বিশেষজ্ঞদের সব পূর্বাভাস ভুল প্রমাণ করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত সম্প্রতি মারা যাওয়া আওয়ামী লীগ নেতাদের জন্য আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হন। কাদের বলেন, ‘বিশ্ব আজ এক কঠিন সময়
করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে সরকার যোগাযোগ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। বেশ কয়েকটি দেশে থার্ড স্টেজে আছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগে আছি। যে ভ্যাকসিন দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো হবে, আমরা তা আনার চেষ্টা করব।সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া
ব্রাক্ষণবাড়িয়া সরাইলে ঈদের দিন থেকেই প্রচন্ড খরতাপে অতিষ্ঠ জন-জীবন। শ্রাবণ-ভাদ্র মাসের আগমনে প্রচণ্ড খরতাপে পুড়ছে ব্রাক্ষণবাড়িয়াসহ পুরো সরাইল। মাসের মাঝামাঝি খরতাপের পর শ্রাবণ মাসেও তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় গরমে জন-জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে করে সবচেয়ে বেশি দুরবস্থায় পড়েছে বৃদ্ধা শিশুসহ ও শ্রমজীবী মানুষ। ভ্যাপসা এ গরমে নানা রোগ-ব্যাধির সংক্রমণ বেড়েছে। শুধু মানুষই নয় প্রচণ্ড গরমে নাভিশ্বাস প্রাণীকুলেরও। আর তাইতো এক
বরিশালের হিজলা উপজেলার একজন তরুণ সামাজিক সংগঠক এবং অসহায় মানুষের মনে ঠাঁই করে নেয়া ব্যক্তিটির নাম শফিকুল ইসলাম রোকন। হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকার সন্তান তিনি। উপজেলা থেকে অনেকটা বিচ্ছিন্ন বদরপুরের মানুষেরা মেঘনার ভাঙ্গন সহ্য করে টিকে আছে দীর্ঘ বছর ধরে। এখানকার শিক্ষিত ব্যক্তিবর্গ এবং প্রতিভা সম্পন্ন শিক্ষিত তরুণেরা রাজধানী ঢাকা সহ দেশের এবং দেশের বাহিরে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী আল আমিনকে নেত্রকোনা সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম সংক্রামক প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী মামলা দেন এবং এক পর্যায়ে তার ছাত্রত্ব বাতিল করার হুমকি দেন। জানা যায়, জবি ছাত্র আল আমিন গত ৩১জুলাই তার পরিবারের সদস্যদের সাথে প্রাইভেট কার নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার উদ্দেশ্য রওনা দেন। নেত্রকোনা সদর উপজেলায় পৌছানোর পথিমধ্যে নেত্রকোনা সদরের কচিকা
মহামারি করোনা ভাইরাসের কারণে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। এছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না। তবে দোকানপাট আগের মতোই রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। সোমবার (৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ
ঈদের আনন্দ বহুগুণে বেড়ে গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। কারণ বিশেষ উপহার পেয়েছেন তিনি। সাকিবের কাছে থেকে ঈদুল আজহায় একটি মার্সিডিজ বেঞ্জ উপহার পেয়েছেন শিশির। সাকিবের স্ত্রী নিজেই তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে গাড়ির ছবি দিয়ে এ খবর জানায় ভক্তদের। শিশিরের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ৪৫ মিনিটেই দেখা যায় ১৫ হাজার লাইক, প্রায় ৫০০ কমেন্টস
রাজশাহীতে এবার কোরবানির চামড়া বিক্রি হয়েছে পানির দরে। গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম ২০-২৯ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছিল সরকার। সেই দামও পাওয়া যায়নি চামড়া বিক্রির সময়। ছাগলের চামড়া রাজশাহীতে ৫ থেকে ৩০ এবং গরুর চামড়া ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমী ব্যবসায়ীরা অবশ্য একটু বেশি দামে চামড়া কিনেছিলেন। তারা ধরা খেয়েছেন। আড়তে বিক্রি করতে না পেরে সেই
হংকংয়ে মেডিকেল টিম পাঠিয়েছে চীন। সাতজন স্বাস্থ্য কর্মকর্তা চীনের মূল ভূখণ্ড থেকে হংকংয়ে পৌঁছেছেন। কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার জন্য চীন থেকে ৬০ জনের একটি টিম হংকংয়ে যাওয়ার কথা রয়েছে। ওই টিমের সাতজনকে প্রথমধাপে হংকংয়ে পাঠানো হয়েছে। কোভিড-১৯ সংক্রমণে হংকংয়ের সঙ্গে চীনের কর্মকর্তাদের সহযোগিতার এটাই প্রথম উদ্যোগ। সম্প্রতি হংকংয়ে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিকে, হংকংয়ের স্থানীয় কাউন্সিলররা বলছেন যে, চীন হয়তো নজরদারির
চট্টগ্রামে এবারও চামড়ার ন্যূনতম মূল্যও মেলেনি। হাজার হাজার চামড়া নষ্ট হয়েছে রাস্তাতেই। সিটি কর্পোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসেবে ২২ হাজার চামড়া নষ্ট হয়েছে রাস্তাতেই। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, নগরীর আতুরার ডিপো এলাকার আড়তদার সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের চেয়ে একেবারে কমমূল্যে ৫০ টাকা কিংবা ১০০ টাকা দরে চামড়া কিনতে চাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে জেলার বিভিন্ন অঞ্চল থেকে চামড়া নিয়ে
ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি নামক স্থানে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালকসহ কেবিনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আরব আমিররাতে ২০২০ আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল রোববার গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে জানানো হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচের দেশটিতে আইপিএল শুরু হতে হবে। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। তবে সারাবিশ্বের মহামারী করোনাভাইরাসের কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে আইপিএলের গভর্নিং বডি। গর্ভনিং কাউন্সিলের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৫৩ দিনের এই টুর্নামেন্টে এবার
করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ৪ মাস বন্ধ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। এর ফলে পর্যটকশূন্য ছিল সৈকত। অবশেষে নিষেধাজ্ঞা শিথিল করায় পুরনো রূপে ফিরতে শুরু করেছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে বেড়েছে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের ভিড়। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছেন পর্যটকসহ দর্শনার্থীরা। দীর্ঘসময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছসিত। এদিকে, সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল হলেও
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকতা নিহতের ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট দাখিলের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গত সপ্তাহেই রিয়া চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই বিহার তদন্তকারীদের একটি দল আসেন মুম্বইতে। নোটিশও পাঠানো হয় রিয়াকে। কিন্তু বিহার পুলিশ জানিয়েছিল, কিছুতেই তারা রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। শোনা যাচ্ছে, তিন দিন আগেই মধ্যরাতে বড় বড় স্যুটকেসসহ অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যায় চক্রবর্তী
১০ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া
সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মান্নান মুন্না (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরকসহ ১২টি মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, তার
দলের সকল নেতাকর্মীকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদুল আজহার দিন শনিবার (১ আগস্ট) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে বাসভবনের বাইরে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রধানের এই বার্তার কথা জানান। মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনগণের পাশে যেভাবে দাঁড়ানো হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলায় কেশবপুর ইউনিয়নের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় দুজন কর্মী মারা গেছেন। পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় নিহত স্থানীয় ওই দুই আওয়ামী লীগ কর্মীর নাম রাকিব উদ্দিন নোমান (৩৩) ও ইশাদ তালুকদার (২৪)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করেছে পুলিশ। দুজনের নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা
জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার জন্য পুনরায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর দেশের জনগণ তাদের সব সম্ভাবনা হারিয়ে ফেলে। জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে রবিবার সকালে ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে সোনিয়া রেসপিরেটরি অ্যান্ড চেস্ট মেডিসিন স্পেশালিস্ট ডা.
কুরবানি একটি ঐতিহাসিক ঘটনা। অনেকেই হজরত ইসমাইল আলাইহস সালামকে কুরবানি ও কুরবানির পশু সম্পর্কে তেমন কিছু জানেন না। হজরত ইবারাহিম আলাইহিস সালাম কি কুরবানি করেছিলেন? আর কুরবানির পশুটি দেখতেই বা কেমন ছিল? এ সম্পর্কে আল-বিদায়া ওয়ান নিহায়া ও তাফসিরে ইবনে কাসিরে রয়েছে সুস্পষ্ট কিছু বর্ণনা। তা তুলে ধরা হলো- হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবরাহিমের হাতে জবাই করা জন্তুটির (দুম্বার)
হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত কোনও হাজী প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হননি। শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার। মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজীদের করোনায় আক্রান্তের কোনও ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
কুয়েত বিমানবন্দরের স্থগিতাদেশের কারণে আগামী ৪ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বিমান জানায়, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে। সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বাণিজ্যিক