করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স। বর্তমানে তারা আইসোলেশনে।বুধবার (১৯ আগস্ট) সাদ বিন কাদের চৌধুরী এবং সোমবার (১৭ আগস্ট) সবুর খান কলিন্স করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা দুজনেই তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন। গত ২৫
নরসিংদীর পলাশে ২০০ পিস ইয়াবা সহ শীর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ। বুধবার সকালে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক জহিরুল আলম এর নেতৃত্বে পুলিশের একটি টিম পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘোড়াশাল মিয়া পাড়া টুনু মিয়া জামে মসজিদের সামনে থেকে নরসিংদী জেলার বিভিন্ন থানার একাধিক মাদক, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী রকিবুল হাসান @ ফ্রান্স(৩৯), পিতা-মৃত লোকমান
ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ও সচেতনতা মূলক কার্যক্রম। ১২৩ টি প্রতিষ্ঠানকে ৪লক্ষ ৪৭হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে অভিযান পরিচালিত হয়। [https://enews71.com/content/post/5f3d3f8f7f973.jpg] কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয়
কোভিড-১৯ পরিস্থিতিতে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেয়ার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘সমস্ত কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কোনভাবেই শিশুদের ক্ষতির মুখে ফেলা যাবে না। তাই একাধিক বিকল্প হাতে রেখে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা তৈরির কাজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে গণপরিবহনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বুধবার বিআরটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে বসবে এবং আগের বর্ধিত ভাড়া বলবৎ থাকবে। ৩১ আগস্টের পর থেকে আগের ভাড়ায় বাসে যাতায়াত করা যাবে। এ সংক্রান্ত
মানসিক ভারসাম্যহীন জেসমিন আক্তার (২০) নামে এক নারী তাহার তিন বছরের মেয়ে আসমাউল হুসনা (মনি) সহ গত একমাস যাবৎ নিখোঁজ রয়েছে। সে টেকনাফ উপজেলার নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের ৮৫৫ নং শেডের ৩ নং রুমের 'সি' ব্লকের বাসিন্দা। এমআরসি নং- ৮৮৫৮। নিখোঁজ জেসমিনের মা সমশুন নাহার জানিয়েছেন, গত ১৬ জুলাই আনুমানিক বিকাল আড়াইটার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে অদ্যবধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ১১ শ ৯০ জন পরিবারের মাঝে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৮আগস্ট২০)ইং ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনয়নের ১১শ ২০ জন ও বানিয়াজান ইউনিয়নের ৭০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, চিনি, চিরা, লবণসহ ৭ ধরনের শুকনো খাবার সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বান্ধবীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লাশ হয়ে ফিরলেন রুমানা আক্তার ময়না (১০) নামে এক স্কুল শিশু।বুধবার (১৯ আগস্ট) বেলা দেড়টার দিকে পানছড়ির জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুমানা আক্তার ময়না জিয়া নগর গ্রামের বাসিন্দা মো. রমজান আলী ও জোস্না বেগমের মেয়ে। সে জিয়া নগর সরকারী প্রাথমিক বিদ্য্যালয়ের চতূর্থ শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক সুত্রে জানা গেছে,
চলতি বছরের শুরু থেকে সীমান্তে অনাকাক্ষিত হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে ঢাকা। ঢাকার এই উদ্বেগের বিষয়টি সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার দৃষ্টি আকর্ষণ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তবে, বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।বুধবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার দ্বিপাক্ষিক বৈঠক হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭৮১ জনে। এই সময়ে নতুন করে আরো দুই হাজার ৭৪৭ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে।বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এক
করোনাকালের আগের বাস ভাড়ায় ফিরতে চান বাস মালিকরা। সামাজিক দূরত্ব মানতে বাসে অর্ধেক আসন খালি রাখার শর্তে বাড়ানো ৬০ ভাগ ভাড়ার প্রত্যাহার চান তারা। ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে তাদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার বিকেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন মালিকরা। মালিক সমিতির নেতারা এসব তথ্য জানিয়েছেন। সমিতির মহাসচিব খন্দকার
প্রতিনিয়ত চেহারা বদলাচ্ছে করোনাভাইরাস। একেক দেশে একেক রকম রূপ ধারণ করছে। এরকমই এক নতুন স্ট্রেনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ফিলিপাইনে যে ধরনের ভাইরাসের জেরে সংক্রমণের আকার ধারণ করেছে, এবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় তেমনই এক ভাইরাসের সন্ধান মিলল। করোনাভাইরাসের এই ধরনের স্ট্রেনকে বলা হচ্ছে D614G. মালয়েশিয়ায় বেশ কয়েকজনের শরীরে এই ধরনের ভাইরাসের খোঁজ মিলেছে। এরকম ৪৫ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে কেউ একজন
চলতি বছর তিন দফা বন্যায় দেশের প্রায় ১২ লাখ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার ৩২৩ কোটি টাকা। এই বিপদে কৃষকের পাশে দাঁড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।বুধবার বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, ‘এবার কয়েক দফা বন্যার
পাঁচ সন্তান প্রসবকারী মা শারমিন আক্তার সিট না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। এতে তার শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে বলে আশংকা করছেন স্বজনরা।বুধবার এই তথ্য জানান তার স্বামী মিজানুর রহমান। সূত্র জানায়, গত ১২ আগস্ট জেলার লাকসাম জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার ছাড়া পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার। এর মধ্যে তিন জন ছেলে ও দুই জন মেয়ে। পরে তাদের
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।বুধবার সকালে সাংসদের ছেলে ফারাজ করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হবে। e:medium;">এর আগে সর্দি-জ্বর থাকায় গত সোমবার (১৭ আগস্ট) সকালে করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী।
নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আজ বুধবার সকাল ১০টায় বরিশাল সড়ক জোন কার্যালয়ের সাথে এক জুম কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পের গুনগত মান নিশ্চিত করতে হবে। সে ক্ষেত্রে প্রকৌশলীদের উন্নয়ন কাজ আদায় করে নিতে হবে। উন্নয়ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে ফরিদ আলম নামের এক ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এক নারীসহ ৩ জন কে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ মোঃদেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কুলাল পাড়া সংলগ্ন ফরিজার বাড়ি থেকে গলায় উড়না পেঁচানো অবস্থায় ফরিদ আলমের মৃতদেহ উদ্ধার করে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি
করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। করোনা পরীক্ষার নির্ধারিত ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়। আজ বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। এর আগে দেশে
প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। গত ১৬ আগস্ট তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এ খবর নিশ্চিত করেছেন সাংসদ ফারুকের ব্যক্তিগত সহকারী শিপন। তিনি সার্বক্ষণিক নায়কের সঙ্গেই থাকছেন। ফারুকের সবশেষ আপডেট জানিয়ে শিপন বলেন, ‘জ্বর বেশি হওয়ায় স্যারের দুইবার করোনা টেস্ট করানো হয়েছে। স্বস্তির ব্যাপার হলো,
সেনা বিদ্রোহের মুখে পড়ে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেইতা ও প্রধানমন্ত্রী বোবো সিসে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্রোহী সেনা সদস্যদের হাতে তারা আটক হন।আটকের পর তাদেরকে সামরিক ক্যাম্পে রাখা হয়। বুধবার ( ১৯ আগস্ট) তারা পদত্যাগের ঘোষণা দেন। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির রাজধানী বামাকো
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সইয়ের পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন আবুধাবি সফরে গেছেন। এটি হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তার প্রথম আমিরাত সফর। এই সফরে কোহেন নিরাপত্তা ইস্যু নিয়ে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার চুক্তি সইয়ের পর এই
অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের৷বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর পর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে দুদক উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।দুদকে সাহেদের সাতদিনের রিমান্ড শুরু হয় সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায়। ওই দিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এনে
অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের সঙ্গে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া আলোচনায় আরও কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী
চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে বধ করা আরবি লাইপজিগ'র আরেকটি রূপকথা লেখা হলো না। অভিজ্ঞ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কাছে ৩-০ গোলে হেরে গেছে জার্মান ক্লাবটি। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো পিএসজি। ৫০ বছর পর ফাইনালে নাম লেখাল পিএসজি। ফাইনালের লক্ষ্যে মাঠে নেমে গোল করেছেন ব্রাজিলের মার্কিনহোস, আর্জেন্টিনার ডি মারিয়া ও স্পেনের হুয়ান বের্নাত।দুর্দান্ত এমন জয় শেষে নেইমার-এমবাপ্পেদের আনন্দটা বাঁধনহারা