শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আড়াই লাখ টাকার ভবনের বিক্রয়মূল্য মাত্র ৩২ হাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১৬:৫৯

শেয়ার করুনঃ
আড়াই লাখ টাকার ভবনের বিক্রয়মূল্য মাত্র ৩২ হাজার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আড়াই লাখ টাকার ভবনটির সরকারি মূল্য ধরা হয়েছে মাত্র ৩২ হাজার টাকা।জানা গেছে, জরাজীর্ণ ভবনে ক্লাসের অনুপযোগী হওয়ায় আদিতমারী উপজেলার ৭টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেয় সরকার।

আরও

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

পরিত্যক্ত এসব ভবন বিক্রি করতে উপজেলা শিক্ষা কমিটির সুপারিশে  উপজেলা প্রকৌশল দফতরকে মূল্য নির্ধারণের পত্র পাঠায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। যার প্রেক্ষিতে সকল ভবনের মূল্য নির্ধারণ করে দিলে প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা শিক্ষা কমিটি।

উপজেলা প্রকৌশল বিভাগের নির্ধারণ করা মূল্যে দেখা গেছে, হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্য ৩৮ হাজার ৪৭৪ টাকা, ১নং দুরাকুটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার ৩৭২ টাকা, দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার ৪২ টাকা,

আরও

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা

মহিষখোচা বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ২৬১ টাকা, ছাবেরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৫৭০ টাকা, ফলিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ হাজার ৮৩৪ টাকা এবং এ্যাঙ্গেলের (লোহার) কাঠামোর ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় বড় দুইটি পাকা ঘরের মূল্য ধরা হয়েছে মাত্র ২৮ হাজার ৬২৮ টাকা মাত্র।

লালমনিরহাট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উপজেলা প্রকৌশল দফতরের বেঁধে দেয়া সরকারি মূল্য দেখে অনেকেই দেশকে শায়েস্তা খাঁর আমল বলে ব্যাখ্যা করেছেন। সরকারি মূল্যের একটাকা বেশি দর হলেই বিক্রিতে বাঁধা থাকে না প্রকাশ্য নিলাম কমিটির। ফলে নেগোশিয়েট করে একটি চক্র এসব ভবন নাম মাত্র মূল্যে সরকারের কাছে ক্রয় করে ওই বিদ্যালয় মাঠেই ৬/৭ গুণ বেশি দামে বিক্রি করছেন। এতে অনেক বড় অংশের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

৭টি ভবনের মধ্যে ৪টি প্রকাশ্যে নিলামে বিক্রি হয়েছে প্রকৌশল বিভাগের বেঁধে দেয়া নামমাত্র মূল্যে। বুধবার (৩০ ডিসেম্বর) ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নেগোশিয়েটে ব্যর্থ হয়ে হট্টগোল পাকিয়ে কর্তৃপক্ষকে নিলাম স্থগিত করতে বাধ্য করান নেগোশিয়েট চক্রটি।

বিক্রিত ৪টি নিলাম থেকে জানা গেছে, মহিষখোচা বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি মূল্য ৩২ হাজার ২৬১ টাকার স্থলে নিলামে ৩৫ হাজারে বিক্রি করে নিলাম কমিটি। সেই কমিটির উপস্থিতিতে ওই ভবনটি ২ লাখ ৪১ হাজার টাকায় বিক্রি করেন নেগোশিয়েট চক্রটি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নিলামে মাত্র ৩৬ হাজারে বিক্রি হলেও চক্রটি ওই মাঠেই বিক্রি করেছেন এক লাখ ৬৫ হাজার টাকায়। একই ভাবে হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৪ হাজার ৯৭৪ টাকায় ও দুরাকুটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ হাজার টাকায় বিক্রি করে নিলাম কমিটি। নেগোশিয়েট চক্রটি প্রকাশ্য নিলামের সিন্ডিকেট তৈরি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, সরকারি পণ্য ক্রয়ের সময় যেমন দাম ৬/৭ গুণ বাড়ানো হয়। অনুরূপভাবে বিক্রির সময়ও ৬/৭ গুণ কমানো হয়। সরকারি কিছু অসাধু কর্মকর্তা নিজেদের পকেট ভরাতে গোপনে নিলাম দেন এবং নেগোশিয়েট চক্রগুলোকে লালন করেন। এজন্যই সরকার রাজস্ব হারাচ্ছে। বিক্রিত মূল্য দেখে মনে হচ্ছে দেশের বাজারে শায়েস্তা খাঁর আমল চলছে।

নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম বলেন, প্রকৌশল বিভাগ সরকারি মূল্য নির্ধারণ করেছেন। সেই মূল্যের সমপরিমাণ হলে প্রকাশ্য নিলামে বিক্রিতে বাধা থাকে না। সরকারি মূল্যের উপর দাম পাওয়ায় তা বিক্রি করা হয়েছে। ক্রেতারা প্রকাশ্য ডাকে ডাকতে রাজি হয় না। তখন বিক্রি করতে বাধ্য হতে হয়।

ভবনের মূল্য নির্ধারণকারী উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, মনগড়া নয়, সরকারি সিডিউল মতেই মূল্য নির্ধারণ করা হয়েছে। ভবনগুলো দেখে মাপযোগ করেই সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। সরকারি মূল্যে অতিক্রম হলেই প্রকাশ্য নিলামে বিক্রির নিয়ম আছে।

প্রকাশ্য নিলাম কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সরকারি মূল্যের উপর হলে নিলামে বিক্রি করা যায়। নিলামে বিক্রিত ভবনসমূহের সরকারি মূল্য নির্ধারণ করেন উপজেলা প্রকৌশল দফতর। তবে নিলামে কোন ধরনের অনিয়ম হলে তা অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের