বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে....রাজিউন)।শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। ইনিউজ ৭১/ জি.হা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের মতো দেশেও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, এখন পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য ১০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এসব হাসপাতালের নাম ও যোগাযোগের নম্বর নিচে ঢাকা
সিঙ্গাপুরে নতুন করে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ৮ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চারজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাকিরা চিকিৎসাধীন।২৭ মার্চ সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৩২ জন৷ আজকে আরও ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এই নিয়ে
গোটা বিশ্ব আপাতত করোনাভাইরাসের প্রকোপে স্তব্ধ। স্বেচ্ছা নির্বাসন বেছে নেওয়ার আবেদন জানানো হয়েছে নাগরিকদের প্রতি। আপাতত ২১ এপ্রিল পর্যন্ত ভারত-বন্ধ। আর এই লকডাউনের জেরেই সমস্যায় পড়েছেন হাজারও দরিদ্র দিন আনা দিন যাপনের নাগরিকরা।দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এমন দুর্যোগে বিশ্বের অন্যতম ধনী এই ক্রিকেটার দিয়েছেন মাত্র ১ লাখ রুপি, গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর ক্ষোভে ফেটে
প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হওয়ার পর তার মন্ত্রিসভার আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শুক্রবার এক টুইট বার্তায় তার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন। তবে তার দেহে করোনার উপসর্গ তেমন গুরতর না।তার এই ঘোষণার দুই ঘণ্টারও কম সময়
হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান! হাত ধোয়া শেষ হলে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিচ্ছেন কয়েকটি কালো জিরা চিবুতে। হ্যা এভাবে স্বরূপকাঠি পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে বাজারে বসে রাস্তার লোক থামিয়ে থামিয়ে এগুলো করছেন বাজারের মোবাইল মেকার ইউসুফ মিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামুলক একাজটি তিনি করছেন স্ব ইচ্ছায় একজন সেচ্ছাসেবক হয়ে।শুক্রবার ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এভাবেই মানুষকে ডেকে ডেকে স্যাবলন
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।রাজধানীর তেজগাঁয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা
কয়েক দিন থেকে সরাইলের রাস্তাঘাটে যানবাহন, অটোরিক্সা, রিক্সা, ভ্যান ও মোটাসাইকেল চলাচল অনেকটা কমে গেছে। রাস্তাঘাটে অটোরিক্সা ও ভ্যান তেমন চোখে পড়ছেনা। স্তব্ধ হয়ে আছে জনপথ,করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম নিষেধ করা হয়েছে। সকাল- বিকাল প্রশাসনের পক্ষ থেকে ঘরে রাখতে করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতার জন্য,জরুরী কোন কাজ ছাড়া আগামী ১৪দিন রাস্তাঘাটে মানুষকে
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার মোট হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ৮৩৬ জনে। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টিন রয়েছেস সিঙ্গাপুর,
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় একসঙ্গে লড়াই করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ফোনালাপে এমন প্রত্যয় ব্যক্ত করেন। এসময় চীনের সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্র করোনা মোকাবেলা করবে বলে জানান ট্রাম্প।প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেন, শি জিনপিং এর সাথে করোনাভাইরাস ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মহামারিটি মোকাবেলায় বেইজিংয়ের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে; যা কাজে
নোয়াখালী বাণিজ্যিক শহর চৌমুহনীতে সর্দি-কাশি ও জ্বরে আক্রন্ত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবালিক হলের পাশে আজিজিয়া প্লাজার চতুর্থ তলায় ওই যুবকের মৃত্যুর খবর পেয়ে রাতেই পুরো ভবনটি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল আলম জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবক চৌমুহনীতে এক দন্ত চিকিৎসকের চেম্বারে
বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ এলাকার ৫৪টি ভবনে লাল কালিতে মার্ক করেছে পুলিশ। বাড়িগুলো পুলিশের নজরদারি থাকবে।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে লাল কালিতে মার্কিং করে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, লকডাউন নয়, আইইডিসিআর বলছে,
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ থেকে এখনো পর্যন্ত কোনো সংক্রমণ ছড়ায়নি। ফলে এদের দাফন কার্যক্রম পরিচালনায় যারা আছেন তাদের কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।শুক্রবার সর্বশেষ পরিস্থিতি নিয়ে লাইভ ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, 'সংক্রমণটা ছড়ানোর আশঙ্কা থাকে যখন রোগীকে গোসল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। তবে কেউ প্রয়োজনে বাইরে যেতে পারবেন। এক্ষেত্রে মানুষকে হয়রানি করতে পুলিশকে বলা হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।রাস্তায় পুলিশের লাঠিচার্জের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'রাস্তায় অহেতুক ঘোরাফেরা না
প্রাণঘাতী করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে স্পেনে। ইউরোপের এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৯ জন। শুক্রবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় রেকর্ড আরও ৭৬৯ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৮ জনে।ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, করোনার প্রকোপ
করোনা ভাইরাসে নিউইয়র্কে জীবন দিলেন বাঙালিনী তৃষা। মৃত্যুর তিনদিন পর সমাধিস্থ হলেন লং আইল্যান্ডে। সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হলো দাফন-কাফন। ক্রেন দিয়ে কবরে নামানো হলো তরুণীর পবিত্র মরদেহ।কোবিড ১৯-এ আক্রান্ত তৃষা মারা যান ২৩ মার্চ। নিউইয়র্কে জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউয়ে ছিলো বসবাস। স্বামী বোরহান চাকলাদার পেশায় 'উবার' চালক। তিনটি শিশু সন্তানের দুটি মেয়ে একটি ছেলে। কনিষ্ঠ কন্যাটির বয়েস মাত্র ১৪ মাস।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে এক ভিডিও বার্তায় বরিস নিজেই জানিয়েছেন। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের আক্রমণে কাঁপছে। সবশেষ হিসাবে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ।যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৭৮ জন। ইনিউজ
যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে গিয়ে হাঁচি দিতে শুরু করেন এক নারী। তবে করোনাভাইরাসের এ সময়ে হাঁচি দেয়ার বিষয়টি ভিন্ন চোখে দেখেন মার্কেট কর্তৃপক্ষ। আর ওই নারীর হাঁচির কারণে সুপার মার্কেট থেকে ফেলে দেয়া হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার তথা ২৬ লাখ টাকা মূল্যের খাবার।ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের হ্যানোভারের গ্রেইটিস নামের এক সুপার মার্কেটে। ৩৫ বছর বয়সী ওই নারী সেখানে পৌঁছেই জানান,
করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।কিন্তু এখন আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িেয়ে গেছে
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিভিন্ন মসজিদে দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একইসঙ্গে মসজিদগুলোতে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের অনেকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। মুসল্লিদের উপস্থিতিও আগের চাইতে কম ছিল।শুক্রবার সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়।গ্রিন রোডের ২০০ নাম্বার গলির তাকওয়া মসজিদের ইমাম কবির হোসেন বলেন, ‘করোনায় সর্তকর্তা হিসেবে আমাদের মজিদে দূরত্ব বজায়
পটুয়াখালীর কলাপাড়ায় একদল মুখোশধারী গভীর রাতে অস্ত্রের মুখে এক পরিবারকে জিম্মি নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার বালিয়ালী ইউনিয়নের তুলাতলী গ্রামের নফেল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।নফেল তালুকদারের ছেলে পারভেজ জানান, রাতে সাত আট জন মুখোশধারী টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর সকলের মোবাইল সেট কেড়ে নেয়।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রমনে সচেতনতামূলক প্রচার প্রচারণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কাউখালী সাপ্তাহিক হাটের দিনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বার বার সতর্ক করা সত্বেও দোকান খোলা রেখে লোকজনকে ভীড় করে দ্রব্য মূল্য বিক্রি করার অপরাধে দক্ষিন বাজারে দুই বেকারী ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক মোবাইল কোর্টের
করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ১০দিনের জন্য সব জমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের জমজমাট হাট। উপজেলার গুঠাইল বাজারে সপ্তাহের দুদিন শুক্রবার ও সোমবার হাটের মতই গতকাল শুক্রবার সকালে লোক সমাগম হয় কেনাবেচার জন্য। সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপো করে শুক্রবার সকালে বসানো হয় হাট। হাটে শতশত কৃষক আসেন পেয়াজ, কাঁচা, শুকনো মরিচ,
নেছারাবাদ উপজেলায় করোনাভাইরাস আতঙ্কের কারণে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলার হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অভ্যন্তরীন বিভাগে রোগীর সংখ্যা বহুগুণ কমেছে। আতঙ্কে হাসপাতালে না এসে অনেকেই মোবাইলে ফোন দিয়ে নিচ্ছেন সাধারন চিকিৎসা। সর্দি, কাশি, জ্বরসহ সাধারণ রোগ নিয়ে হাসপাতালে আসছেনা কোন রোগী। করোনাভাইরাসের আতঙ্কের কারণে রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্টরা। ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে এ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মুদিমনোহারি,ঔষধ,কাচামাল,মাছ বাজার বাদে