ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কৃষকের জমি কেড়ে নিতে মামলা দিয়ে ও দফায় দফায় হুমকির অভিযোগ পাওয়া গেছে ফজলুল হক নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রবিবার (৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক নুর জাহের আলী। তিনি উপজেলার চুন্টা ইউপির রসুলপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। কৃষক জাহের আলীর অভিযোগ, বিগত ২০০৬ সালের ৭ নভেম্বর চাঁনপুর
শৈলকূপা পৌর নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খান কে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে দলীয় সুত্রে জানাগেছে। এক প্রেস বার্তায় পাঠানো দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭(ঠ) ধারা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান কে বহিষ্কার করেন। তৈয়বুর রহমান খান আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাজারে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার আনুমানিক গভীর রাতে দক্ষিণ জগন্নাথকাঠি বাজারের স্বরূপকাঠি ব্যাগ হাউজ নামক দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ দেড় হাজার টাকাসহ দোকানের মূল্যবান অনেক প্রশাধনি সামগ্রী নিয়ে গেছে। এদিকে বাজারে চুরির ঘটনায় ব্যবসায়িরা উত্তেজিত হয়ে নতুন কমিটির দাবী করে বর্তমান ভারপ্রাপ্ত কমিটির বিরুদ্ধে মিছিল করেছে। মিছিলকারিদের দাবী বাজার কমিটির অব্যবস্থাপনায় দক্ষিণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া গ্রামের মৃর্ধা বাড়ি সামনেসহ কয়েকটি বৈদ্যুতিক পিলার হেলে পড়েছে। ফলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে।পিলারের অধিকাংশই সোজা থেকে বাঁকা হয়ে পড়েছে। পিলার জীর্ণ হওয়ায় যে কোনো সময় তা ভেঙে পড়ে পথচারি ও স্কুল ছাত্র ছাত্রীদের জীবন হানি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় এলাকাবাসী।এছাড়া বৈদ্যুতিক পিলারটির বিভিন্ন অংশ ফেটে গেছে। এই সব
সারা দেশে চলছে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচন। আরএই তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল। রোববার (৩ জানুয়ারি) সকালে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান,মিলিয়া বাউলা গান আর মূর্শিদী গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,আগে কি সুন্দর দিন কাটাইতাম। কয়েক বছর আগেও হাতে একতারা আর বেহলা নিয়ে এমন শিরোনামের গান গাইতেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে। গানের সুর ও একতারার বাদ্যযন্ত্রটি দিয়ে বাউল বীরেন্দ্রনাথ তৈ (৭০) সুরের বৈচিত্র ফুঠিয়ে সবাইকে অন্যরকম পালাগান, কবিগান, জারিগান,শরিয়ত-মারিফত গান গেয়ে বিনোদন দিয়ে বেড়াতো সবাইকে। বয়সের ভার
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা-২০২১ অনুষ্ঠিত। আজ রবিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টনের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন মহারাজ। আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সময় সকাল ৯টার মধ্যে অনেক জায়গায় ভোট শেষ হয়ে গেছে, আমার নির্বাচনী এলাকায় ১০টার সময় ভোট শেষ করে দিয়েছে। সাড়ে ১০টায় সরকার দলীয় ক্যান্ডিডেট গিয়ে বলেছে এখনও কী ভোট শেষ হয়নি। এগুলো তো তারা করেছে, এ ধরনের নির্বাচন তো আমরা করিনি।সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রবিবার
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬২৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। রোববার (৩ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের স্থানীয় বাজরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। অভ্যন্তরীণ সংকট দেখিয়ে ভারত সরকার গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে সাড়ে ৩ মাস বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। ভারতের কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকত ওসমানের বাবার জানাযা সম্পর্ণ হয়েছে।রবিবার (৩ জানুয়ারী) বাদ যোহর সোনতলা উত্তর পাড়া সরকার বাড়ি কবরস্থানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দির্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারনে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।পরে এম বেলাল হোসেন সরকার রবিবার (৩ জানুয়ারী) ভোর ৫ টার সময় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের
ভয়ংকর শব্দ দুষনের কবলে পড়েছে ঝিনাইদহ। নূন্যতম মাইকিং ন্যুইসেন্স আইন মানা হয় না। সকাল, সন্ধ্যা গভীর রাতে মাইকের শব্দে মানুষের কান ঝালাফালা হয়ে পড়ে। অতিষ্ঠ হয় জনজীবন। এদিকে শব্দ দূষন রোধে ঝিনাইদহ শহরে যত্রতত্র মাইকিং বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঝিনাইদহ যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব ফেডারেশনের আহবায়ক এস
বরিশালে পুলিশের নির্যাতনে রেজাউল করিম রেজা (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে নেশাদ্রব্যসহ আটক রেজা পুলিশী হেফাজতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মারা যান। মৃত রেজাউল করিম রেজা সদ্য এলএলবি পাশ করে বরিশালের আদালতে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি নগরীর ২৪ নং সাগরদী এলাকার আঃ হামিদ খান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।রবিবার দুপুরের দিকে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। হতাহতদের বেশিরভাগই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে দু’টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতের এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। আগরদাড়ী গ্রামের আব্দুল আলেক সরদারের ছেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মেজবাউল আলম একই গ্রামের মৃত নিজামউদ্দীন সরদারের ছেলে আব্দুর রহিম ও মৃত তছিমউদ্দীন গাজীর ছেলে আবু বক্করকে আগরদাড়ী বিলে জমি ও অর্থ দিয়ে দুটি
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মংমনসিংহের কোতোয়ালি মডেল থানায় মানহানির মামলা করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মামলাটি বেশ পুরনো। যেটি করা হয়েছিল গত বছরের ১০ জুলাই। সেই মামলায় গেল ৩১ ডিসেম্বর আসিফ আকবরকে সমন পাঠিয়েছে ময়মনসিংহের আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি তাকে সেখানে হাজির হতে বলা হয়েছে। কিন্তু কীভাবে ন্যান্সির মানহানি করেছেন আসিফ? সম্প্রতি জানা গেল সেই উত্তর। ন্যান্সি মামলায়
মানিলন্ডারিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ দমনে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ৩৭তম বিসিএসের মাধ্যমে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
সড়কে তিন চাকার মোটরযান চলাচল এবং এসব মোটরযান তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। এ ছাড়া মোটরসাইকেলের লাগামহীন চলাচলে বিশৃঙ্খলার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, নতুন বছরে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রবিবার সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়াসহ প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টি সংক্রান্ত এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। এর মাধ্যমে এসব দেশ বাংলাদেশের পক্ষ্যে এবং মিয়ানমারের বিপক্ষে নিজেদের অবস্থান জানাল। দেশগুলো হলো, ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ। জাতিসংঘের ঢাকা কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে। তবে ভারত বাংলাদেশের পক্ষ্যে নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে (৩১
ঝিনাইদহে সরকারি নির্দেশ অমান্য করে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফিস ছাড়াও, ক্রীড়া, উন্নয়ন, গ্রন্থগার ফিসসহ বিভিন্ন খাত দেখিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে এসব অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছে শিক্ষার্থী-অভিভাবকরা। সরোজমিনে শনিবার সকালে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজে যেয়ে দেখা বিদ্যালয়ে ২০২১শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলছে। এসময় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির একাধিক শিক্ষার্থীর বেতন বইয়ে
সৌদি আরবে আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু হচ্ছে। একইসঙ্গে সড়ক ও নৌপথে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হচ্ছে। রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় দেশটিতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। আরব নিউজ জানায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তেরে পর গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে
পারিবারিক কলহের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই ছাত্রীর নাম ফাবিহা সোহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ফাবিহা ঝিনাইদহ শহরের