কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নিজ এলাকা টাঙ্গাইলের ধনবাড়ী বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার মাথাপিছু ১০ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিরা, ১ কেজি চিনি,১ লিটার সরিষার তৈল, ১ কেজি লবন ও আধা কেজি লুডনুস্ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩ সেপটম্বর ২০)ইং সকালে ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ৭০ জন বন্যার্ত পরিবারের
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখকে কোপায় দুর্বৃত্তরা। ওয়াহিদা খানমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকের আইসিউতে রাখা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়; তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। তিনি বলেন, জনগণের স্বার্থ দেখে বলেই আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা
আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করলেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র আসামি করে মামলার আবেদন করেছেন আলোচিত এ বি সিদ্দিকী।বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এ আবেদন করেন। আজই মামলা গ্রহণের বিষয়ে শুনানি
প্রথম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে করা মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাবরিনাকে পাঁচ দিনের রিমান্ডে
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ পাঁচজনের জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ জামিন আদেশ দেয়া হয়।এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিলেন। মামলায় অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল ও শাহ পরান তুষার।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে সালমা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হওয়া এই ঘটনায় আটক করা হয়েছে ঘাতক স্বামী লিটনকে (৩৫)। নিহত সালমা একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার পল্লি বিদ্যুৎ রেল লাইনের পাশে আব্দুল বাসেদের বাড়ির ভাড়াটিয়া ছিলো লিটন ও সালমা। সকালে সালমাকে তার স্বামী লিটন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে
মিয়ানমার হতে প্লাস্টিকের বস্তায় ভরে এদেশে পাচার কালে টেকনাফ সীমান্তে চার লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ইদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২ সেপ্টেম্বর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারে নি অভিযানকারিরা।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফ নদীতে তাদের নিয়মিত টহল পরিচালনা
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮৮৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮৩ বছর বয়সি এই 'মিডিয়া টাইকুন' গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) নিজেই তার করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মিলানের সান রাফায়েল হাসপাতালের চিকিত্সক আলবার্তো জাংরিলো জানান, ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুসকোনির ভাইরাস সংক্রমণের কোনও উপসর্গ ছিল না। তিনি কিছু দিনের জন্য সার্ডিনিয়ায় ছিলেন। সেখানে ছুটি
করোনায় আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। তবে শুধু তিনি একা নন আক্রান্ত হয়েছে বিশ্বের সবচেয়ে দামি এ অভিনেতার পুরো পরিবার।বুধবার (২ সেপ্টেম্বর) রক এক বিবৃতিতে বলেন, তার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ।তিনি ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে আরো বলেন, 'কোভিড ১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে
ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের তথ্যের মান খুবই দুর্বল বলে জানিয়েছে দেশটির অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের শুমারি, খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) ও পরিসংখ্যানগত সব তথ্য প্রকাশ করে।এসব কাজে তথ্যের উৎস ও পদ্ধতিগত বিষয়গুলো ভালোমতো অনুসরণ করা হলেও ঠিক সময়ে তথ্য প্রকাশে দুর্বলতা রয়েছে। গেল অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)
পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে গত পাঁচদিন ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌ দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফেরি চলাচল শুরু হলেও নাব্য সঙ্কটের কারণে মাঝ নদীতে দুটি ফেরি আটকে গেছে। এরপরই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাটে মাইকিং করে বিকল্প রুট
এই মুহূর্তে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো লিওনেল মেসির বার্সেলোনা ত্যাগ। বার্সা সভাপতি জোসেপ মারিও বার্তেমেউ ও জর্জ মেসির বৈঠকে ছিল সবার পাখির চোখ। এই আলোচনার পর হয়তো লিওনেল মেসিকে নিয়ে ধোঁয়াশা কাটানোর আশা দেখছিল ফুটবলবিশ্ব। কিন্তু আশায় গুঁড়েবালি- বার্তোমেউ ও জর্জ মেসির আলোচনায় হলো না কোনো ধরনের সুরাহা হয়নি। ক্লাবের সঙ্গে মেসির চুক্তি আগামী মৌসুম পর্যন্ত। ফলে ৭০০ মিলিয়নের
এক লোকের ২৫ টি প্রশ্ন আর রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তরঃ ১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে। ২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে। ৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই! উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর;
বইয়ে প্রকাশিত তথ্য থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসবহুল জীবনযাপন সামনে নিয়ে এলো মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট। গণমাধ্যমটি বলছে, মালদ্বীপে ব্যক্তিগত দ্বীপে বিভিন্ন দেশের মডেলদের নিয়ে বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন এই যুবরাজ। ২০১৫ সালে জুলাইয়ে দ্বীপটিতে একমাস ধরে এ পার্টি চলে।নিউইয়র্ক পোস্ট জানায়, ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক ব্র্যাডলি হোপ ও জাস্টিন শেকের প্রকাশিত একটি বইতে যুবরাজের এ বিলাসী
টাঙ্গাইলের গোপালপুরে আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষককে, ৭ বছরের শিশু ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.আব্দুর রাজ্জাক (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আভূঙ্গী গ্রামের মোসাম্মৎ রহিমা(২৮) মেয়ে ৭ বছরের শিশু ছাত্রী, মাদ্রাসায় প্রাইভেট পড়তে গেলে, ওই মাদ্রাসার শিক্ষক, নিয়ামতপুর গ্রামের আবদুল হাই এর ছেলে মো.আব্দুর রাজ্জাক (৩২) নূরানী মাদ্রাসায় একা পেয়ে গায়ে বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের
এক-এগারোর সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেফতার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়— সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সর্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করার পর নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড।শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ আগস্ট চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানায়।ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এখন পর্যন্ত বিশ্বের অনেক তারকা ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম। বুধবার সন্ধ্যায় বিশ্বের নামকরা সব সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়েছে।নেইমারের ক্লাব পিএসজি টুইটারে জানিয়েছে যে, তাদের ক্লাবের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত। তবে, লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ক্লাবটি করোনায় আক্রান্তদের নাম প্রকাশ করেনি। কিন্তু ফ্রান্সের একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে,
সৌদি সিভিল এভিয়েশন জেনারেল কর্তৃপক্ষ জানালেন, করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে।তবে নির্দিষ্ট কোন তারিখ বেঁধে দেয়নি কবে থেকে ফিরে আসতে পারবে, তবে করোনা ভাইরাসে সৌদিতে আক্রান্তের সংখ্যা কমে আসাতে ধারণা করা যাচ্ছে খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।সৌদি আরব ফিরে আসার জন্য ২৫ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তান,নেপাল, শ্রীলংকার সহ
দেশের হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন মর্মে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারী নীতিতেও বলা হয়েছে সমান অধিকারের কথা। কিন্তু সম্পত্তিতে এ দেশের হিন্দু নারীর উত্তরাধিকার প্রতিষ্ঠা পায়নি এতকাল।বুধবারের এ রায়ের ফলে
চলতি মাসের ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এ নির্দেশ দেন।এ সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।সভায় তিনি বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলের দপ্তর বিভাগে দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুব ।বুধবার (০২ সেপ্টম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি