বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মানুষের জন্য সাধ্যের সবটুকু উজাড় করে দেব: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ২১:৫১

শেয়ার করুনঃ
মানুষের জন্য সাধ্যের সবটুকু উজাড় করে দেব: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্য পরিবর্তন করতে সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ দেশে সব মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সব মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায়পরায়ণতা যেন সৃষ্টি হয়।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে ৫০ হাজার বার পবিত্র কোরআন খতম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে ১৫ আগস্টের শোক বুকে নিয়ে কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ একটা শোক সইতে পারে না। আর আমরা কী সহ্য করে আছি। শুধু একটা চিন্তা করে যে, এই দেশটা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন।

আরও

আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
তিনি (বঙ্গবন্ধু) দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। আমার যতটুকু সাধ্য সেইটুকু করে দিয়ে যাবো, যেন তার আত্মাটা শান্তি পায় এবং এই রক্ত যেন বৃথা না যায়। ’

শেখ হাসিনা বলেন, ‘৮১ সালে আমি দেশে ফিরে আসি। স্বাভাবিকভাবে আমার চেষ্টাই ছিল যে, বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাজীবন সংগ্রাম করে গেছেন, জেল-জুলুম-অত্যাচার সয়েছেন এ দেশের সেই মানুষের জন্য কিছু করে যাব সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। ’

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড এবং ইনডেমনিটি অধ্যাদেশের কারণে দীর্ঘদিন সেই খুনের বিচার চাইতে না পারার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘এই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। আমি সেই অবস্থা থেকে পরিবর্তন আনতে চাই। এ দেশে সব মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সব মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে, ন্যায়পরায়ণতা যেন সৃষ্টি হয়। মানুষের অধিকার যেন সমুন্নত থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখি।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নতুন কুঁড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ

নতুন কুঁড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ
শেখ হাসিনা বলেন, ‘আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে, ১৫ আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছিলাম আমাদের কারও মামলা করার বা বিচার চাওয়ার অধিকার ছিল না। সেই অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছিল ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে। খুনিদের সমস্ত দায়মুক্তি দেওয়া হয়েছিল।

খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। তাদের বিভিন্ন দেশে চাকরি দেওয়া হয়েছিল। তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করার জন্য। নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী তাদের পুরস্কৃত করা হয়। ’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
১৫ আগস্টের হত্যাকারীরা ঘৃণ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যারা হত্যা করেছে তারা ঘৃণ্য। তাদের বিচার করেছি আল্লাহ আমাদের সেই শক্তি দিয়েছেন। ইনডেমনিটি বাতিল করে দিয়ে তাদের বিচার করতে পেরেছি এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। ’১৫ আগস্টের হত্যাকারী এবং হত্যাকাণ্ডে নেপথ্যে জড়িতদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এই খুনিরা বাংলাদেশ সেনাবাহিনীরই কিছু বিপথগামী সদস্য এবং কিছু উচ্চপদস্থ ছিল, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়ে নির্মমভাবে হত্যা করেছিল। ’

এতিম হওয়ার কষ্টের কথা তুলে ধরে ১৫ আগস্ট দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা বলেন, ‘এই কষ্ট আরও বুঝলাম ’৭৫ এর ১৫ আগস্ট। একদিন সকালে উঠে যখন শুনলাম আমাদের কেউ নেই। এই ১৫ আগস্ট আমি হারিয়েছি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সবসময় ছায়ার মতো আবার বাবার সঙ্গে ছিলেন। ’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমি আর আমার ছোট বোন বিদেশে ছিলাম। আমার স্বামী তখন জার্মানিতে। আমি সেখানে গিয়েছিলাম। অল্প কিছু দিনের জন্য। কিন্তু আর দেশে ফিরতে পারিনি। ৬ বছর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। আমার বাবার লাশও দেখতে পারিনি। কবর জিয়ারত করতে পারিনি। আসতেও পারিনি। এভাবে আমাদের বাইরে পড়ে থাকতে হয়েছিল।

এতিম হয়ে সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার মতো কী কষ্ট এটা আমাদের মতো যারা ছিল তারা জানে। আমাদের পরিবারের আত্মীয় স্বজন যারা গুলিতে আহত, যারা কোন বেঁচে ছিল তারাও ওভাবে রিফিউজি হয়ে ছিল দিনের পর দিন। ’

১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শিশু রাসেল নিহত হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট ভাইটি আমি এখনো এই প্রশ্নের উত্তর পাই না। তার মাত্র ১০ বছর বয়স। তার জীবনের স্বপ্ন ছিল সে একদিন সেনাবাহিনীতেই যোগদান করবে। ভাগ্যের কী নির্মম পরিহাস, তাকে সেই সেনাবাহিনীর সদস্যরাই নির্মমভাবে গুলি করে হত্যা করলো। তার অপরাধ কী? আমি জানি না। ’

সমাজসেবা অধিদপ্তর প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

সর্বশেষ সংবাদ

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

এ সম্পর্কিত আরও পড়ুন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া দ্রুততর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে জন্মতারিখ সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়ন এবং প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে। মঙ্গলবার (২১ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা ও আচরণবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আসন্ন

গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্তের কথা জানাল জামায়াত

গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিও, তদন্তের কথা জানাল জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলটির পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়,

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

পারফরম্যান্সে ব্যর্থ হলে মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি সরকারের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান

নিরাপদ সড়ক গড়তে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার

নিরাপদ সড়ক গড়তে নতুন আইন আনছে বাংলাদেশ সরকার

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে একটি নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করে অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে সরকার। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে