মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মারা গেছেন খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০২০, ১৮:৩৯

শেয়ার করুনঃ
 মারা গেছেন খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক

খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক আর নেই। শুক্রবার ডাবলিনের বাসায় স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। আইরিশ টাইমস জানিয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে রবার্টকে ভর্তি করানো হয়েছিল। রবার্ট ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিকতার জন্য বেশি পরিচিত। ১৯৭০ এর দশক থেকে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন।  

পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে।

মাত্র ১২ বছর বয়সেই তিনি রিপোর্টার হওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা শুরু করেন ফিস্ক। প্রথমে 'সানডে এঙ্প্রেস'র ডায়েরি কলামে লেখালেখি করতেন। পরবর্তীতে তিনি যোগ দেন 'দ্য টাইমসে'। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টাইমসের বেলফাস্ট প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। এরপর পর্তুগালের কারনেশন (সাদা বা গোলাপি) বিপ্লব কভার করতে চলে যান। তারপর তাকে মধ্যপ্রাচ্য সংবাদদাতা নিয়োগ করা হয়। ১৯৭৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন ফিস্ক। এরপর তার ঠিকানা হয় দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকায়। ১৯৮৯ সালের ২৮ এপ্রিল ইন্ডিপেনডেন্টে তার প্রথম রিপোর্ট প্রকাশ পায়। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে সংবাদ সরবরাহ করে খ্যাতি লাভ করেন। যেসব যুদ্ধের খবর সংগ্রহ করে তিনি বিশ্ববাসীর কাছে সম্মানের পাত্র হন তার মধ্যে রয়েছে লেবাননে ইসরায়েলি আগ্রাসন (১৯৭৮-৮২), ইরানের বিপ্লব (১৯৭৯), ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০-৮৮), আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন (১৯৮০), 

আরও

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

উপসাগরীয় যুদ্ধ (১৯৯১)। ২০০৮ খ্রিস্টাব্দ অবধি তিনি ৩২ বছরে কমপক্ষে ১১ যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহ করেছেন। একুশ শতাব্দীর প্রথম দশকে তিনি সাংবাদিক নিরপেক্ষতার প্রতীকে পরিণত হন। নিরপেক্ষ বিশ্লেষণ ও সাহসিকতার জন্যই তিনি সমধিক খ্যাত। তিনি বহুল আলোচিত ও বিতর্কিত ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন একাধিকবার। তিনিই একমাত্র বিদেশি সাংবাদিক যিনি জীবনের ঝুঁকি নিয়ে তিনবার ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিতে সক্ষম হন। তিনি যুদ্ধ সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় পেয়েছেন অসংখ্য পুরস্কার। তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৯৮ সালে দিয়েছে ওভার অল মিডিয়া অ্যাওয়ার্ড। 

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাতবার তাকে দেওয়া হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ১৯৮৬ খ্রিস্টাব্দে তিনি জাতিসংঘ প্রেস অ্যাওয়ার্ড লাভ করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সাংবাদিকতার জন্য ১৯৯৬ সালে তাকে জন্স হপকিনস সিআইএএস-সিআই পুরস্কার দেওয়া হয়। যুদ্ধের নিউজ কভার করতে গিয়ে বহুবার হুমকির মুখে পড়েছেন ফিস্ক। আহতও হয়েছেন প্রথিতযশা এই সাংবাদিক। ইরাক-ইরান যুদ্ধের সময় আর্টিলারির আঘাতে আহত হলে তার শ্রবণশক্তি অনেকাংশে নষ্ট হয়ে যায়। এ ছাড়া বিদেশি গুপ্তচর সন্দেহে দুবার অপহরণ চেষ্টার হাত থেকে বেঁচে যান তিনি। 

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক সংযোগ নষ্ট হওয়ার পর নেওয়ার্ক, ফিলাডেলফিয়া ও আশপাশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং কয়েকশ ফ্লাইটে বিলম্ব হয়। ফিলাডেলফিয়ার নিয়ন্ত্রণকেন্দ্রটি নিউইয়র্কের নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল, টেটারবোরো ও ফিলাডেলফিয়া বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রণ করে। ত্রুটির কারণে অনেক উড়োজাহাজকে রানওয়েতে ঘণ্টার

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবের ওপর ইয়েমেন থেকে হুথি গোষ্ঠীর চালানো হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭।  সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে অংশ নেন।  বিবৃতিতে হুথিদের ইয়েমেনে এবং সৌদি আরবের বিরুদ্ধে চালানো হামলার তীব্র নিন্দা

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ডিজেল মজুদ তলানিতে, ২০২৭ সালেও বাড়বে জ্বালানি চাপ

ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেলসংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বাজারে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ডিজেলের মজুদ ঐতিহাসিকভাবে নিচে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। সরবরাহ কমে যাওয়ার প্রভাবে ডিজেলের দামও

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

হোয়াইট হাউসে চালু ‘ট্রাম্প টিভি’, ২৪ ঘণ্টা সম্প্রচার

মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধের মধ্যেই হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার সেবা চালু করেছে। হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই সেবা দেখা যাচ্ছে। সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রধান বক্তব্য, ভিডিও ও উল্লেখযোগ্য কর্মকাণ্ড এক জায়গায় তুলে ধরা হবে এবং সেগুলো সার্বক্ষণিক হালনাগাদ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি মামদানির, ট্রাম্পের সঙ্গে বৈঠক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি মামদানির, ট্রাম্পের সঙ্গে বৈঠক

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে আবারও অবস্থান জানিয়েছেন। নেতানিয়াহুকে তিনি ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি এসব মন্তব্য করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার টাইমস অব ইসরায়েলও প্রতিবেদন প্রকাশ করেছে।  মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭