ধামরাইয়ে ইটের মাপে কারচুপির অভিযোগে ছয় ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের কালামপুর ও বাথুলি এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মুনজুর শাহরিয়ার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময়, এস কেবি কর্নফুলি ব্রিকসকে (১) ১ লাখ, এস কে বি কর্ণফুলি ব্রিকসকে (২) ৫০ হাজার, কে এ জেড ব্রিকসকে ১
কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমনে এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারী ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার জালিয়াপালং ইউনিয়নেরউপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইলস্থ ঘোনারমোড় এলাকায়। নিহত ইসহাক আহমদ(৭৫) ওই এলাকার মৃত ফজল করিমের ছেলে।সে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার পথিমধ্যে বন্যহাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য
রাজধানীর গুলশান-২ এর এনসিসি ভবনের নিচ তলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারের সেন্ট্রাল এসিতে যান্ত্রিক ত্রুটি মেরামত করতে এসে নিহত হন টেকনিশিয়ান আজিজুল হক (৩২)।আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে তিনি কর্মরত ছিলেন। নিহত আজিজুলের বাড়ি ফরিদপুর। বুধবার ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়াজ আহমেদ। তিনি বলেন: প্রাথমিকভাবে জানতে
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সাইকেল চুরির প্রচেষ্টা কালে ২জন চোরকে আটক করা হয়েছে। বুধবার(১৩ জানুয়ারি) রুহিয়া থানাধীন ঘুরন গাছ চারপুকুর নাম স্থানে স্থানীয়রা আটক করেন তাদের। আটককৃত চোরেরা হলেন পাড়িয়া শিংহাড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম(২৭) ও হরিণ মারী বেলহারহাট এলাকার কাবিল ইসলামের ছেলে নয়ন(২৬)। স্থানীয় এলাকাবাসী জানান,আমরা দুজন চোরকে চুরি করে সাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় হাতে নাতে ধরে
শাকিব খানের কাছে নিত্য-নতুন চমক চান ভক্তরা। তাই তার নতুন যেকোনো লুকে হৈচৈ পড়ে যায়। এবার নায়ক নিজেই বললেন, চমক আসছে। সঙ্গে শেয়ার করলেন একদম তরতাজা ছবি। বুধবার দুপুরে শাকিব খান ফেইসবুক পেজে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘এটা একটা নমুনা মাত্র। আরও চমক আসছে।’ অবশ্য নতুন কোনো সিনেমার কথা ভাবলে হয়তো আপাতত ভুলই হবে। কারণ ছবির সঙ্গে যোগ করা তথ্যে জানা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশীট প্রদান ও গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি বুধবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালন করে। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে
রাজধানীর গুলশান ২ এর এনসিসি ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে সাতজন দগ্ধ হয়েছেন।আহতদের চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।বুধবার বেলা ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এনসিসি ভবনের নিচতলায় আরব আমিরাতের ভিসা সেন্টার অবস্থিত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এসি বিস্ফোরণের তথ্যটি নিশ্চিত করে বলেন, ১৪ তলা ওই ভবনের নিচতলায় এসি
কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদ উখিয়ায় আগমনে উপজেলা পরিষদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে।১৩ জানুয়ারী উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ জেলা প্রশাসক কে ফুলের তোড়া হাতে দিয়ে স্বাগত জানান।এরপর মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,
রোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৮৯০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ২৪ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৪১ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৬৯ হাজার ৫২২ জন করোনা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে পারি তাহলে হামলা-মামলা কিছুই থাকবে না। আমরা যদি গণতন্ত্র উদ্ধার করতে চাই, তাহলে যাদের হাতে গণতন্ত্র গুম হয়েছে তাদের সরাতে হবে। আগের মতো দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানানো হচ্ছে।’এক-দুইটা আন্দোলন করে শেষ করে দিলে হবে না, একটি সমাবেশের মাধ্যমে আন্দোলন শেষ করলে হবে না
ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মানুষের স্বাভাবিক জীবন যাপন। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত জনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। শীতের কবল থেকে বাঁচতে নিজেকে গৃহবন্দী করে রাখছেন অনেকেই। গত তিন দিন যাবত ভূরুঙ্গামারীতে রোদের দেখা মেলেনি। কুয়াশার সাদা চাদরে ঢাকা ছিল চারিদিক। বিকেল হলেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে
শুল্কায়ন মুল্য ও আদেশ জটিলতা কাটিয়ে উঠে অবশেষে গত তিন দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাউলগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাত ১০টা থেকে বন্দরে আটকে থাকা চাউলগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ৩১টি ট্রাকে ১ হাজার ২৬২ টন চাউল আমদানি হয় যা আটকা ছিল বন্দরের পানামা পোর্ট অভ্যান্তরে। হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক
সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে শুরু হয়েছে ক্যারাভান রোড শো। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুরের নাজিরপুরে আজ বুধবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। নাজিরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বি প্রমুখ। ক্যারাভান
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার জয়মনিরহাটের বড় খাটামারী (পাঁচ মাথা) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট হয়ে বড় খাটামারী গ্রামের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এতে ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামক এক মহিলার
আশাশুনি উপজেলার বুধহাটায় কচুরীপানা কম্পোষ্ট পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে পরিদর্শন ও চাষীকে পরামর্শ প্রদান করা হয়। রবি/২০২০-২১ মৌসুমে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের ৫নং ওয়ার্ডের শ্বেতপুর গ্রামের মোঃ মইউদ্দীনের কচুরীপানা দিয়ে স্তুপ কম্পোস্ট তৈরি করেছেন। কম্পোষ্ট পরিদর্শন, সাইনবোর্ড স্থাপন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন, উপ সহকারী কৃষি
নাটোরের লালপুরে পৃথক দুইটি স্থান থেকে এক যুবতী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কদিমচিলান ইউপির চষুডাংঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে ও এবি ইউপির পাটিকাবাড়ি এলাকার রেললাাইনের পাশ থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে কদিমচিলান ইউপির চষুডাঙ্গা এলাকায় স্থানীয়রা মাঠে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় গম ক্ষেতে
আশাশুনি উপজেলার খাজরায় বিশেষ কম্বিং অপারেশ-২০২১ পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ সংলগ্ন কপোতাক্ষ নদে এ অপারেশ পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশের সময় কপোতাক্ষ নদে মোবাইল কোর্ট পরিচালনা করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। মোবাইল কোর্টে ১টি বেহুন্দি জাল ও ০ টি মশারি জাল আটক করা হয় এবং আটককৃত জাল প্রকাশ্যে আগুনে
প্রতি ভরিতে এক হাজার ৯৮৩ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১২ জানুয়ারি) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।এর আগে গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৯৮৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়
বার্ড ফ্লু রোগের সংক্রমণ ও বিস্তাররোধে সীমান্তবর্তী এলাকা দিয়ে হাঁস-মুরগি ও পাখি জাতীয় প্রাণী যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে তিন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জানা গেছে, সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশেও এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।সার্বিক বিষয় বিবেচনায় রেখে এ রোগের সংক্রমণ ও বিস্তার
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত আসছে...
সরকারি কর্মসূচির বাইরে বেসরকারিভাবে বাংলাদেশের বাজারে বিক্রির জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রায় ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতি ডোজের জন্য সিরাম ইনস্টিটিউটকে আট ডলার করে পরিশোধ করবে তারা। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে মোবাইল ফোনে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার। তিনি বলেন, আগামী মাসেই এ কার্যক্রম শুরু হতে
বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রতি ডোজ চার ডলারে কিনবে। এতে ভারতের তুলনায় অন্তত ৪৭ শতাংশ বেশি খরচ হবে বাংলাদেশের।বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ গত বছর নভেম্বরে সেরামের কাছ থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রাথমিক চুক্তি করেছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানায়, প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য শেষ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফের সেন্টমার্টিন সৈকতে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় জনসাধারণসহ পর্যটকদের মধ্যে।সকালে মাদ্রাসায় পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা মক্তবে যাচ্ছেনা, মুসল্লীরা ফজর ও এশার নামাজ বাড়িতে আদায় করছেন বেওয়ারিশ কুকুরের ভয়ে এবং আতঙ্কে। এছাড়াও পরিবেশকে মারাত্মক ভাবে দূষিত করছে ওই কুকুরগুলো। পর্যটকসহ স্থানীয়দের উম্মুক্তভাবে চলাফেরা কঠিন হয়ে পড়ছে।এমন অভিযোগ দ্বীপের বাসিন্দা ও দ্বীপে আগত পর্যটকদের। বিশেষ করে সকাল ও
নসিক ভারসাম্যহীন এক যুবকের হামলার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার (১১ জানুয়ারি) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে স্থানীয় ক্বারিমিয়া-হাসেমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটে।তবে পীর সাহেব তাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ।এদিকে পুলিশ বলছে, এ ব্যাপারে