কোভিড-১৯ এর ভয়াবহতা সারাবিশ্বের প্রধান বৈশ্বিক সমস্যা এখন। এ অবস্থার কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের বিভিন্ন দেশে আমদানী-রপ্তানী ব্যবসা বাণিজ্যে চরম স্থবিরতা দেখা দিয়েছে। যার প্রভাবে কচ্ছপ গতি দেখা দিয়েছে দেশের বৃহত্তর নির্মাণ, শিল্প খাতে। ভয়াবহ কোভিড-১৯ আর গত বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সমুদ্রে আন্তর্জাতিক জাহাজ চলাচল, রেল পরিবহন ও আকাশপথে। ফলে এসব সেক্টরে সৃষ্টি হয়েছে মারাত্মক সিডিউল বিপর্যয়।
বিয়ের পাত্রী খুঁজে পাচ্ছেন না এমন সমস্যায় অনেকেই পড়েন। তবে বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে গিয়েছেন এক যুবক। থানায় গিয়ে তার উপযুক্ত পাত্রী খুঁজে দেওয়ার আবেদন করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের কাছে পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন আজিম নামে ২৬ বছর বয়সী এক যুবক। গত পাঁচ বছর ধরেই পরিবারের লোকজন আজিমের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, কিন্তু
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে শুক্রবার (২৬ মার্চ) সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে অন্তত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৯ মার্চ) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২৬ মার্চ) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শুক্রবার রাতে
উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে। সোমবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর
দেশের পাঁচ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বা কালবৈশাখীসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক
স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তবে পুলিশী বাধার কারণে মিছিল বের করতে পারেননি তারা। সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় সাবেক এমপি এ্যাড. শিরিন আক্তার জাহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হতে চাইলে তাতে বাধা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে। সোমবার ভোরে উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের আব্দুস ছালামের বাড়িতে আগুন লাগে। এতে তার পয়ষট্টি হাত দৈর্ঘের চার কক্ষের একটি ঘর পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আব্দুস ছালামের ঘরে থাকা ২০ মণ ধান ও
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার দায় সরকারকে নিতে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত ও আহতের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। আজ সোমবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে
আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমা শহরের একটি হোটেলে বুধবারের সন্ত্রাসী হামলার পর কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। নিখোঁজ সবার মৃত্যুর আশঙ্কা করছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। ফরাসি এলএনজি গ্যাস প্রতিষ্ঠান টোটালের প্রকল্পের কাজে সমবেত হয়েছিলেন বিদেশি কনট্রাক্টর ও কর্মকর্তারা। হামলার পর প্রথমে তারা নৌ পথে পালানোর পরিকল্পনা নেন। সেটিতে ব্যর্থ হলে ১৭টি গাড়িতে করে পালানোর চেষ্টা করেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক আকাশ মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী।সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আধুরিয়া মাহনা এলাকায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময়
হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির প্ররোচণা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণকে যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিতে শোনা গেছে। ওই অডিও ক্লিপে কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমানকে হেফাজতের ইস্যুকে কাজে লাগিয়ে যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি। শুধু তা-ই নয়, নিপুণকে বলতে শোনা যায়, দাউদাউ করে জ্বলতে
সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ভাড়াটিয়া দম্পতি। মুক্তিপণের টাকা না দেওয়ায় ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দেয় অপহরণকারীরা। গতকাল রবিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজা (১২) ওই এলাকার কালাম মাদবরের ছেলে। এ ঘটনায় লিজা নামে অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বিয়ে, ওয়াজ মাহফিল, পিকনিকসহ বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি—এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ করার কথাও বলেছেন তিনি। জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হবে। এর অন্যতম কারণ আমাদের হাসপাতালগুলোতে এতো জায়গা নেই। কোথায় চিকিৎসা
নাটোরের গুরুদাসপুরে জমি-জমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের ধারালো চাপাতির আঘাতে বাবলু সাকিদার (৭২) নামে এক বৃদ্ধ কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।রবিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ বাবলু সাকিদার একই এলাকার মৃত দুদু সাকিদারের ছেলে। স্থানীয়সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী নওপাড়া এলাকার কেফাত উল্লার ছেলে আনোয়ার ও আয়নালের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো।
সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যেকোনো মানুষের জন্যই কঠিন কাজ। সেটি একজন নারীর জন্য সেটা আরও কঠিন। কিন্তু সফল আর জ্ঞানী হিসেবে পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী বলছেন জীবনে কয়েকটি মূলমন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। সবার আগে নিজেকে গুরুত্ব দিন জীবনের যেক্ষেত্রেই আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিতে শিখতে
মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ করার সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। গুলিতে আহত হয়েছেন শত শত মানুষ। সেনা সরকার দাবি করেছে, তারা জনগণের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র ফেরাতে কাজ করছে। খবর রয়টার্সের। গত ১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এসময় একবছরের জরুরি অবস্থা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে পুলিশের সাথে সংঘর্ষে হেফাজতে ইসলামের ৫ কর্মী নিহতের প্রতিবাদে সারা দেশে চলছে হরতাল। মহাসড়কগুলোতে মাদরাসার ছাত্ররা অবরোধ করে বিক্ষোভ করছে। কোথাও কোথাও আগুন দিয়ে চলছে বিক্ষোভ।দেশের এই পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। রাজপথ এবং মহাসড়কগুলো এখন
রাত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২৪ হাজার আবাসিক গ্রাহক।এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিপণনকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার বাসিন্দা জুয়েল আহমেদ বলেন, ‘দিন শেষে রাতে বাড়িতে ফিরে খাবার
মেক্সিকোয় মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা সরকারিভাবে পূর্বে প্রকাশিত সংখ্যার চেয়ে ৬০ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশিত লাতিন আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৩০১ জন বলা হলেও সংশোধিত প্রতিবেদন বলছে, সে সময় দেশটিতে দুই লাখ ৯৪ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছিল। এক লাখ ১১ হাজার ৯৮৬ জনের মৃত্যুর তথ্য ওই প্রতিবেদনে ছিল না। সংবাদমাধ্যম
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৩২ জন।আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ সোমবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন। শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো.
টেস্ট, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজও জিতল ভারত। ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।রবিবার পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৩২৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩২২ রানে থামে ইংলিশদের ইনিংস। ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ২৮ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। এর মধ্যে জনি বেয়ারস্টো (১) শিকার হয়েছেন লেগ বিফোরের। আর জেসন
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান অবশেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রবিবার আরমাভির অঞ্চলে সফরকালে তিনি এ ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক আসন্ন এপ্রিল মাসে তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। খবর আনাদোলু এজেন্সির। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এপ্রিলেই পদত্যাগ করবো। তবে ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়। বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। তবে পদত্যাগ করলেও আগামী ২০ জুন
দেশে করোনা মহামারি শুরু হয়েছে আবারও। দৈনিক লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মাঝেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।এখানেও হানা দিয়েছে করোনাভাইরাস। আসরের শুরুতে সাদমান ইসলামের আক্রান্ত হবার শোনা যায়। এরপর সিলেটের ইবাদত হোসেনও আক্রান্ত হন। প্রথম রাউন্ড শেষে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ও আকবর আলী। কোভিড পজিটিভ হলেও তিন জনই জানিয়েছে, উপসর্গ নেই কাররই। তবে আইসোলেশনে রয়েছেন সবাই।এবার এনসিএল বরিশালের