বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় সাইফুল সর্দার (৩০) নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিপক্ষের ১০-১২টি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করেছে হামলাকারীরা। রবিবার দিবাগত রাত ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে
ভারতীয় দালালসহ ৮জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রমকালে বিজিবির হাতে আটক হয়েছে। ১১ এপ্রিল রবিবার সকাল ১০টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৪৫গজ আড় হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামস্থ কুমিল্লাপাড়ার বিশা তরফদারের ছেলে মোঃ তাবুর তরফদার এর পেয়ারা বাগানের পূর্ব পার্শ্বে কাচা রাস্তার উপর হতে বাংলাদেশী
দেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায় “একদিনে সাড়ে ১১ বিঘা জমি কিনে আলোচনায় এক নাইটগার্ড” শীর্ষক খবর প্রকাশের পর দৌড়ঝাপ শুরু করেছে নাইটগার্ড তরিকুল ইসলাম। তার বিরুদ্ধে যাতে আর সংবাদ প্রকাশ না হয় সে জন্য তিনি বিভিন্ন মহলের স্মরনাপন্য হচ্ছেন। এদিকে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর নাইটগার্ড তরিকুল ভেঙ্গে পড়েছেন। পারিবারিক ভাবে নাইটগার্ড তরিকুল চাপের মুখে পড়েছেন। তরিকুলের অপকর্মের খবরটি প্রচারের
বগুড়ার শেরপুরে ওয়ারিশমুলে পাওয়া স্বত্ব ভোগদখলীয় সম্পত্তি ২৫ বছর পর জোরপূর্বক বেদখল করার চেষ্টা করছে প্রতিপক্ষরা। ঘটনাটি ১০ এপ্রিল শনিবার দুপুরে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুরা(পূর্বপাড়া) এলাকায় ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। জানা যায়, উপজেলার কাফুড়া পূর্বপাড়া গ্রামের ইসাহাক আলীর মৃত স্ত্রী আনোয়ারা খাতুন পৈত্বিক সূত্রে কাফুড়া মৌজার জেএলনং ১৪২, ১৪ শতাংশ সম্পত্তির অংশীদার
ক্রমান্বয়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এতে করে দেশের চিকিৎসা সেবার ওপর চাপ পড়ছে। করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় সাধারণ রোগীদের ন্যায্য চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার (১১ এপ্রিল) বিকেল ৩টায় ব্র্যাকের আয়োজনে কোভিড-১৯ এর সময় বাংলাদেশের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার পরিস্থিতি সম্পর্কে একটি দ্রুত মূল্যায়ন অনুষ্ঠান করে ব্র্যাক ও
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদী খননে হাজারো কৃষকের সপ্নজয়ের হাতছাঁনি দিচ্ছে। বর্ষাকালে আবারো চলবে নৌকা, জেলে কিংবা কৃষাণ কৃষাণী আবারো মেতে উঠবে নানান প্রজাতির দেশীয় মৎস আহরনের উৎসবে। উপজেলা মানুষের মনে এরকম স্বপ্ন এখন দিবালোকের মতো সত্য হতে চলেছে ঐতিহ্যবাহী উল্লাপাড়ার নদী খননের মধ্যদিয়ে। নতুন ধানের ঘ্রানে পরিবারে ফুটবে হাসি আর কৃষকের ঘরে ঘরে অগ্রাহয়ন মাসে নানান জাতের আর নানান স্বাধের পিঠাপুলির উৎসব। একটি
বন্ধ হয়ে গেল অনলাইন নিউজ পোর্টাল ‘সারাক্ষণ’। রোববার (১১ এপ্রিল) দুপুরে নিউজ পোর্টালটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এটি আর না চালানোর সিদ্ধান্তের কথা জানায়। বন্ধ করার বিষয়টি নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত প্রায় ৪০ জন সংবাদকর্মীকে প্রশাসন শাখা থেকে অবহিত করা হচ্ছে। এ বিষয়ে সারাক্ষণ-এর সম্পাদক স্বদেশ রায় ঢাকা পোস্টকে বলেন, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়েছিল একটি দৈনিক পত্রিকা বের করতে। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফলে এটি
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৩৯ জনে। এর আগে গতকাল শনিবার (১০ এপ্রিল) দেশে করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪
ঘোড়ার গাড়ি বলতে একসময় ছিল রাজা-বাদশাহদের বাহন। সাধারণ মানুষের কল্পনার মধ্যে ছিল না ঘোড়ার গাড়িতে চড়ার বিষয়টি। গ্রামের সাধারণ মানুষ প্রয়োজনে ঢাকা শহরে গেলে নবাবপুর রোডে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি (টমটম) দেখে থমকে দাঁড়ান একনজর দেখার জন্য। কেউ কেউ টাকার বিনিময়ে ওই ঘোড়ার গাড়িতে চড়ে শখ মেটানোর চেষ্টা করেন। কিন্তু রাজকীয় আদলে না হলেও ঘোড়ার দিয়ে টানা গাড়ি এখন জনপ্রিয় বাহন হিসেবে
নানা মতামত ও বাকবিতন্ডার পরে ধোয়াশা কাটলো। সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি বলেন 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। রাতে রিপোর্ট পেয়েছি। তার করোনা পজিটিভ।' রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয় ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেবা সংস্থা ইউনাইটেড থিয়েটার ফর সোস্যাল এ্যাকশন(উৎস)। ১১এপ্রিল সকাল ১১ টায় বালুখালীস্থ উৎস পরিচালিত লার্ণিং সেন্টারে এসব ইফতার সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন ক্যাম্প-৮ এর ইনচার্জ মোঃআহসান হাবীব। এসময় সাংবাদিক শ.ম.গফুর, সেবা সংস্থা 'উৎস' এর লার্ণিং সেন্টারের সুপারভাইজার মাহমদুল হক বাবুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত প্রতি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয় এ খবর ‘শতভাগ সত্য’ বলে জানালেও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এটি নাকচ করে দিয়েছেন। এমনকি খালেদা জিয়া পরীক্ষার জন্য নমুনাই দেননি বলে দাবি করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, তিন দিন আগেই খালেদা জিয়ার পরিচর্যায় নিযুক্ত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজতে ইসলামের অন্যতম নেতা, উপজেলার স্থানীয় মতুর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে শনিবার রাতে তাকে মতুর্জাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতুর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের
দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ভয়াবহ অবস্থা থেকে সব শ্রেণির মানুষকে নিরাপদ রাখতে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করে সরকার। তাতে সংক্রমণ না কমায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে আরও সাতদিনের সর্বাত্মক লকডাউন। আগের লকডাউনে গণপরিবহন চলাচল ও শপিং মল বন্ধ থাকলেও চালু ছিল সিনেমা হল ও নাটক-সিনেমার শুটিং। শুধু
আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউন চলাকালে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।রোববার (১১ এপ্রিল) কঠোর লকডাউনের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপনের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেবিচক। বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, সরকার কঠোর লকডাউন দিলে আমাদেরও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিতে
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে। খালেদার করোনা টেস্ট রিপোর্টের একটি কপি হাতে এসেছে এই প্রতিবেদকের। রিপোর্টে দেখা গেছে, গতকাল শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। আজ রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে। রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা
১২ ও ১৩ এপ্রিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (১১ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল। দেশে চলছে প্রথম দফার সাতদিনের শিথিল
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আজ শেষ হচ্ছে। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এর মাঝের ২ দিন, ১২ ও ১৩ এপ্রিল, প্রথম ধাপের ধারাবাহিকতায় চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম ধাপের ‘চলমান লকডাউনের’ ধারাবাহিকতা চলবে ১২
রাজশাহী বিভাগসহ কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। দিনের বেলায় দাবদাহের এলাকা আরও বাড়তে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নার খোঁজ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বড় ছেলে আবদুর রহমান।শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর পল্টন মডেল থানায় তিনি জিডি (নং-৫৪৫) করেন।জিডিতে নিজের জীবনের নিরাপত্তাও চেয়েছেন ঝর্নার ছেলে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জিডিতে আবদুর রহমান উল্লেখ বলেন, ‘আমি
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১১ এপ্রিল) পৃথক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুমা মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বন বিভাগের জমির গজারি গাছ কর্তন করে ঘরবাড়ি নির্মাণের হিড়িক উঠেছে। দখলের বিষয়টি বন কর্মকর্তাদের একাধিকবার জানানোর পরও অজ্ঞাত কারণে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, রাখালিয়াচালা এলাকার এক শ্রেণীর দালাল চক্র ও বন বিভাগের সাথে যোগ সাজে মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের রমরমা ব্যবসা করছে। কালিয়াকৈর
ভারতে একটি যাত্রীবাহী লরি খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার দেশটির উত্তর প্রদেশের এটাহ জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএনআই এর।খবরে বলা হয়েছে, ৫০ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এটাহ জেলা পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার সিং জানান,
চট্টগ্রামের এনায়েত বাজারে পাঁচতলা একটি ভবন হেলে পড়ায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার রাতে এনায়েতবাজার গোয়ালপাড়া এলাকায় ভবনটি হেলে পড়ার ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ১০টার দিকে গোয়ালপাড়ার পাঁচতলা কার্তিক ভবনটি হেলে পড়ে। ভবনে কার্তিকের পরিবারসহ তারা পাচঁভাই বসবাস করছিল। সামনের একটি পিলার ভবন থেকে আলাদা হয়ে যাওয়া এবং ও ভবন হেলে পড়ার খবর পেয়ে