সারা বিশ্ব এই মুহূর্তে মহামারি করোনাভাইরাসে বিশ্ব অর্থনীতি প্রায় অচল আজ। বিশ্বের অধিকাংশ দেশেই বন্ধ রয়েছে শিল্পকারখানার উৎপাদন। বন্ধ রয়েছে এক দেশের সঙ্গে আরেক দেশের আমদানি-রফতানি।বাংলাদেশেও সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে রফতানিমুখি অনেক কল কারখানা এখনো খোলা রয়েছে , সঠিক নিরাপত্তা মেনে।যদিও ক্রমেই দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।এখন পর্যন্ত বাংলাদেশ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। মারা গেছেন ৬
ময়মনসিংহে থেকে গার্মেন্টস কর্মীদের স্রোত যাচ্ছে ঢাকার দিকে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছোট ছোট যানবাহন করে, পায়ে হেঁটে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছেন হাজার হাজার মানুষ।কিন্তু ঢাকামুখী যানবাহন না পেয়ে চরম বেকায়দায় পড়েছেন তারা। পায়ে হেটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই। শ্রমিকরা জানায়, ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। [https://enews71.com/content/post/5e8733441084c.jpg] আগেই ঢাকায় যেতে গার্মেন্টস থেকে বলা হয়েছে। সে কারণে করোনার ভয় নিয়ে কষ্ট করেই
সিঙ্গাপুর করোনাভাইরাসের প্রভাবের শুরু থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সফলতা দেখিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন ।কিন্তু গত একমাসে সেই সাফল্যে যেন কিছুটা ভাটা পড়েছে। মার্চের শুরুতেও দেশটিতে করোনা আক্রান্ত রোগী ছিলেন একশ’র মতো। কিন্তু মাস শেষ না হতেই সেই সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। একারণে করোনার বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। এই নির্দেশনা আগামী ৭ এপ্রিল থেকে
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেরায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে নিজস্ব তহবিল হতে ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।সংসদ সদস্য বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন পৌরসভার সাত এবং আট নম্বর ওয়ার্ড ও শুক্রবার সকালে দৌলতখান পৌরসভায় সামাজিদ দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে
লাশের সারি দীর্ঘ হচ্ছে ইউরোপের দেশ স্পেনে। প্রতিদিন দেশটির শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৯৩২ জন মারা গেছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নয় শতাধিক মানুষের মৃত্যু হলেও মৃত ও আক্রান্তের সংখ্যা কমছে দেশটিতে। গতদিন স্পেনে করোনা আক্রান্ত ৯৫০ জনের মৃত্যু হয়।
আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আগামীকাল (৪ এপ্রিল) শনিবার বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। + স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।তবে কী বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ইনিউজ ৭১/
করোনাভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (৩ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।সামষ্টিক স্বার্থে সামাজিক দূরত্ব মেনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং ঘরে বসে স্বাধীনতা উপভোগ করারও আহ্বান জানান আওয়ামী লীগের
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দির ধারণ ক্ষমতা এক হাজার ৪৫০ জন। কিন্তু গত বুধবার পর্যন্ত হাজতি এবং কয়েদি মিলে বন্দি ছিলেন তিন হাজার ৪০০ জন। অর্থাৎ দিগুনের বেশি বন্দি রয়েছে এই কারাগারে। ফলে করোনা পরিস্থিতির মধ্যে বন্দিদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কারা কর্তৃপক্ষ।কারা কর্তৃপক্ষ বলছে, মার্চের শুরুর দিকে বন্দি সংখ্যা কিছুটা কম ছিলো। এখন আদালতে জামিন শুনানি বন্ধ রয়েছে। কিন্তু প্রতিদিনই আসামি
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক গ্রামে লকডাউন করা ওই বাড়ির ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের কোনো সংক্রামণ পাওয়া যায়নি। তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা,) ফারহানা আলী। তিনি জানান, গত বুধবার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করা হয়। পরে ওইদিনই সন্ধ্যা রাতে করোনাভাইরাস সংক্রামণে আক্রান্ত সন্দেহ করা
শরীয়তপুর জেলাকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ ও শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকার বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে টহল দেন শরীয়তপুর জেলা পুলিশ।০২ এপ্রিল (বৃহস্পতিবার) শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান জেলার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল দেন।এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
করোনাভাইরাসে (কোভিড-১৯) ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন।দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইট তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। + ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টির বেশি
প্রতি মাসে ১০ হাজার পরিবারকে মাসিক খাদ্য সহায়তা দেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে খাদ্য বিতরণকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় ১ ট্রাক খাদ্য জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। ডা. জাফরুল্লাহ বলেন, এখানে এক ট্রাক বিতরণ করা হয়েছে। এছাড়া আরো ৬ ট্রাক খাদ্য সামগ্রী গাইবান্ধা, শ্রীপুর, দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাঠানো হয়েছে। জনসমাগম
করোনাভাইরাসে বিধ্বস্ত ইতালি। তবে ইতালির প্রাতো শহরে বসবাসকারী চীনা বংশোদ্ভূত ৫০ হাজার নাগরিকের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এমনই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসে সবচেয়ে মৃতের সংখ্যা বেশি ইতালিতে। কিন্তু সেই ইতালিতে এই ভাইরাসে আক্রান্ত হননি চীনারা। সংবাদমাধ্যমে বলা হচ্ছে, চীনে করোনা ছড়িয়ে পড়লে দেশটির নাগরিকরা ঘরে থাকাকেই বাঁচার কৌশল হিসেবে বেছে নিয়েছিল। প্রাতো শহরের চীনারাও সেই
শরীয়তপুর জেলাকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ ও শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকার বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে টহল দেন শরীয়তপুর জেলা পুলিশ। ০২ এপ্রিল (বৃহস্পতিবার) শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান জেলার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল দেন। এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিপাইনেও চলছে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন। এই লকডাউন মানা না হলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এছাড়া লকডাউন না মানায় ইতোমধ্যে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে লোকজনকে আটক করে কুকুরের খাঁচায় পুরে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ফিলিপাইনে লকডাউন না মানার কারণে যুবকদের আটকিয়ে রোদে বসিয়ে রেখে শাস্তি
ক্রমে আক্রান্তের সংখ্যার হার বাড়ছে। ক্রমে ভারতে আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা ভাইরাস। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দেশে করোনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে হয়েছে ৫৬। আক্রান্তের সংখ্যা প্রায় ২৩০১। আবার অন্য সূত্রে খবর, একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৫০০ জন নাগরিক। এক ধাক্কায় এতটা সংখ্যা বৃদ্ধি সত্যিই চিন্তায় ফেলেছে প্রশাসনকে। নতুন করে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সঙ্গে
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকার নিয়ে তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। ভাইরাসটি সংক্রমণ হওয়ায় করোনায় মারা যাওয়ার ব্যক্তিদের পুড়িয়ে ফেলার পরামর্শ দিয়েছেন অনেকেই। অনেকেই আবার বলছেন, কবর দিলেও এই ভাইরাস ছড়াবে না। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃতদের শরীর থেকে করোনা ছড়ায়না। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে করোনায় মৃতদের মরদেহ নিয়ে 'ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল ফর দ্য সেফ
মাগুরা মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা বাকি মিয়া (৪৮) নামের প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে সে মারা যায়। মৃত বাকি মিয়া মোহম্মদপুর উপজেলার কলমধরি এলাকার বাসিন্দা। মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন , জ্বর, কাশি, শ্বাসকষ্টে ও করোনার নানা উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তী হয়। তার অবস্থা সন্দেহজনক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। সর্বমোট বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা অসহায় গরিবদের তার সর্বশেষ ৪১ দিনের (এক মাস ১১ দিন) বেতনের টাকা দান করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের বেতনের টাকা দান করে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতে চান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন নিজেই। গণমাধ্যমে তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে কার্যত লকডাউন চলছে সারা দেশব্যপী। এর মধ্যে দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে কমপক্ষে আরও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনাভারাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ জনে। বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে পুরো পৃথিবী। থেমে গেছে বাংলাদেশের জনজীবনও। কঠিন এক পরিস্থিতি পার করছে দেশের জনগণ। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগিয়ে এসেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। তার প্রতিষ্ঠান সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরু থেক পাশে দাঁড়িয়েছে কোভিড-১৯ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে। এর
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত এক দিনে ৫ হাজার ৯৭১ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত এতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ২১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, স্পেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব
করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে যখন উপজেলার হাট বাজার বন্ধ ঠিক তখন উপজেলা কৃষি অফিসের নতুন উদ্যোগ ভ্রাম্যমাণ সবজী বাজার। হাট বাজারে গমন নিরুৎসাহিত করতে, পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ভ্রাম্যমান সবজী বাজার চালু করেছে উপজেলা কৃষি বিভাগ বাজারের স্বর্বিক তত্তাবধানে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার আসাদুজ্জামান। মহামারী করোনার কারণে গৃহে অবরুদ্ধ হয়ে পরা মানুষের দোরগোড়ায় স্থানীয় কৃষকদের উৎপাদিত শাক-সবজী ও কৃষি পণ্য পৌছে