে। শুক্রবার (২৯ মে) বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক৷ সরকারের সিদ্বান্ত মোতাবেক আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মৃত্যুবরণ করা ফেরদৌসী বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ পরিবারের লোকজন গ্রহণ না করায় স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) নরসিংদী পৌর কবরস্থানে কবর খোঁড়া থেকে শুরু করে ওই নারীর দাফনের ব্যবস্থা গ্রহণ করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ থানা পুলিশের সদস্যগণ। এর আগে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর
এদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুইজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় একজন, সদর উপজেলায় তিনজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৬ জনে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ নতুন ১১জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬ জনে। আক্রান্তদের মধ্যে
রংপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। মারা গেছেন আরও একজন। বৃহস্পতিবার রাতে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী জানান, মৃত ব্যক্তির বয়স ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন ও হৃদরোগে ভুগছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২২ মে তাকে করোনা আইসোলেশন হাসপাতালে
করোনা প্রাদুর্ভাবের মধ্যেও অর্থনীতির কথা বিবেচনা করে সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গণপরিবহন যেন করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রে পরিণত না হয় এ ব্যাপারে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে বাস চালানোর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।শুক্রবার বিকালে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে ভিডিও বার্তায় মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,
মাদারীপুর জেলায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৩ বছরের একজন শিশুসহ মোট আক্রান্ত ১১ জন পাশাপাশি আইসোলেশনে থাকা ৪০ বছরের এক যুবকের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ।আক্রান্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন,রাজৈর ১ জন,কালকিনি ২ জন,শিবচর ১ জন।মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের চরপুটিয়া গ্রামে একই পরিবারের মা ও তার ৩ বছরের শিশু এবং ওই পরিবারের বৃদ্ধ বাবার করোনা পজিটিভ
ব্রাজিলে একদিনেই ২৭ হাজার করোনা রোগী শনাক্ত।ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবারের হিসেব অনুসারে শেষ ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট করোনা
সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে লুকোচুরি খেলছে। একদিকে এ সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সঠিক পরিসংখ্যান দিচ্ছে না। অন্যদিকে এ ভাইরাসকে বিনা বাধায় ঝাঁক বেঁধে সংক্রমণের সুযোগ করে দিচ্ছে।শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘যেহেতু রাতের নির্বাচনে গঠিত এ সরকার, তাই জনগণের ভাবনাকে তারা
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধের মধ্যেই সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুই জন যাত্রী ছিলো। ২৫ মে অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশে রওনা দেয়।তারা দুই জনই ব্যাংক থেকে লোন নেয়াকে কেন্দ্র করে দুই শীর্ষ ব্যাংক কর্মকর্তাকে গুলি করার হুমকি ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। নাম প্রকাশ না করার শর্তে একটি