
প্রকাশ: ২২ জুন ২০২০, ১৫:৩৬

মহান স্রষ্টা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পাশাপাশি মানবজাতির প্রয়োজন পূরণের যাবতীয় ব্যবস্থা রেখেছেন। এবং তাদের কল্যাণে অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন। মানুষের ন্যায় তাদেরও রয়েছে এ ভূপৃষ্ঠে সরব বসবাস। তারাও আল্লাহ তাআলার সুবিশাল সৃষ্ট পরিবারের সদস্য। এক আয়াতে আল্লাহ তাআলা প্রাণী সম্পর্কে বলেন, ‘ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং (বায়ুমণ্ডলে) নিজ ডানার সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি তোমাদের মতোই একেকটি জাতি।’ (সুরা : আনআম, আয়াত : ৩৮)।

সে আবার কূপের মধ্যে নামল এবং পায়ের মোজায় পানি ভরে তা মুখে কামড়ে ধরে উঠে এসে কুকুরটিকে পানি পান করাল। আল্লাহ তার এ কাজে খুশি হয়ে তার সব গুনাহ ক্ষমা করে দিলেন। সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল! এসব প্রাণীর সেবা করলেও আমাদের সওয়াব দেওয়া হবে? তিনি বললেন, প্রতিটি জীবিত প্রাণীর সেবার জন্য সওয়াব আছে।’ (আবু দাউদ, হাদিস : ২৫৫০) .আল্লাহ তাআলা আমাদের প্রাণীদের প্রতি যথাযথ যত্নশীল হওয়ার তাওফিক দান করুন।