দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন।রোববার (১১ অক্টোবর) সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।’এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগের সিদ্ধান্ত
প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো লণ্ডভণ্ড বিশ্ব। প্রতিনিয়ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। গত একদিনে করোনা শনাক্তের সংখ্যা নতুন রেকর্ড করেছে। একদিনে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজারের বেশি মানুষের।করোনা নিয়ে আপডেট দেয়া
ধর্ষণ বা ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। ইসলামি শরিয়তে এর সুস্পষ্ট বিধান রয়েছে। ইসলামি বিধানের কার্যকারিতা না থাকাই ধর্ষণ-ব্যভিচার দিন দিন লাগামহীনভাবে বেড়ে চলছে। কিন্তু ধর্ষণ-ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করতে হত্যা-আত্মহত্যা সম্পর্কে ইসলাম কী বলে?ইসলামি শরিয়তে ধর্ষণ-ব্যভিচারের এত সুন্দর সমাধান বা শাস্তির সুস্পষ্ট বিধান রয়েছে যে, যদি কেউ বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে তবে সামাজ জীবনে ধর্ষণ-ব্যভিচার থাকবে না বললেই চলে।
দেবর,ননদ,শ্বাশুরী ও ননদের ছেলে কর্তৃক গৃহবধুকে স্বশুর বাড়িতে নির্যাতনের অভিযোগ উঠেছে।চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে জান্নাতের বিয়ে হয় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ১নং ওয়ার্ডের আবুল কাশেম মাঝির ছেলে ফিরোজের সাথে। স্বামী নদীতে থাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাত বাজার থেকে ননদের স্বামী রইজলের রিকশায় করে বাড়িতে আসায় ননদ জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতকে সন্দেহ পূর্বক বিভিন্নভাবে জেরা করে। এক
এবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেন।জানা গেছে, দেশে করোনা হানা দেয়ার পর থেকেই নিয়মিতভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন অফিস করতেন। গত সপ্তাহে তার
শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে এক সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়।পিয়ংইয়ংয়ে ব্যাপকভাবে উদযাপিত ওই অনুষ্ঠানে কিম জং উন বলেন, তার দেশের কোনও কোভিড-১৯ আক্রান্ত রোগী নেই বলে তিনি কৃতজ্ঞ। উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশে ‘একজনও’ করোনা রোগী নেই। এসময় তিনি বিশ্বের করোনা রোগীদের ‘সুস্থতা’ কামনা করেন। কিম বলেন, আমি বিশ্বজুড়ে সব
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের হার শতকরা ১১ ভাগ। আমাদের আরও কাজ করতে হবে এবং সংক্রমণের হার শুন্যের কোঠায় নিয়ে আসতে হবে।শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউটের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,
ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।আওয়ামী লীগের সাধারণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু ধর্ষণ আর নারীর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়ার উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে উলুসারা এলাকায় এফ ডি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশের ক্রিকেট দীর্ঘদিন বন্ধ ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাংলাদেশকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। সেজন্য ঘরোয়া ক্রিকেটে দিয়েই আবার প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবে ক্রিকেটাররা।শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্টস কাপের টফ্রি উন্মোচন অনুষ্ঠান। এ সময় উপস্থিন ছিলেন তিন দলের তিন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।আগামীকাল রবিবার থেকে শুরু হবে বিসিবি
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ আগুনে ৮াট কক্ষ সম্পুর্ন পুড়ে ছাই হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর পৌরসভার বাথানবাড়ি মহল্লার জাকির হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই দিন সকালে কালিয়াকৈর পৌরসভার বাথানবাড়ি এলাকার জাকির হোসেনের বাড়িতে আগুন লাগে। এসময় বাড়ির লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। যথাসময়ে খবর পেয়েও রাস্তা না থাকার
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ড. মোর্শেদকে চাকুরিচ্যুতি আইনের লঙ্ঘন। ড. মোর্শেদ একজন মেধাবী শিক্ষক। তাকে ভিন্নমতের কারণে চাকুরিচ্যুত করা হয়েছে। কারণ তিনি জিয়াউর রহমানের নামে প্রবন্ধ লিখেছেন। এ জন্যই তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। এটা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করেছে। যাকে বলা হয়- ‘ইউনিভার্সিটি অফ ল ব্রেকিং’।
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জনে।শনিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত
ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই আরেক ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। শারদীয় দুর্গাপূজার মধ্যেই নতুন ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতবার্তা পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।ঘূর্ণিঝড় নিসর্গ, আম্পানের পর ‘গতি’ নামে নতুন এই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কিত এ অঞ্চলের বাসিন্দারা। খবর ভারতবার্তা। দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে ‘এবার পূজার আগেই পশ্চিমবঙ্গে
ধর্ষণের শাস্তি ফাঁসি নয়, ৫০ বছরের কারাদণ্ড চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই দাবি জানান।নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতন এবং সিলেট এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সারাদেশে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণি-পেশার
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। ২৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫০০ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৭৩টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন
সারাদেশে শিশুধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা।শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিকদের আয়োজনে ভূঞাপুর থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠন- দি হাঙ্গার প্রজেক্ট, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, লোকমান ফকির মহিলা কলেজ, মাদকের বিরুদ্ধে
বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানা। পারিবারিক আয়োজনে অনেকটা চুপিসারেই হয়েছে তার বিয়ে। পাত্র বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হক। এ তথ্য নিশ্চিত করেছেন শার্লিন।তার বিয়ের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এহসানুল হকের সঙ্গে বাগদান হয় তার। বনানীতে শার্লিনদের নিজ বাসায় পারিবারিক আয়োজনে বাগদান হয়। এরপর সে বছরের ২৩
নরসিংদীর পলাশে (১৭) বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী এলাকার ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন। এ ঘটনায় শুক্রবার রাতে তৌকির নামে এক জনকে আসামী করে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন ওই
নদীতে স্রোত বৃদ্ধি ও নোঙর জনিত সমস্যার কারণে পদ্মাসেতুর ৩২তম স্প্যান 'ওয়ান ডি' বসতে দেরি হচ্ছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানবহনকারী ক্রেনটি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দেওয়ার কথা ছিল।তবে এ সমস্যার কারণে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে অবস্থান করতে দেখা গেছে।তবে আজকে দিনের মধ্যেই স্প্যানটিকে বসিয়ে দেওয়ার জন্য আশাবাদী প্রকৌশলীরা। মাওয়া প্রান্তের ৪ ও
ছোটপর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। কী মঞ্চ, কী টিভি নাটক অথবা চলচ্চিত্র এমনকি নাচ- সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। তার প্রাণবন্ত হাসি যেন দর্শকদের মন ভরিয়ে দেয়। তার উপস্থিতি দর্শকের বিপুল আগ্রহের বিষয়। অপি করিম ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন ‘রাজমিস্ত্রি’! তখন তার ধারণা ছিল, রাজমিস্ত্রিরাই বড় বড় বাড়ি বানান। আর সে বাড়ি বানানোর ইচ্ছাতেই তার রাজমিস্ত্রি হতে চাওয়া। শেষ
বছরের শেষে এসে আলু কিনতেই পকেট খালি হচ্ছে ভোক্তাদের। পাইকারিতে প্রতি কেজি আলুর দাম উঠেছে ৪৬ টাকা পর্যন্ত। আড়তদারদের দাবি, করোনা ও বন্যার ত্রাণে আলু বিতরণে টান পড়েছে মজুদে। এতে গেল এক সপ্তাহে প্রতিদিনই দেড় থেকে দুই টাকা করে দাম বাড়িয়েছে তারা। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ চাল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণের দাম বাড়ানোর সুযোগ নিতেই আড়তদারদের এই কৃত্রিম সংকট।করোনায় আয় সংকটে
দীর্ঘ বিরতির পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রোববার দুপুর দেড়টা থেকে।তার আগেই সুসংবাদ পেলেন প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মিরাজ।তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাইম নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত নাইম ইসদাইর এলাকার মৃত.খলিল মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কিশোর হৃদয় ও হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের উভয়ের বয়স ১৫/১৭ এর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত ইসদাইর বুড়ির দোকান