বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সিনহা হত্যার নেপথ্যে ‘অসৎ উদ্দেশ্য’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

শেয়ার করুনঃ
সিনহা হত্যার নেপথ্যে ‘অসৎ উদ্দেশ্য’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার নেপথ্যে ‘অসৎ উদ্দেশ্য’ ছিল বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত কমিটি। গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহার নিহত হওয়ার ঘটনাটি তাৎক্ষণিক নাকি পূর্বপরিকল্পিত এ নিয়ে প্রশ্ন ওঠে।সূত্র বলছে, এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টে দেয়া হয়নি। তবে হত্যাকাণ্ডে সিনহা ও তার সহকর্মীরা তথ্যচিত্রের জন্য যে ভিডিও ধারণ করেছিলেন তার যোগসূত্র থাকতে পারে বলে মনে করে তদন্ত কমিটি।

তদন্ত রিপোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, সিনহা নিহত হওয়ার পর কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের  নির্দেশে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হয়। এছাড়া এ ঘটনার পর এসপি সংবেদনশীল আচরণ করতে পারেননি। পুলিশ সুপারের জবাবদিহিতা ও তদারকির ঘটতি ছিল বলেও তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে।

তদন্ত কমিটির ১৩ সুপারিশ

আরও

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি
সরেজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় ঠিক করতে নির্দেশনা দিয়ে গত ১ আগস্ট তদন্ত কমিটি পুনর্গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত কমিটি টানা ৩৫ দিনের তদন্ত শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, ৫৮৬ পৃষ্ঠার ৬৮ জন সাক্ষীর সাক্ষ্য এবং ২১ পৃষ্ঠার ঘটনা সংশ্লিষ্ট ছবি তুলে দেয়।

এফবিআই’র আদলে আলাদা তদন্ত সংস্থা করার সুপারিশ:

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের প্রভাবমুক্ত নিরপেক্ষ ও স্বতন্ত্র একটি তদন্ত সংস্থা গঠন করার পরামর্শ দিয়েছে। তদন্ত কমিটির মতে সম্প্রতি বেশ কিছু ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য পুলিশি তদন্ত নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। তাই কোনো কোনো ‘স্পর্শকাতর’ ঘটনায় নিরপেক্ষ কোনো সংস্থার মাধ্যমে তদন্ত করার প্রয়োজন দেখা দিলে এফবিআই’র আদলে গঠিত তদন্ত সংস্থা তদন্ত করতে পারবে। বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবিসহ যত তদন্ত সংস্থা রয়েছে সব পুলিশ বাহিনী নিয়ন্ত্রিত তদন্ত সংস্থা।

তদন্ত কমিটি তাদের সুপারিশে পুলিশের অস্ত্র ও গুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দিয়েছে। কক্সবাজারে মাদক নির্মূলে একটি স্বতন্ত্র ও সমন্বিত প্রস্তাব দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি প্রতিটি বন্দুকযুদ্ধের ঘটনার পর যথাযথ তদন্ত ও তার তদারকি নিশ্চিত করারও পরামর্শ দিয়েছে।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন
বন্দুকযুদ্ধে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন ওসি প্রদীপ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সময় ১০৬টি বন্দুকযুদ্ধে ১৭৪ জন নিহত হন। প্রদীপ তদন্ত কমিটিকে জানিয়েছেন, বেশিরভাগ বন্দুকযুদ্ধ তার নেতৃত্বেই হতো।এরমধ্যে ২০-৩০ বার তিনি ব্যক্তিগত অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছেন। বন্দুকযুদ্ধে তার ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন বলেও তদন্ত কমিটির কাছে দাবি করেছেন ওসি প্রদীপ।

তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার (৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আদালতের নির্দেশে সিনহা হত্যা মামলার পুলিশি তদন্ত চলায় তারা প্রকাশ্যে কিছু জানাতে পারবেন না। তবে আদালত চাইলে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান তিনি।তদন্ত প্রতিবেদনে যাদের নামে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা গণমাধ্যমকে জানানোর আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের ঘটনা প্রতিরোধে কী উদ্যোগ নেয়া হয়েছে-এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদন বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে। সিনহা হত্যার ঘটনায় দুই বাহিনীর মধ্যে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও সিনহার ওপর গুলিবর্ষণকারী ইন্সপেক্টর লিয়াকত আলীর রিমান্ডে নির্যাতন করার অভিযোগের ভিডিও সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। সে সময় তথ্য ভিত্তিক সংবাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা হয় না বলে মন্তব্য করেন মন্ত্রী।তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলার জন্য অক্লান্ত পরিশ্রম করে। এ ঘটনা কোনোভাবেই সেটিকে ম্লান করবে না।

গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন ওঠায় ১ আগস্ট ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন সশস্ত্র বাহিনী বিভাগ উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানালে সেনা ও পুলিশ বাহিনীর প্রতিনিধিসহ চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। তিন দফা সময় বাড়ানোর পর এ তদন্ত কমিটি ৩৫ দিনে মোট ৬৮ ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে।

ঘটনার অন্যতম প্রধান সংশ্লিষ্ট ব্যক্তি ওসি প্রদীপ কুমার দাশের সাক্ষাৎকার নিতেই তদন্ত কমিটিকে দু’দফায় সময় বাড়াতে হয়।তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, পুলিশ ও এপিবিএনের সদস্য, শামলাপুর চেকপোস্টের ঘটনাস্থলের আশপাশে প্রত্যক্ষদর্শী এবং সিনহা রাশেদ ও তার সহকর্মী সিফাত যে পাহাড়ে উঠেছিলেন সেই মারিশবুনিয়া গ্রামের বাসিন্দাদেরও সাক্ষাৎকার নিয়েছে তদন্ত কমিটি।

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ইউটিউব চ্যানেল জাস্ট গোর জন্য তথ্যচিত্র নির্মাণের জন্য তিন সহকর্মীকে নিয়ে ৩ জুলাই কক্সবাজারে যান। হিমছড়ির নীলিমা রিসোর্টে কাজের সূত্রে অবস্থান করছিলেন তারা। ঘটনার দিন রাতে মারিশবুনিয়া পাহাড় থেকে শুটিং করে ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। সে রাতেই নীলিমা রিসোর্টে অভিযান চালায় পুলিশ।

সিনহার সহকর্মী শিপ্রাকে মাদক মামলায় গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একমাত্র সাক্ষী সিফাতকে হত্যা মামলা ও মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে তারা দুজনই জামিনে মুক্তি পান।এদিকে সিনহার বড় বোন শাহরিয়া শারমিন ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা করেন। বেশ কয়েক দফা রিমান্ড শেষে ওসি প্রদীপসহ আসামিরা এখন কারাগারে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুই বছর পর পায়রা টার্মিনালে চীনা জাহাজের বার্থিং

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল বাস্তবায়নে অর্থ বিভাগের চিঠি

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্ব-শাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বুধবার অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে গেজেটে উল্লেখিত নির্দেশনা অনুসারে পরবর্তী প্রয়োজনীয়

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নির্ধারিত তিন দিনের ছুটি

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের তফসিলে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে। নোট অব ডিসেন্টসহ দলগুলো যেভাবে সনদে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ