মমতা বন্দোপাধ্যায়ের সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রের পিএম-কিষাণ প্রকল্পের অর্থ সহায়তা থেকে পশ্চিমবঙ্গের ৭০ লাখ কৃষককে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের পন্থা বাংলাকে ধ্বংস করে দিয়েছে। পিএম-কিষাণের (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি) আওতায় কৃষকদের বছরে ৬ হাজার রুপি প্রদান নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মোদি। শুক্রবার এক অনুষ্ঠানে পিএম-কিষাণ প্রকল্পের আওতায় ভারতের ৯ কোটি
করোনা মহামারীর কারণে উদ্ভুত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিক ভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর,২০২০) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ হতে ইতঃপূর্বে প্রেরিত আর্থিকভাবে অস্বচ্ছল যে সকল শিক্ষার্থীদের তালিকা প্রদান করা হয়েছে তাদের অনূকূলে এই
বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ও শহীদ বুদ্ধিজীবী সন্তান শমী কায়সার। গত মঙ্গলবার উপ-কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাশিদুল আলম। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাড. মৃণাল কান্তি দাস। শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। নব্বই দশকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। মঞ্চ, টেলিভিশন
এবার দ্বন্দ্বে জড়াল বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। মার্কিন গণমাধ্যম আইএনসি ম্যাগাজিন এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। বলা হয়েছে, অ্যাপলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ফেসবুক। এ নিয়ে গভীর সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি এও দাবি করা হচ্ছে যে, বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক। জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোতে বেশ কয়েকটি পূর্ণ পৃষ্ঠার
সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করবে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ভারতের গৌহাটিতে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে এ ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কোcbf উন্নয়ন কাজ করবে না বলেও ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত।সম্মেলন শেষে শুক্রবার বিজিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ
নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলার তদন্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা ও পৌরসভার সকল বিএনপির কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে জেলার আহবায়ক কমিটি।শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক কমিটির আহবায়কের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলটির আহবায়ক মোঃ জিল্লুর রহমানে'র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কি কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বি এন পি'র
সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত মো. রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আসামি পুলিশের বরখাস্ত এসআই আকবর হোসেনের পক্ষে নিযুক্ত সিলেট জেলা আইনজীবী মো. মিসবাউর রহমান আলম সরে দাঁড়িয়েছেন। আলোচিত এ মামলা থেকে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিজেকে প্রত্যাহার করে নেন। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) আইনজীবী মো. মিসবাউর রহমান আলম বলেন, নিজের পেশাদারিত্ববোধ থেকে এ মামলার প্রধান অভিযুক্ত আসামি
জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কাদেরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে তাকে আইসিউতে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। রোববার (২০ ডিসেম্বর) ভারত থেকে দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন করে কাজের নির্দেশনা দেন আমাদের। আমরা তারই নির্দেশে কাজ করছি। শুক্রবার বিকাল ৩টায় পরিকল্পনামন্ত্রী তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে সরকারি খাস ভূমিতে নির্মাণাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ
বিশ্বজুড়ে এখনও করোনার প্রভাব অব্যাহত। বল মাঠে গড়ালেও ছোটোদের বড় টুর্নামেন্ট আয়োজনে ঝুঁকি নিতে চায় না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাই ২০২১ সালে ছোটদের দু’টি বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্ত নিল ফিফা।ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করা হয়েছে। ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে দু’টি বিশ্বকাপের আয়োজক দেশের
উখিয়ায় রাতের আঁধারে শীতের তীব্রতা উপেক্ষা করে বাড়ি-বাড়ি গিয়ে শীতার্ত ৬০ জন অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়ন প্রকল্পে উখিয়া উপজেলা প্রশাসনের তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এসম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ছাড়াও সহকারী কমিশনার (ভূমি)
ঝিনাইদহে অসংখ্য মিথ্যা এবং ভুয়া মামলার বাদী জুলেখা খাতুনের মামলার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী।আজ দুপুরের দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কের মামলাবাজ জুলেখা খাতুন নামের এক নারী ও তার সন্তানেরা মিজান, মাসুদ, মুন্না ও রুমি
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই পালন করা হবে দিবসটি।শুক্রবার (২৫ ডিসেম্বর) সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে
দিনাজপুরের হিলিতে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২ টায় হিলি ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে প্রাইভেট কারসহ ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে হিলি সিপি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো। তিনি জানান,শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের বিজিবি'র নায়েক আজিজুর রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। একই সময়ে আরও এক হাজার ১৬৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন। এছাড়া এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১১৩ জন।শুক্রবার করোনা পরিস্থিতি
উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে খ্রিষ্ঠান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের ব্যাপ্টিস্ট চার্চে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ফুল আর বেলুন নিয়ে সাজানো হয় গির্জাগুলো। সকাল থেকেই খ্রিষ্ঠান ধর্মাবলম্বী নারী-পুরুষ-শিশুরা গীর্জায় আসতে শুরু করেন। শুরুতে রেভারেন্ট জেমস টোকন দাস দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা
নওগাঁ সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটারদের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যকরী সদস্য ৫সহ মোট বিভিন্ন পদে ১১জন পার্থী নির্বাচিত হয়।নির্বাচনে ২৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সমিতির সদস্য সংখ্যা ১৩৫ জন ভোটারের মধ্যে ১৩২ ভোটার
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়েই ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। এসময় কারাফটকে পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৭ ডিসেম্বর রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা
স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই
আশাশুনিতে বাস্তবায়িত বারিড পাইপের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আলমগীর বিশ্বাস, ডেপুটি পরিচালক তৌহিদীন ভূইয়া, প্রকল্পের জেলা প্রকৌশলী, হারুর-অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল গনি, বুধহাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, খাজরা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়র প্রার্থী এস এম নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। শুক্রবার সকাল ১১ টায় উল্লাপাড়া পৌরসভার নির্বাচন কমিটির আযোজনে ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য
পিরোজপুরের কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বলেন, স্থানীয়দের আগ্রহ না থাকলে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু পাওয়া যায় না। নিজেদের ন্যায্য হিস্যা আদায় করতে হলে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে চিকিত্সকদের বদলি হয়ে
নওগাঁর আত্রাইয়ে থাঐপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একশত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় রামচন্দ্রবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী বনি ইসরাইল বাবু ও ইয়াছিন আলী মন্ডলসহ অন্যান্য সদস্যের অর্থায়নে শিক্ষক আফছার আলী সরদারের সভাপতিত্বে কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন