অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে যশোর বিমান বন্দরে আসার পথে কলোরা বাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী প্রাইভেট কারটি। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পৌনে তিনটার দিকে কলারোয়া–যশোর মহাসড়কের কলারোয়া বাজারে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় তার সঙ্গে গাড়িতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা
দেশে আবারো ধরা পড়লো একদল জঙ্গি । দেশের বিভিন্ন জেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৪-এর অপারেশন অফিসার জিয়াউর রহমান ইনিউজ৭১ কে এ তথ্য জানান। জিয়াউর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ,
দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ সারা বিশ্ব জুড়ে চলছে , তবে সবচেয়ে বেশি আক্রমণের স্বীকার হচ্ছেন যুক্তরাজ্য । বিশ্বের বহু দেশ বন্ধ করে দিয়েছে তাঁদের সাথে সকল যোগাযোগ । তার মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন আরও ২০৫ জন যাত্রী। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী বাসুদেব মুখার্জি (৭২) উপজেলার রহমতপুর এলাকার মৃত সদয় মুখার্জির ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে ব্যবসায়ী বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মানহীন ৬৫টি বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডয়াগনোষ্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মহেশপুর উপজেলায় বেশ কিছু ক্লিনিক বন্ধ করা হয়েছে। খুব দ্রুত জেলা শহরসহ সারা জেলায় অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানিয়েছেন। এ জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের এ যাবৎকালের সবচে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আড়াই লাখ টাকার ভবনটির সরকারি মূল্য ধরা হয়েছে মাত্র ৩২ হাজার টাকা।জানা গেছে, জরাজীর্ণ ভবনে ক্লাসের অনুপযোগী হওয়ায় আদিতমারী উপজেলার ৭টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেয় সরকার। পরিত্যক্ত এসব ভবন বিক্রি করতে উপজেলা শিক্ষা কমিটির সুপারিশে উপজেলা প্রকৌশল দফতরকে মূল্য নির্ধারণের পত্র পাঠায়
দিনাজপুরের নবাবগঞ্জে ইসলামী ব্যাংক বিরামপুর শাখার অধিনে বিবিএ বিজনেস টেক দাউদপুরে বৃহস্পতিবার সকাল ১০টায় মো আশেকুর রহমানের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে মো আশেকুর রহমান বলেন, সারাদেশে আজকে একযোগে ১১টি জোনে যুমের মাধ্যমে ৫৫টি ইসলামী ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন হচ্ছে।উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মোঃ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান,
সিরাজগঞ্জের মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে।সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় দূরপাল্লা বাসের চাপায় ষাটোর্ধ একজন নারীর মৃত্যু ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী। বঙ্গবন্ধু সেতু
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম।এসময় নওগাঁ জেলা নিরাপদ খাদ্য অফিসার আদ্দা আন সিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, কৃষি অফিসার কে এম কাউছার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউপি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। এর মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসার কাছ থেকে ২৬টি খালের দায়িত্ব ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে রুপসী বাংলা গ্রান্ড বলরুমে ওয়াসা, ডিএনসিসি ও ডিএসসিসির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এসব খাল হাস্তান্তর করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন,
বিশ্ববিদ্যালয় ভর্তি ও ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন- হাসান মাহমুদ, মানিক কুমার প্রামাণিক, শরিফুল ইসলাম, রিপন কুমার, নাফিউল ইসলাম তাহসিন, রকিবুল হাসান ও রাশেদুল সজিব। সিআইডি গণমাধ্যমকে জানিয়েছে, আটকদের মধ্যে হাসান মাহমুদ ও রাশেদুল সজিবকে গত ২২ ডিসেম্বার রাজধানীর মালিবাগ মোড় থেকে আটক করা হয়। এদের তথ্যের
বিষে ভরা ২০২০ সালের শেষ দিনে এসে প্রিয়জন হারালেন আরও এক তারকা। এবার বাবা হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অভিনেতার বাবা এম এ হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জায়েদ খান নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই খবর জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন,
দেশের জনগণ এখন আর সরকারের সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না, জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ কারণেই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।বিএনপির সমালোচনা
আশাশুনিতে সুস্থ ও মেধাবী প্রজন্ম উদ্ভাবনী কাজ ও অধিকতর কর্মশক্তি সম্পন্ন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং সিভিল সোসাইটি এলায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশন এর সহযোগিতায় ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী প্রতিষ্ঠান উদয়ন-বাংলাদেশের পরিচালনায় ও স্থানীয় বেসরকারী সংস্থা মৌমাছি’র বাস্তবায়নে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোর নদীতে বালু খেকুরা সরকারি নীতি মালা অমান্য করে বালু উত্তোলনে মেতে উঠেছিল । তা প্রতিরোধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনায় করে ৩ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল । বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের সোনতলা ব্রীজ প্রাঙ্গণে নিলামের বিলপ্তির মাধ্যমে ভ্রাম্যমান আদালতের পরিচালনায় জব্দকৃত বালু বিক্রয় করা হয়েছে ।নিলামে অংশ
সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘হুয়াওয়ে নিউজ ইয়ার গিফট’ নামে নতুন প্রতারণার ফাঁদ। ভুয়া ওই পোস্টে একটি লিংক দেয়া হয়েছে। যেখানে ক্লিক করা মাত্র বেহাত হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত কোন তথ্য কিংবা নথি। তাই এমন পোস্ট ও তার শেয়ার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুয়াওয়ের লোগো এবং নতুন বছরের উপহার নামক একটি ওয়েবসাইট
সময়ের কাঁটা ঘুরে বিদায় নিচ্ছে আরও একটি বছর। মহামারি করোনাভাইরাসের কারণে অনেক হারানোর বছর ২০২০। এ বছর দেশের দুজন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে মারা গেছেন। এছাড়া বার্ধক্যজনিত রোগে মারা গেছেন আরও ছয় এমপি। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ (এমপি নন) করোনায় মারা যান। করোনার কারণে পাঁচজন এমপি সংসদে জানাজাও পাননি। ঠিকভাবে চালানো যায়নি সংসদীয় কার্যক্রম। অধিবেশন ছিল শুধু সংবিধান রক্ষার
আগামী ১২ দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতের বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ বৃহস্পতিবার সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করা হলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।পরে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনে ভার্চ্যুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে মাধ্যমিকের ৯ জন এবং প্রাথমিক স্তরের ১৪ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় এবং
টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ ভ্যানের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার দুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)। এলেঙ্গা হাইওয়ে
করোনাভাইরাসের পরিস্থিতি ভালো না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলবে।বৃহস্পতিবার সকালে ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে স্কুল শিক্ষার্থীরা। তারা যেন নতুন বইটা পায়,
২০২১ শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে তিনি ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করবেন। এর মধ্যে মাধ্যমিকের ১৪ জন এবং প্রাথমিক স্তরের ৯ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এদিন সকাল সাড়ে ৯টায় বই উৎসব অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়। বুধবার (৩০ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ