নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বাসচাপায় তিন পুরুষ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুর ব্রিজের ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনারগাঁ উপজেলার বেহাকৈর এলাকার আবু বকর ছিদ্দিক(২০), রংপুর জেলার ওহিদুল (৩২)ও চাঁদপুর জেলার সজিব সরকার (২৮)। কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) জানান, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন পুরুষ। এ সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের টপ অর্ডাররা। একে একে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। তবুও প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় স্বস্তি নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষ করল মুমিনুল হকের দল। আজ শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৪৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ছিলেন
মানহানি মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের সাজা দেয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শুক্রবার (৫ ফেব্র“য়ারী) সকালে পুলিশি বাঁধা উপেক্ষা করে নগরীর সদর রোড এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ছাত্রদল নেতা-কর্মীদের হাতহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।জানাগেছে, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে মুক্তিযোদ্ধার দায়েরকৃত মালায় বৃহস্পতিবার
নাটোরের লালপুরে হামিদ প্রাং নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে আটক করেছে থানা পুলিশ।সে উপজেলার কদিমচিলান ইউপির মোকলেছুর রহমানের ছেলে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে কদিমচিলান ইউপির পুকুরপাড়া চিলান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান,‘আটককৃত হামিদ একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে থানার এসআই কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় ফোর্স
নওগাঁর নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ছয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকিলাম বিওপির অধীনে দূর্গাপুর সীমান্ত মাঠ থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলো মো.সাদিকুর ইসলাম (১২), মো.শরিফুল ইসলাম (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৫), মো.আসলামউল ইসলাম (২৭), মো.জুয়েল রানা (৩০) মো.জাহাঙ্গীর আলম (২৭)।
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল
ইয়েমেনে সৌদি আরবের যুদ্ধকে যুক্তরাষ্ট্র আর সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও ডয়চে ভেলে এ কথা জানায়। ক্ষমতা গ্রহণের পর ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্র নীতি বিষয়ক প্রথম বক্তৃতায় গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমেরিকা ফিরে এসেছে, কূটনীতিও ফিরে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখানোর জো নেই।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে দাবি করে এর প্রতিবাদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন রিজভী।
মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। আজ শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও
টেকনাফে নাফ নদীতে অভিযান পরিচালনা করে ১ লাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকারী জিরো সীমানা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সায়েদুল মুরসালিন সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার হতে নাফ নদী হয়ে সাবরাং বড়খাল
সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল ও ব্রয়লার-সোনালী মুরগির। তবে দাম কমেছে ডিম, পেঁয়াজ ও সবজির।অপরদিকে অপরিবর্তিত রয়েছে তেল, আলু এবং গরু ও খাসির মাংসসহ অন্যান্য পণ্যের দাম।শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, মিরপুর-১ নম্বর বাজার, ২ নম্বর বাজার, ৬ নম্বর বাজার, ১১ নম্বর বাজার, মিরপুর কলোনি বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে এসব বাজারে
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় সিএনজি অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমেনি। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে এ ভাইরাস। করোনার নতুন ধরনটি আগের চেয়ে শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ১০ কোটি ৫৪ লাখেরও বেশি। করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৪
ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার প্রায় সব ইউনিয়নেই আওয়ামী মনোনীত একাধিক চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এমন অবস্থায় যোগ্য ও জনসমর্থন আছে প্রার্থীদের সেটাই প্রমাণ করার জন্য উপজেলা ধামরাইয়ের সব ইউনিয়নেই হচ্ছে যৌথ মত বিনিময় সভা। এ সভায় আওয়ামী প্রার্থীদের মধ্যে যে প্রার্থীর যতো বেশি লোক বা জনসমর্থন তিনি ততো এগিয়ে। আর তাই জনসমর্থন সৃষ্টি করতে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থীরা। শুক্রবার (৫ ফেব্রুয়ারী)
জুমআর দিন মসজিদে আসা খুতবা শোনা ও নামাজ পড়া মুমিন মুসলমানের সাপ্তাহিক ইবাদত। এ দিন নামাজ পড়তে মসজিদে যেতে হয়। তবে মসজিদে গিয়ে বসার ক্ষেত্রে কিছু আদব ও নিয়ম রয়েছে। এ সম্পর্কে হাদিসের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জমআর দিন আগে আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপর যারা যখন যাবে, পর্যায়ক্রমে তাদের সাওয়াব
করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে আপ্যায়ন ব্যয় হিসেবে প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।বুধবার (০৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য বিভাগের সচিবকে পাঠানো অর্থ বিভাগের এক চিঠিতে বরাদ্দের এ বিষয়টি জানানো হয়। অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১) এর যুগ্মসচিব ড. মোহাস্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রক্ষিতে কোভিড-১৯ প্রতিরোধক ভ্যাকসিন প্রয়োগ সংশ্লিষ্ট ‘আপ্যায়ন ব্যয়’ বাবদ ৮৯ কোটি ৮৫ লাখ
একুশে পদক ২০২১ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে তাদের নাম ঘোষণা করে বাং!লা একাডেমি। ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার পদক পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামসুল হক (মরণোত্তর), আফসার উদ্দিন আহমেদ (মরণোত্তর)। সঙ্গীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা। নাটকে আহমেদ ইকবাল হায়দার। চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দি
এবি ব্যাংক উখিয়া অাউটলেট শাখার পরিচালক, উখিয়া অরনেট গ্রুপের চেয়ারম্যান, সৌদি প্রবাসী অালহাজ্ব লুৎফুর রহমানের পিতা উত্তর ঘুমধুম বড়বিল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুউল্লাহ সওদাগর গতকাল ৩ জানুয়ারী (বুধবার)রাত ৮.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন... ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ঘটিকার সময় উত্তর ঘুমধুম (বড়বিল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার
দিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের আনসার বিডিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিল্পী আক্তার (৩২) ও তার একমাত্র মেয়ে তাজনিয়া (৩)।নিহত শিল্পী আক্তার দিনাজপুর সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। আহত অটোচালকের
রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং কাঁচাবাজার এলাকার পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগুন নেভাতে আমাদের চারটি ইউনিট কাজ করছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।কোথা থেকে আগুনের
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা, আমরাজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের লাইব্রেীর লাইব্রেরীয়ান সোনাকুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম হাওলাদার (৬৮) বুধবার রাত ৪:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি......... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: খালেদা খাতু
ক্যানসার সারা বিশ্বের জন্য দূরারোগ্য ব্যাধি। সারা বিশ্বে প্রতি বছর এক কোটি মানুষ মারা যায়।বাংলাদেশেও তার চিত্র ভালো নয়। প্রতিবছর এক লাখ মানুষ মারা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবায় পুরস্কৃত হয়েছেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
ফিটনেসের জন্য বিখ্যাত মডেল ও বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি দেশি লুকে তিনি অন্তর্জালে আগুন ছড়িয়েছেন। পর্দায় যেমন নেচে মাতান, তেমনই এবারের লুকে রয়েছে ড্যান্সিং মুড। ফটোলুকের ম্যাজিক অবশ্য গৌরব গুপ্তের। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সাম্প্রতিক ফটোশুটে মালাইকা অরোরাকে ব্ল্যাক ও সিলভার পার্ল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। লেহেঙ্গার সঙ্গে ভারী এমব্রয়ডারি করা স্লিভলেস ব্লাউজ সেই দৃষ্টিনন্দন লুককে পূর্ণতা দিয়েছে। সঙ্গে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ এর টিকা এসে পৌঁছেছে( ৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচ টায়। এসময় টিকা বুঝে নেন রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার ফিরোজ আলম, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,প্রেসক্লাব