মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন।২৫ অক্টোবর প্রচারিত সাক্ষাৎকারটি বিশ্লেষণ করে মার্কিন টেলিভিশন সিএনএন এ তথ্য জানিয়েছে। সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময়
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান।রোববার (২৫ অক্টোবর) পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পোস্ট করেছে ইসলামাবাদ। চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উত্সাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো
ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন পল পগবা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য দেশের হয়ে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।সোমবার (২৬ অক্টোবর) এমন এক খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সান এবং ফুটবলভিত্তিক ক্রীড়ামাধ্যম কিক অফ। অবশ্য ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন পগবার অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ২৭ বছর বয়সী মিডফিল্ডারও
আরও ৩০ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে। সনদ বাতিল করে ১৮ অক্টোবর গেজেট জারি করা হয়েছে। জামুকার ৬৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।গত জুলাই মাসে ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল বাতিল করা হয়। এর আগে গত ৭ জুন বিমান বাহিনী ও বিজিবিতে
বগুড়ায় মন্দিরে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গামন্দিরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। তিনি সাবগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। এ ঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বালু ব্যবসা
ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ বাড়ছে অনেকটা লাগামহীনভাবে। সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো।বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, করোনা মোকাবিলায় স্পেনে আবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থার পাশাপাশি স্পেনে রাতে জারি করা হয়েছে কারফিউ।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, জরুরি অবস্থার আওতায় স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনী অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে।ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ ভোরে মামলাটি এন্ট্রি করা হয়।মামলার এজাহারে এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও বেসরকারি রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. একেএম মাসুদুর রহমান (৬২)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তিনি মারা যান।মাসুদুর রহমান টিএমএসএস মেডিকেল কলেজ এবং রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটের টিম লিডার ছিলেন।টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অধ্যাপক ডা. মাসুদুর রহমান ওই হাসপাতালে কোভিড-১৯ ম্যানেজমেন্টের
মহানবী (স.) কে অবমাননার অভিযোগে বিশ্বজুড়ে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে মুসলিমরা। এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে কুয়েতসহ কয়েকটি আরব দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে। তারই প্রেক্ষিতে ফরাসী পণ্য বয়কট না করার অনুরোধ করেছে ফ্রান্স। রবিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফরাসি পণ্য বয়কট না করতে অনুরোধ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে তারা মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ক্ষেত্রে
পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।সোমবার সকাল ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি। ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিয়ারের মাঝ দিয়ে চলাচল করবে। ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে রবিবার
করোনাভাইরাস মহামারীর চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দেওয়া হয়েছে।রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ
২০২১ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত খসড়া করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খসড়া তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি হবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন অর্থাৎ মোট ২২ দিন। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে সাতদিন।শবেবরাত ২৯ মার্চ, শবেকদর ১০ মে, ঈদুল ফিতর ১৩ মে, ঈদুল আজহা ২০ জুলাই, আশুরা ১৯ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ১৯
প্রতি বছরই নির্দিষ্ট সময়ে আকাশ থেকে নামে মাছবৃষ্টি! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মধ্য আমেরিকার হন্ডুরাসের ইয়োরো এলাকায় বছরে দুবার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ।আরও অদ্ভুত বিষয় হলো এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে অনেক দূরে। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত
প্রাণঘাতী ভাইরাস করোনায় বিপর্যস্ত সারা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৯৮ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৭৯৩ জন।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট
উম্মতের দুর্যোগপূর্ণ সন্ধিক্ষণে তৎকালীন নেতৃস্থানীয় আয়েম্মা ও মুজতাহেদীনরা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম ও তদীয় সাহাবায়ে কেরামদের ঈমান-আকায়েদ যা ছিল, তা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে নিরীক্ষণ করে অসংখ্য কিতাব সংকলন করে সমাজের সম্মুখে রেখে গেছেন। যারা তার অনুসারী তারাই আহলুস সুন্নাত আল জামায়াত নামে অভিহিত। এ দল আজ থেকে প্রায় ১৪৩৭ বছর যাবত পৃথিবীতে ছড়িয়ে আছে। এ দলের
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে শ্রীশ্রী শারদীয়া দূর্গোৎসব ২০২০ সপ্তাহ ব্যাপী নানা অনুষ্ঠান মালায় পালিত হয়েছে।দশমী পূজার নবম রাতে সমাপনী অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করেন ১ং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেছেন,বর্তমান সরকার অসাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বন পালনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।সেই নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে
সিলেটের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কাশিম উদ্দিন মাসুম। বেড়ে ওঠা সিলেটের এমন একটি গ্রামে যেখানে মোবাইল নেটওয়ার্ক ছিলো না বললেই চলে। এমন একটি সময় তিনি পার করেছেন যখন স্বপ্ন দেখতেন কাগজের কম্পিউটার নিয়ে আর এখন লাখ টাকার কম্পিউটার তিনি ব্যবহার করেন। যেখানে শুধু মাসিক ইন্টারনেট বিলই ১৫ হাজার টাকা। বাংলাদেশের জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফর্ম "সফল ফ্রিল্যান্সার [https://www.facebook.com/groups/sofolfreelancer]" এর প্রতিষ্ঠাতা কাশিম উদ্দিন মাছুমের
২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। সময়মতো সে সিনেমা বানিয়ে মুক্তি না দেয়ায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের মামলা হয়েছে।সরকারবাদী সেই মামলায় রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ।নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।তিনি জানান, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের (৫০) বিরুদ্ধে একটি
বিশ্বের সেরা কয়েকটি ইলেকট্রনিক্স পণ্যে ব্রান্ডের মধ্যে স্যামসাং অন্যতম। মাঝে মধ্যেই শীর্ষ স্থানে অবস্থান করে প্রতিষ্ঠানটি। ১৯৩৮ সালে লি বিয়ং চল-এর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তারই ছেলে লি কুন হি। রোববার (২৫ অক্টোবর) ৭৮ বছর বয়সে মারা গেছেন এ স্বপ্নদ্রষ্টা।এক বিবৃতিতে স্যামসাং জানায়, মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার সন্তান ও স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং ও
অতি মুনাফার ষড়যন্ত্র রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে।গত বোরো মৌসুমেও ধানের অত্যন্ত ভালো ফলন হয়েছে। কিন্তু কয়েক দফার দীর্ঘস্থায়ী বন্যার কারণে আমন ধান উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এসব কারণে আমরা লক্ষ্য করছি, যারা মিল মালিক, পাইকার
বিসিবি প্রেসিডেন্টস কাপে রবিবার ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাজমুল একাদশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রিয়াদের দল।দলকে চ্যাম্পিয়ন করার পেছনে ব্যাটিংয়ে বড় অবদান লিটন দাস ও ইমরুল কায়েসের। দুজনই হাফ সেঞ্চুরি করেন। লিটন ব্যক্তিগত ৬৮
রবিবার (২৫ অক্টোবর'২০) বিকেল ৪.০০ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং চবি শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্র উপকূলকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া চর শতাধিক পর্যটক আজ ২৫ অক্টোবর (রবিবার) বিকালে নিরাপদে কক্সবাজারের রওয়ানা হয়ে গেছে। গত বুধবার ও তার আগ থেকেই সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে প্রায় ৪ শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ায় আটকা পড়েছিল। অনেকেই বৃহস্পতিবার ও শুক্রবার ফিরে যাবার কথা থাকলেও আবহাওয়া পরিস্থিতি অনুকুলে না হওয়ায় তারা নিজ
লেবাননের পর এবার ফ্রান্সের একটি বন্দরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সময় শনিবার দেশটির লে হেভরে বন্দরের পাশে একটি ভবনে হঠাৎ আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আগুন লাগার পরপরই কালো ধোয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে এক বিবৃতিতে