রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত।হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ভিডিও বার্তার মাধ্যমে এ কর্মসূচি দেন। শুক্রবার সন্ধ্যা্য় পল্টনে ঢাকা মহারগর হেফাজতের সাধারণ সম্পাদক মামুনুল হক তার পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত
হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫টা থেকে দেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না।যদিও এ সমস্যার কোনো কারণ এখনও জানা যায়নি। ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনও কখনও পোস্ট দেওয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে
মিসরের উত্তরাঞ্চলীয় শহর সোহাগে শুক্রবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে ৩৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ট্রেনের বগি উলটে আছে এবং ভেতর যাত্রীরা আটকা পড়ে আছেন। এছাড়া চারিদিকে ট্রেনের ভাঙা
রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭ জনের পরিচয় জানা গেছে। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এরমধ্যে ১ নম্বর চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের একই পরিবারের পাঁচজন এবং ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের একই পরিবারের পাঁচজনসহ ছয়জন, ৮ নম্বর রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের একই পরিবারের তিনজন ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের
টেকনাফে তিন রোহিঙ্গা ডাকাতকে আটক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের বিশেষ জোন এর সদস্যরা। এসময় ২ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭ টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বড়ডেইল এলাকার ডাকাত কামরুলের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, বাহারছড়া শামলাপুর বড়ডেইল এলাকার নুরুল আলমের সহযোগী ডাকাত কামরুল (৩৫) ,
অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শেষদিনে শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বাইডেনের বার্তা পড়ে শোনান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান
সহজেই লক্ষ্যে পৌছানোর জন্য ভারত-বাংলাদেশকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সহজেই লক্ষ্য পৌঁছাতে পারব। আমাদের এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনীতির চালের শিকার হবে না।’১৯৭১-এর
টেকনাফে ২ কোটি টাকা মূল্যমানের নতুন মাদক আইস বা ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সুত্র জানায়, গত ২৫ মার্চ রাত পৌনে ১০টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সদস্যরা মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির উত্তর বরইতলীর বায়তুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময়
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সকল ক্ষেত্রে নীতি-নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। ১৯৭১ সালে মার্চের এ দিনের প্রথম প্রহরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ স্বাধীনতা একদিনে বা হঠাৎ
দক্ষিণ এশিয়াকে উন্নত-সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, ভেদাভেদ ভুলে আমরা জনগণের মঙ্গলের জন্য কাজ করব।’শুক্রবার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শেষদিনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতাকে জয় করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছি। গত ১২ বছরের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে মুসল্লি ও ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের কারও
৫০ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জন্মলগ্ন থেকে ভারত বাংলাদেশের বন্ধু এমন মন্তব্য করে নরেন্দ্র মোদি বলেন, ৫০ বছরে এই বন্ধুত্ব আরও আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সুদৃঢ় এই সম্পর্ক কেউ
নানা আয়োজনে নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যদায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর
২৬ মার্চ প্রথম প্রহরে বরিশালে ওয়াপদা টর্চাল সেল ও বধ্যভৃমি চত্বরে ৭১ এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে পালিত হলো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব। শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষণ কমিটির আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির পক্ষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রথমে শহীদদের প্রতিকৃতিতে
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের শুরুতে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন ও পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর আত্রাই থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন রাজনৈতিক দল, বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও
বরিশালে ৮৬ মণ জাটকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) ভোরে সদর নৌ থানা পুলিশের সদস্যরা নগরীর রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে। নৌ থানা পুলিশের এসআই আলোক চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে রাজধানী ঢাকায় জাটকা পরিবহন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর
বাংলাদেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত -পানিসম্পদ প্রতিমন্ত্রী এম.কে. রানা, বরিশাল ॥ টানা ১ বছর পর বরিশাল-ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক ও নতুন বিমান শ্বেত বলাকা যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে আয়োজিত বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইটের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় একরাতেই আঘাত হেনেছে একঝাঁক টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার বেশ কিছু এলাকা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টর্নেডোর তাণ্ডবে বাতাসে বিভিন্ন ধ্বংসাবশেষ উড়ে বেড়াচ্ছে, গাছপালা উপড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। আলাবামার গভর্নর কে আইভি টুইটারে বলেছেন, আমি এসব টর্নেডোর গতিপথে থাকা সবাইকে উচ্চসতর্ক অবস্থায় থাকার অনুরোধ জানাচ্ছি।ক্যালহাউন কাউন্টির করোনার (শবপরীক্ষক)
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল রাজনৈতি সংগঠন জেলা আওয়ামীলীগ,জেলা বিএনপি,
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (২৬মার্চ) জেলা পরিষদের সম্মেলনে কক্ষে এ অনুষ্ঠান হয়। মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরের লালপুরে পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব ও জাতীয় দিবস।আজ শুক্রবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্প মাল্য অর্পন করে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।শুক্রবার (২৬ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব
নানা আয়োজনে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা সদর মডেল উচ্চ বিদ্যালয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয়
স্বাধীনতার ৫০ বছরে গুগলে উড়ছে বাংলাদেশের পতাকা ইনিউজ ডেস্ক আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বীর বাঙালি জাতীর জন্য গর্বের দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বাংলাদেশকে নিয়ে বিশেষ ডুডল