রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতরা হলেন, আনিসুর রহমান (৫৫) ও তার ছেলে ফাহিম (১৬)। আনিসুর রহমান দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মাতুয়াইলের মধ্যপাড়ায় থাকতেন। নিহতদের প্রতিবেশী সাকিব ও জাকারিয়া আহমেদ জানান, আনিসুর রহমানের বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিম রবিবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি
২০১৯ বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? রুদ্ধশ্বাস এক ম্যাচে টাই ইংল্যান্ড-নিউজিল্যান্ডের। অতঃপর সুপার ওভারেও হলো না সুরাহা। শেষতক বাউন্ডারির হিসেব কষে বিজয়ী ঘোষণা করা হলো ইংল্যান্ডকে।আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি যেন ছাড়িয়ে গেল বিশ্বকাপের সেই উত্তেজনাকেও। মূল ম্যাচে টাই হলো। অতঃপর সুপার ওভার, তাতেও সুরাহা হলো না। এবার কি তবে বাউন্ডারির হিসেব? না, নতুন নিয়ম অনুযায়ী
নৌরুটের চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চ আটকে যাচ্ছে ডুবোচরে। এ কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা। গত কয়েকদিন ধরে একটানা বন্ধ রয়েছে ফেরি চলাচল।সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে। বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রটি জানায়, নৌপথে নাব্য সংকট থাকায় লঞ্চ চলাচল
প্রায় এক বছর আগে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনার তাণ্ডবে এখনো বিপর্যস্ত বিশ্ব। সম্প্রতি করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বজুড়ে আবার তা বাড়তে শুরু করেছে। গত দুই দিনে করোনাভাইরাস সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে। সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন তিন কোটির বেশি মানুষ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে
বাহ্যিক দৃষ্টিতে অন্যায় পরিহার করে চলা নারী-পুরুষকে মানুষ নেককার বান্দা বলে জানে। যারা সব সময় আল্লাহর নৈকট্য লাভের চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু কে নেককার বা কে গোনাহগার এ কথা নিশ্চিত করে বলা কঠিন। কেননা এ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মানুষের মধ্যে এমন অনেকে রয়েছেন, যাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে, যাতে কে নেককার আর কে
কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতিকেজি আলুর দাম ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেটা না মানলে কোল্ডস্টোরেজ থেকে এই দামে আলু কিনে বাজারে ছাড়ার ক্ষমতা সরকারের আছে।আমরা তাদের বিপদে ফেলতে চাই না। যেভাবে হিসাব করা হয়েছে ২৩, ২৫ ও ৩০ টাকা। সেটা যথেষ্ট বিবেচনার মাধ্যমেই করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বাণিজ্যমন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিক, আড়ৎদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বাণিজ্যমন্ত্রী
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে উপহার সামগ্রীগুলো পৌঁছানো হয়।এর আগে পূজা উপলক্ষ্যে শুল্কমুক্ত সুবিধায় ১ হাজার ৮৭৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। যার সর্বশেষ চালান গেছে গত ১৫ অক্টোবর। বেনাপোল চেকপোস্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে এ চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ভারতে যায়।
সাকিবের নিষেধাজ্ঞা শেষ হতে চলেছে চলতি মাসেই। আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরেই মুক্তি মিলবে এই টাইগার অলরাউন্ডারের। ২৯ অক্টোবর শেষ হবে আইসিসির নিষেধাজ্ঞা। তবে ক্রিকেটে ফিরতে লাগবে ফিটনেস। মাঠে খেলা না থাকলেও ফিটনেস ধরে রাখতে হবে। আর তাই নিজেকে ধরে রাখতে এবার ঘাস কাটা শুরু করেছেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব বাসার সামনে মেশিন দিয়ে ঘাস কাটছেন। এমন একটি ছবি নিজের
থানায় জিডি ও মামলা করার ক্ষেত্রে পুলিশের সেবায় ৯৫ ভাগেরও বেশি মানুষ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, ডিএমপি সদর দপ্তর থেকে সেবাপ্রত্যাশীদের ফোন করে পুলিশের সেবার মান সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। শতকরা ৯৫ ভাগের
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে হিজলা নৌ পুলিশ সদস্যরা। নৌ পুলিশের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রবিবার ১৮ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ এবং জাল সহ ৬ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলো শরিয়তপুরের গোসাইর হাট এলাকার মোঃ শাহ পরান,
সাভারের আশুলিয়ায় কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে কথিত সাংবাদিক শাহাদাৎ কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার শাহাদৎ হোসেন বিভিন্ন সময় বিভিন্ন মুলধারার গন্যমাধ্যমের পরিচয় দিয়ে অসহায় ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো বলে জানা গেছে। পুলিশ জানায়, গত (৩০ আগস্ট) চাচার সাথে বেড়াতে গিয়ে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশে আসতে পারেন। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।রোববার (১৮ অক্টোবর) ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ উপলক্ষে
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্যেদিয়ে অভিনয় জগতে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত ছবি উপহার দিয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন বাপ্পী। এরপর বেশ বেছে বেছে কাজ করছেন এ নায়ক। অন্যদিকে, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এরই মধ্যে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। এবার ঢাকাই ছবিতে নতুন
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী দুইজন। সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৬০ জনে।করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৮৬৬টি পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত
টাঙ্গাইলের ঘাটাইলে পিতা সমেস উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত প্রতিবন্ধি ছেলে হাসু মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হাসু মিয়াকে আটক করেছে।ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, হাসু মিয়া দীর্ঘদিন মাদক সেবন করে আসছে। মাদক সেবন করতে করতে এক পর্যায়ে সে প্রতিবন্ধির মতো হয়ে
মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর নিজ দেশের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন রোববার (১৮ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে। মহামারির কারণে মার্চ থেকে পবিত্র এ স্থানটিতে সীমিত আকারে নামাজ আদায় চললেও জামাত বন্ধ আছে। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দক্ষিণ সিটির পক্ষ থেকে আজকের পর রাস্তায় কোনো ঝুলন্ত তার কাটা হবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। রোববার (১৮ অক্টোবর) দক্ষিণের নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন
স্কুল বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।গণভবন থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।রোববার (১৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। পরে এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে নিক্সন চৌধুরীর জামিনের শুনানির জন্য গেলে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) দিন
আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে দেশে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।জর্জিয়া ও ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে গিয়ে ট্রাম্প বলেন, আমি যদি হেরে যাই, কী হবে ভাবতে পারেন? তখন কী করবো আমি? আমার তো মোটেও ভালো লাগবে না। বাইডেন জয়ী হলে আমাকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কেবল অপারেটররা আগামীকাল থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়ার কাজ শুরু করবে। বিস্তারিত আসছে...
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর মুসল্লিরা মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন। আজ রবিবার থেকে ওমরাহর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এতে কাবা শরীফে দৈনিক ১৫ হাজার মুসলিম ওমরাহ পালন এবং ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মক্কার পবিত্র কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে। এই সংখ্যা দুই মসজিদের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ। খবর
বাংলাদেশের অন্যতম একটি নামকরা বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।১৮৫৮ সালে ব্রাক্ষ স্কুল হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়।২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে এবং নানা বাধা বিপত্তি দূর করে ১৬ তমে বর্ষে পদার্পণ করবে।ক্রমবর্ধমান সৃষ্টির চিরন্তন ধারা অনুসরণ করে অঙ্কুরোদগমের মাধ্যমে চারাগাছ থেকে বৃক্ষে পরিনত হওয়ার এক বিস্তৃত ইতিহাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।এ যাত্রায় এ বিশ্ববিদ্যালয়টি পর্যায়ক্রমে নিজের নামের
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘লোকসমাগম হয় এমন স্থানে কেউ মাস্ক ছাড়া যাবেন না। সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ব্যস্ত থাকতে হবে। যাতে বিদ্যালয় খুললে সবাই যথাযথভাবে লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে।’ অভিভাবকদের এ বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। রবিবার