আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বড় পাওয়া হলো তাঁর অনুগ্রহ লাভ করা। যে ব্যক্তি আল্লাহর দয়া তথা অনুগ্রহ লাভ করবে, তার দুনিয়া ও পরকাল সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে। হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণাও এমন। হাদিসের বর্ণনা থেকে জানা যায়-হজরত জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অনুগ্রহ করেন
আকস্মিক এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে। গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর।সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ভারতের পররাষ্ট্রসচিবের সফরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে এত কম সময়ের মধ্যে, বিশেষ করে করোনাভাইরাস সংক্রমণের সময় কেন এই অনির্ধারিত সফর তা নিয়ে
দীর্ঘ দিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিকল্প সংযোগ সড়কের মাঝখানে দন্ডায়মান বৈদ্যুতিক খুঁটির কারনে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ ছিল।উপজেলার জন-গুরুত্বপূর্ণ হরষপুর-মির্জাপুর সড়কের মাঝখানে দন্ডায়মান এ খুঁটির কারনে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হতো যানবাহন চালক ও পথচারীদের ।এজন্য সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরের জন্য স্থানীয় জনসাধারণ দীর্ঘ দিন দাবী জানিয়ে আসছিলেন। স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের দাবীর প্রেক্ষিতে
অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে, হাঁটু গেড়ে বসেন তিনি। হাতে ছিল না কোনো অস্ত্র। ঘটনাস্থল পরিদর্শনকারী র্যাব মহাপরিচালককে এমন তথ্যই জানিয়েছেন নতুন তদন্ত কর্মকর্তা। শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে র্যাব ডিজি বলেন, পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে বিব্রত নন তারা। এসআই লিয়াকত গুলি করার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহার হাতের অবস্থান র্যাব মহাপরিচালককে
করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের রাউজানের টানা তিনবারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। করোনা পরীক্ষার পর রিপোর্টে সোমবার করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে। তারা বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তা করোনা টেস্টের জন্য নমুনা পরীক্ষার
ঢাকার উত্তরায় অবস্থিত লাইটহাউস ক্যারিয়ার কলেজে অন লাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।গত বেশ কয়েক বছরের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে করোনা পরিস্থিতির মধ্যেও অন লাইন ক্লাস চালু রেখে এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের দিক নির্দেশনা দেয়া সহ নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে অধ্যয়ন রত সকল শিক্ষার্থীদের পড়াশোনা কার্যক্রম চালু রেখেছে। এ বছরের একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখায়
ইউজিসির নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এ অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইন শিক্ষাকার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীর নির্ভুল তালিকা আগামী ২০/০৮/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিস বরাবর প্রেরণের অনুরোধ করা হয়েছে।রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও
ওয়েষ্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ৯৫ ব্যাচের উদ্যোগে ‘পথশিশু ফাউন্ডেশন’ এর সহযোগিতায় পথশিশু ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে।শুক্রবার বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এই খাবার বিতরন কর্মসূচি পালন করা হয়। ফেসবুক গ্রুপ 'পথশিশু ফাউন্ডেশন' প্রতিষ্ঠার দ্বিতীয় মাস থেকেই গ্রুপের পক্ষ থেকে খাবার প্যাকেট বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়। মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টা ২৮ তম বার্ষিকী উপলক্ষে সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১ টায় বিজয়নগরে দলীয় কার্যালয়ে উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরীর বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সঞ্জয় পোদ্দার,ইয়াসির আরাফাত, সন্তোষ মোহন রিশি,আয়েত আলী ,সুদিপ পাল প্রমুখ।বক্তারা, রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার বিচার সহ বিচার বহিভূর্ত হত্যাকান্ড
কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজের টুইটারে জানিয়েছেন নির্মাতা।এ ব্যাপারে রাজ চক্রবর্তী জানালেন, সম্প্রতি তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দু'বার তার বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার কোভিড পজিটিভ। পরিচালক জানান, বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা
সারাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘমেয়াদী বন্যা হয়েছে। সদ্য দেশ এই বন্যার কবল থেকে মুক্ত হতে শুরু করেছে। আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে বেশ কিছু অঞ্চল। চলতি সপ্তাহের শেষ দিকে এই বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামের চিলমারী, গাইবান্ধার ফুলছড়ি, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ ও কাজীপুর, জামালপুরের বাহাদুরাবাদ, টাঙ্গাইলের এলাসিন এবং মানিকগঞ্জের আরিচা
সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ফেরত পাঠানো ৬৮ জন প্রবাসী দেশে পৌঁছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সোমবার বেলা সাড়ে ১১টার বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানবন্দরের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে গত শনিবার আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়ে ২২০ বাংলাদেশি নাগরিক। কিন্তু দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ
বেগম জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৭ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।এদিকে মামলা সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়। ২০১৪ সালে নির্বাচনের আগে-পরে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় চারটি আলাদা মামলা হয়। যেখানে অন্যদের সঙ্গে
চলতি বছরের শুরু থেকে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। এবার সেই গুঞ্জনের সত্যতা মিললো। সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে।জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। শখের স্বামী রহমান জন একজন ব্যবসায়ী। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজন সংসার পেতেছেন উত্তরার একটি
কক্সবাজারের উখিয়া লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপিওর একদল জোয়ান অভিযান চালিয়ে পরিত্যক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান,কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী
আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব’ উদযাপন করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী এ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৯৪ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৯৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী এখনো দেশে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা আছেন, ততক্ষণ দেশ সমৃদ্ধির ধারায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১৭ আগস্ট) সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য
করোনাকালীন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেছেন, যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব হোসেন। করোনাভাইরাসের
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। পুরো স্বাস্থ্যবিধি মেনেই সেন্টারের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। আর সিদ্ধান্ত নেয়া হলে কমপক্ষে দুই সপ্তাহ আগেই জানানো হবে বলেও জানান তিনি।রাজধানীতে সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য সচিব। এদিকে কবে
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছবি আঁকে তৃতীয় স্থান অধিকার করেন কাউখালী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ আরাফাত ইসলাম।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বন্দুক ও বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।রবিবার লিডো সমুদ্রসৈকতের পাশে এলিট হোটেলের এ ঘটনায় চার জঙ্গিও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আল শাবাব জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে দেশটির স্পেশাল ফোর্স জানিয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।সরকারি মুখপাত্র মুক্তার মার্কিন বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন, নিরাপত্তা
কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারাগারে থাকা তিন আসামি টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রদীপ কুমার ছাড়া যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল।সোমবার বেলা ১১টার দিকে কারাগারে থাকা ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কমিটি।
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে নেয়া হয়েছে। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার সকাল ১১টার দিকে তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে একটি দল সাত দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। গত ১০ আগস্ট দুদকের রিমান্ড আবেদনের শুনানি