
প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ১৪:৫০

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয় ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেবা সংস্থা ইউনাইটেড থিয়েটার ফর সোস্যাল এ্যাকশন(উৎস)। ১১এপ্রিল সকাল ১১ টায় বালুখালীস্থ উৎস পরিচালিত লার্ণিং সেন্টারে এসব ইফতার সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন ক্যাম্প-৮ এর ইনচার্জ মোঃআহসান হাবীব।
এসময় সাংবাদিক শ.ম.গফুর, সেবা সংস্থা 'উৎস' এর লার্ণিং সেন্টারের সুপারভাইজার মাহমদুল হক বাবুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পিছু ৮ কেজি চোলা,১২৫০ গ্রাম নুডুলস,১কেজি খেজুর,২ কেজি পামঅয়েল,২ কেজি মুড়ি,ডিম ৩০ পিচ,রুহ আফজা ১ বোতল করে বিতরণ করা হয়।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১