ঝিনাইদহে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। শনবিার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্তর, পোস্ট অফিস মোড়, প্রেরনা একাত্তর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরতœ না মানাসহ নানা অপরাধে ১৭ জনকে ১০০ টাকা ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদারতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত
দিনাজপুরের হাকিমপুরে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে প্রশাসন। গত ৩০ মার্চ করোনা রোধে সরকারের ১৮ নির্দেশনা জারির পর থেকেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে সচেতন করা হচ্ছে। প্রতিটি বাজারের প্রবেশ মুখে সাইনবোর্ড ও হাতধোয়ার ব্যবস্থা,দোকান,হোটেল,রেস্তোঁরা ও বাজারগুলোতে লোকসমাগম না করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পরার মত লক্ষ করা গেছে। এছাড়া রাত
আশাশুনির কুল্যা,বাহাদুরপুর,নওয়াপাড়ার দুই শতাধিক জেলে পরিবার নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে আছে । মুক্ত জলাশয়, বিল-বাওড়ে মাছের অভাবে ব্যবসায় মন্দা। জেলেপাড়ায় জাল নেই, নৌকা নেই, মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এখন তারা ঋণের জালে বন্দী হয়ে পড়েছে। অভাব আর অভাবে জর্জরিত অধিকাংশ জেলে পরিবার নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। সরেজমিনে জানা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের জেলেপল্লীতে বসবাসরত বেশীরভাগ জেলেই অশিক্ষিত।
রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ ব্রিজের পশ্চিম পাশের এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। হতাহতরা স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে হাতিরঝিল থানার আমবাগান এলাকায় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসাইন। এএসআই সাদ্দাম হোসাইন বলেন, হাতিরঝিল এলাকার মুধবাগে একটি সাদা প্রাইভেটকার নিয়দন্ত্রণ হারিয়ে
বেনাপোল (যশোর)বাবাকে ফিরে পেয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করে।উদ্ধার হওয়া শিশুটি বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের কালু মিয়ার ছেলে আলিফ হাসান। পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাত ৮টার সময় বেনাপোল বাজারে এক চায়ের দোকানে শিশুটিকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায় তার মা। এসময় চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন
বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ রোববার (৩ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। কাদের বলেন, করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারই করোনাকালে বিএনপির সফলতা বলে মনে করেন তিনি।
দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।শনিবার (৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিচ্ছি। আমাদের জরুরি
লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (৩ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এরআগে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।মহামারি আকার ধারণ করা করোনায় গত কয়েকদিনের ধারাবাহিক
পবিত্র রমজান মাসে যারা ওমরাহ পালন করবেন তাদের করোনাভাইরাসের টিকা নিতে হবে না বলে জানিয়েছে সৌদি আরব। তবে এই ভাইরাসে থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। খবর দ্য ন্যাশনালের। বছরের যেকোনো সময় ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ
মাগুরার নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় বালু বোঝাই নাটা গাড়ি উল্টে রবিন মোল্ল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে।সে ডিউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চলতি বছরের এসএসসি পরিক্ষাথী ছিল।শনিবার (০৩ এপ্রিল) সকালে নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ রোডে এ দুঘটনা ঘটে। নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন ও তার বন্ধুরা মিলে বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়ি
দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছালেও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে চরমে। অন্যদিকে সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনার এক সপ্তাহ হতে চললেও মাঠপর্যায়ে এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এমন উদাসীনতা চলতে থাকলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। মানুষের চলাচল নিয়ন্ত্রণে অফিস বন্ধসহ সরকারকে আরো কঠোর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের।বস্তিতে থাকা এক অসহায় জানান, আমাদের মতো গরিবদের করোনা হয় না,
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন তিনি।ওবায়দুল কাদের বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়,
সম্প্রতি মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া ইউরোপের ৪৯টি দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিমান প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।বাংলাদেশে বিশ্বের ৬১ দেশর বিমান প্রবেশের
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে মৃত্যু সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৩ কোটি ৮ লাখ। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৭ হাজার ৯০৬ জন।আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮
দুই বছরের শিশু সন্তানকে চায়ের দোকানে ফেলে চলে গেছেন এক মা। শুক্রবার রাত ৯টার দিকে বাথরুমের যাবার কথা বলে বেনাপোল বাজারের তোফাজ্জেল হোসেনের চায়ের দোকানে ওই শিশুটিকে রেখে তার মা উধাও হয়ে যান। পরে ওই শিশুটিকে হেফাজতে নিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বেনাপোল পোর্ট থানায় গিয়ে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে নিজ সন্তানের মত খাওয়াচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। এ দৃশ্য দেখে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলায় নিরাপত্তারক্ষীর এক সদস্য ও হামলাকারীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) এই ঘটনা ঘটে। এরপর ক্যাপিটল ভবন এরিয়ায় লকডাউন জারি করা হয়। খবর রয়টার্সের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ক্যাপিটলের নিরাপত্তাবেষ্টনি ভাঙার চেষ্টা করেন। এরপর চালক নেমে নিরাপত্তারক্ষীদের ছুরি দিয়ে হামলা চালান। সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য ছুরিকাঘাতের শিকার হন। এরপর
মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে চলা জরুরি। যার ফলে যে কোনো কাজেই আসবে চূড়ান্ত সফলতা। মানুষের কল্যাণে কাজ করার পূর্বশর্ত তিনটি। এ তিনটির কোনোটি ছাড়াই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। শর্ত তিনটি কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ালু। কারণ, যে ব্যক্তি শুধু একটি সৎ কাজের ইচ্ছা পোষণ করে তার জন্য একটি নেকি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (০২ এপ্রিল) চট্টগ্রামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। সে সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা দেশকে উন্নত করতে চাই। বস্তুগত উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র উন্নত হবে, উন্নত হবে সমাজও। যেখানে থাকবে মানবিকতা, মূল্যবোধ,
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানি-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ও তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশাও করোনা পজিটিভ। এসব তথ্য নিশ্চিত করেছেন ওমর সানি। ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী। বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। আপাতত চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। শুক্রবার (২ এপ্রিল) বিকালে ওমর সানি তার
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরসহ চারটি প্রত্নস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্নস্থলগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বন্ধ ঘোষণা করা প্রত্নস্থলগুলো হলো- মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দ ভিটা, জাহাজঘাটা ও সদরের গোকুলে অবস্থিত বেহুলার বাসরঘর খ্যাত গোকুল মেধ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। তাতে পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার বন্ধ রাখার কথা
বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে অবশেষে। পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পল্টন সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ
পিরোজপুরের কাউখালীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তাঁর নাম মো. আবু বকর সিদ্দিক (২১)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে আবু বকর সিদ্দিক তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাঁকে নামিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তবর্তী এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১৬ পিস শিসাগুলি ও ধারালো দা’সহ দুই ভারতীয় খাসিয়াকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০২ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বাংলাদেশ সীমান্তবর্তী ১৩২৪নং মেইন পিলারের অভ্যন্তর থেকে তাদের আটক করে লোভাছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। এরপর রাত ৯টার দিকে আটককৃতদের কানাইঘাট থানায় সোপর্দ করে বিজিবি। আটকরা হলেন- শ্রী তাও
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীঁ গ্রামে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটি শুক্রবার (২ এপ্রিল) প্রায় ১০ হাজার মুসুল্লির জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল উদ্বোধন করেন। ঢাকা সার্কিট হাউজ জামে মসজিদের খতিব ড. আরিফ উদ্দিন মারুফের ইমামতিতে এ জুমার নামাজ আদায় করা হয়। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী