আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন প্রতিনিধিরা। উইসকনসিন স্টেটে মিলওয়াকি সিটিতে ‘ইউনাইটিং আমেরিকা’ স্লোগানে ডেমক্র্যাটিক পার্টির ৪দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ভার্চুয়াল রোল-কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেনটেটিভ লিসা ব্লান্ট রোচেস্টার মনোনয়ন বক্তৃতায় বাইডেনের নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্তভাবে
কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে ৫২ বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে কোনো নারী নিয়োগ পেয়েছেন। তিনি অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও-এর স্থলাভিষিক্ত হবেন।গত সোমবার করোনা মহামারির সময়ে অর্থনীতির সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগের ঘোষণা দেন অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। নারী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া প্রসঙ্গে ট্রুডো বলেন, “আমরা কাচের
দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এই সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গণভবনে তাদের সাক্ষাৎ হয়। রাতে কয়েকজন সাংবাদিককে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক। রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক
সেমিফাইনালে লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এতেই ৫০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পা দিলো ফরাসি চ্যাম্পিয়নরা।সবাইকে অবাক করে শেষ চারে ওঠা জার্মানির দলটাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। আক্রমণের পসরা সাজিয়ে খেলার ১৩ মিনিটেই মার্কিনিয়োসের গোলে লিড নেয় পিএসজি। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লাইপজিগ। তবে ভালো সুযোগ
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। মন্ত্রীর বক্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলে তারা মন্তব্য করেছেন।১৪ দলের নেতাদের মতে, যেখানে প্রতিদিন দেশে করোনায় ৩৫ থেকে ৪৫ জন মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর লাগামহীন বক্তব্য মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে।গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের
গত ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন সব ছুটি বাতিল করা হলো।
মহামারি করোনাভাইরাসের টিকার জাতীয়বাদ ঠেকানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, ‘প্রত্যেকে নিরাপদ না হলে কেউ নিরাপদ হবে না।এজন্যে টিকার জাতীয়তাবাদ থামাতে হবে।’মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কোভিড-১৯ রোগের টিকা পাওয়া নিশ্চিত করার চেষ্টা করতে গিয়ে দেশগুলো অন্যদের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় করোনাভাইরাস মহামারি পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বিশ্ব
প্রাণঘাতী ভাইরাস করোনাভাইরাসে বিশ্বব্যাপী সুস্থতার সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুর তুলনায় সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাত লাখ ৮৪ হাজারের বেশি মানুষের।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৫ হাজার ২০৫ জন। মৃতের সংখ্যা
কিয়ামতের প্রথম নিদর্শন কি সেই সম্পর্কে আমরা সবাই জেনে নেই। হজরত আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে সালামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মদীনায় আগমনের খবর পৌঁছল, তখন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র খেদমতে আসলেন, অতপর তিনি বললেন, আমি আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যার উত্তর নবী ছাড়া আর কেউ অবগত নয়। তিনি জিজ্ঞাসা করলেন। ১: কিয়ামতের প্রথম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন প্রবণ নদীর কাছে সংকটকালে সরিয়ে নেয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার নির্দেশ দিয়েছেন।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবছর বর্ষা মৌসুমে পদ্মা ও মেঘনা নদীতে একের পর এক বহুতল স্কুল ভবন বিলীন হওয়ার প্রেক্ষাপটে এই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নির্মাণাধীন দেড় শতাধিক একতলা ভবন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে রাজধানীর উত্তরাস্থ কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) এসব ভবন নির্মাণ করে দিচ্ছে দাবি করা হলেও কেজেআরসি বিষয়টি অস্বীকার করেছে। এসব ভবনের অর্থায়ন ও নির্মাণকারী কর্তৃপক্ষের গোপনীয়তায় স্থানীয় পর্যায়ে চলছে জঙ্গি তৎপরতার নানা আলোচনা-সমালোচনা। সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলায় একসঙ্গে ১৮২টি একতলা ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে
করোনাক্রান্তিতে দেশে ফিরে দুই স্ত্রী নিয়ে বেশ বিপদেই পড়লেন তিনি। তাকে বরণ করতে দু’জনই যে হাজির বিমানবন্দরে। কিন্তু তিনি তো মানুষ একজন। কাকে ফেলে কার সাথে যাবেন? এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হলো ঝগড়া। আর সেটি থামাতে এগিয়ে আসতে হলো বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা। ঘটনা মঙ্গলবারের, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই
টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলো ১০৬ জন। নতুন আক্রান্তরা হলো- উপজেলার পৌর এলাকার ঘাটান্দি গ্রামের বাসিন্দা এবং "দৈনিক আজকালের খবর" পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদি রাজু ও বীরহাটি গ্রামের ১ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহীউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট বিকাল ৪ টা হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের
বৈশ্বিক মহামারী করোনায় বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই দেশে করোনা পরিস্থিতির কারণে ফলাফল দেরীতে প্রকাশিত হয়েছে। গত ৯ আগস্ট থেকে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু হলেও কবে নাগাদ ক্লাশ শুরু হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। অপরদিকে বোর্ড নির্ধারিত বাংলা, ইংরেজি, বাংলা সহপাঠ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই এখনো বাজারজাত
“সড়ক দুর্ঘটনায় নারী পর্বতারোহী মোছাঃ রেশমা আক্তার রত্না (৩২) নিহতের ঘটনায় জড়িত মাইক্রোবাস চালককে গ্রেফতার, মাইক্রোবাস জব্দ”গত ৭ আগস্ট, ২০২০ (শুক্রবার) সকাল আনুমানিক ৯ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন লেক রোডে এক সড়ক দুর্ঘটনায় নারী পর্বতারোহী ও আইয়ুব কলোনি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা মোছাঃ রেশমা আক্তার রত্না (৩২) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, লেক রোডে সাইক্লিংরত অবস্থায় রত্নার
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তিতে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর মধ্যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে টানা সাত রাত বিমান হামলা চালালো ইসরায়েল। হামলা বন্ধে মিশরের মধ্যস্থতার চেষ্টাও আমলে নেয়নি ইহুদি রাষ্ট্রটি। আলজাজিরা জানায়, গাজায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার রাতে হামাস শাসিত গাজায় সর্বশেষ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ নিয়ে টানা সাত রাত ফিলিস্তিনি
ঢাকাসহ সারাদেশে লবনযুক্ত কোরবানির পশুর চামড়া ও নিত্যপণ্যের বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি।৯৯টি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ৫৪ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও আদায়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়। [https://enews71.com/content/post/5f3bf38b76a2e.jpg] কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ ও জাতীয়
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রতিনিয়ত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষকদের এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। শিক্ষার্থীদেরও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। শুধু শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না
প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জিয়াউর রহমানকে ১৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন এর কড়া সমালোচনা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চলছে। ১৫ আগস্টের হত্যাকারীদের ইনডেমনিটি দিয়েছিল খন্দকার মোশতাক, জিয়াউর রহমান নয়।মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি
চীনের জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু উইঘুরদের নির্যাতনের জন্য বরাবরই অভিযুক্ত চীনা কমিউনিস্ট সরকার। এখন চীনা প্রশাসনের বিরুদ্ধে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য জিনজিয়ানে মসজিদের জায়গায় গণশৌচাগার তৈরির অভিযোগ উঠেছে। নির্যাতনের পুরানো অভিযোগ আর মসজিদের জায়গায় গণশৌচাগার নির্মাণকে দেশটির চীনা সরকারের উইঘুর জাতিগোষ্ঠী নিশ্চিহ্নের পরিকল্পনার আরেকটি প্রমাণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ২০১৬ সালে মসজিদ সংস্কারের নামে মুসলমানদের গণজমায়েতে নামাজ পড়ার স্থানগুলো গুড়িয়ে দেয়ার পরিকল্পনা হাতে নেয়
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।সোমবার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের প্রথম দিনে তিনি এই কথা বলেন।মিশেল ওবামা বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে করোনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আজ দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বর্ণবৈষম্য ইস্যুতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত প্রেসিডেন্ট নন। তিনি একজন ভুল প্রেসিডেন্ট। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে
কক্সবাজারের উখিয়ায় ৪ সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু রাশেদা বেগম (২৮), উখিয়ার জালিয়াপালং ইউপির পূর্ব পাইন্যাশিয়া চরপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী। সোমবার রাতে ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে পারিবারিক কলহের জের ধরে রাশেদা’র স্বামী মারধর করলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে সে। সপ্তাহখানেক অসুস্থতা ভোগ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সভার পর সড়কে টোল আদায় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কথা অনলাইন সংবাদ সম্মেলনে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এখানে (প্রধানমন্ত্রীর পক্ষ থেকে) মন্তব্য এসেছে, সড়কে টোল বসানো। টোল সংযোজিত হবে।