বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম মিলন, এস. আই কাজী ওবায়দুল ও সোহেল খানসহ অন্যান্য পুলিশ সদস্যের নিয়ে ২নং ওয়ার্ডের গোলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ লিপি আক্তার পিতাঃ
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৭ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৫০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে। সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে বিদ্যমান 'লকডাউন' আরো এক সপ্তাহ বহাল থাকবে। সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমে একথা জানিয়ে বলেছে, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আগামিকাল প্রজ্ঞাপন হতেব পারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।
"সৌদির পাঠ্যক্রমে ঢুকল রামায়ণ, মহাভারত, যুবরাজ সলমনের নয়া উদ্যোগ" সম্প্রতি এই শিরোনামে একটি সংবাদ ভাইরাল হয়েছে ভারতে। আনন্দবাজার থেকে শুরু করে অধিকাংশ মূলধারার পত্রিকা আনন্দের সাথে সংবাদটি পরিবেশন করে যাচ্ছে। কিন্তু সংবাদটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরী হয়েছে পাঠকদের মধ্যে। সংবাদটিতে কিছু অংশ টুইস্টের ব্যবহারের কারনে একটু ধোঁয়াশা তৈরী হয়েছে এবং সেখান থেকেই এই বিভ্রান্তি মা মোচরের সৃষ্টি। একটু মনোযোগ দিয়ে
নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে যুগ যুগ থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। খালের উপর ব্রিজ নির্মিত না হওয়ায় কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে দ্বিগুণ খরচ করতে হয়। বিভিন্ন সময় স্বেচ্ছা শ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও পানি ও রৌদ্রে প্রতি বছরই সাঁকো বিনষ্ট হয়ে যায়। ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা যায়, উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের একটি
নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বর্তমান অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দশ জনের গ্রুপে জনপ্রতি আউশ ধান বীজ-৫ কেজি, ডিএপি সার-২০ কেজি ও এমওপি সার-১০ কেজি করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,
ভারতে আঘাত হেনেছে প্রবল ভাবে মহামারি করোনা ভাইরাস । করোনাভাইরাসের ভয়াবহ ঊর্ধ্বগতির মাঝে আইপিএল ছেড়ে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার। সবশেষ ২৪ ঘণ্টায় চার জন সরে দাঁড়িয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসর থেকে। তারা হলেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন এবং অস্ট্রেলিয়ার তিন খেলোয়াড় অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন। অস্ট্রেলিয়ার স্পিনার জ্যাম্পা ও পেসার রিচার্ডসন ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম
পবিত্র মাহে রমজান ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে খেলা বিয়র্ন ফরটুইন। স্ত্রী মিশকে এয়সানকে বিয়ে করার জন্য ইসলামে দীক্ষিত হলেন তিনি।দেশটির সংবাদ মাধ্যম আউওএ নিজকে বিষয়টি নিজেই জানিয়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি জানান, রোববার ইফতারের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনাও আয়োজন করা হয়েছে।দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জাার্সিতে এক ওয়ানডে ও সাত টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ফরটুইনের। টি-টোয়েন্টির
সত্যিকারের বই প্রেমী এখন খুবই কম। এখন ডিজিটাল যুগ। এই যুগে মানুষের নানারকম পণ্যসামগ্রীর দিকেই নজর। কেউ ফ্যাশনে, কেউ তথ্যপ্রযুক্তির পণ্যতে, কেউ খেলাধুলার সামগ্রীতে। কেউবা আবার গানবাজনার সামগ্রীতে আগ্রহী। জ্ঞানচর্চার বইয়ের দিকে মানুষের আগ্রহ থাকে কম। তাই শহরের বড়বড় লাইব্রেরি আর ফুটপাতের বইয়ের দোকানে ক্রেতার ভিড় কম থাকে। ভিড় বেশি থাকে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানে। বই প্রেমীদের বইয়ের প্রতি প্রেম-ভালবাসা বেড়ে যায়
সারাদেশেই চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়তে বাড়তে তা ভেঙেছে গত ৭ বছরের রেকর্ড। রোববার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের পর যশোরের তাপমাত্রাই দেশে সর্বোচ্চ। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আট বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা। মূলত রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া
জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন ৪ জন সদস্য নেওয়া হয়েছে। এখন সাংবাদিক সংগঠনটির মোট সদস্য সংখ্যা হলো ১৩ জন। গতকাল (২৫ এপ্রিল ) উক্ত সাংবাদিক সংগঠনটির সভাপতি মো.ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক এম. আমির হোসেন নতুন সদস্য পদে আবেদন পত্র সহ সকল তথ্য উপাত্ত উপস্থাপন করলে উপস্থিত সদস্যগনের সর্বসম্মতিক্রমে নতুন
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার থেকে মিল মালিকদের কাছ থেকে সাড়ে ১১ লাখ টন সেদ্ধ ও আতপ চাল এবং সাড়ে ৬ লাখ টন ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।সোমবার (২৬ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল, ৩৯ টাকা
মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর পরকীয়ার জেরে ছেলে জাকির হোসেন রনি (১১) গলাকেটে হত্যা করার পরে পিতা তোফাজ্জেল হোসেন নিজেও বিষপান করেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । রোবরাব (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রনি ওই এলাকার তোফাজ্জেল হোসেনের পুত্র ও রনি খৈয়ারভাঙ্গা এতিমখানা মাদ্রাসায় ২য় শ্রেনীতে লেখাপড়া করতো। পারিবারিক ও
করোনাভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন নগরীর বিভিন্ন থানা ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ১০৮ জনের মৃত্যু হলো চট্টগ্রামে। গ্রামের চেয়ে শহরে মৃত্যুর হার বেশি। শহরে ৮০ শতাংশ। আর গ্রামে ২০ শতাংশ। উপজেলার মধ্যে হাটহাজারীতে বেশি। আর নগরে কোতোয়ালি এলাকায় বেশি। সোমবার (২৬ এপ্রিল) সিভিল সার্জন
সায়েদা শিউলি নামের এক নারী দাবি করেছেন, নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তাকে বিয়ে করেছে। বিয়ের বিষয়টি এক হাজার ভাগ সত্য, দু’একদিনের মধ্যে দেশে ফিরে সব প্রমাণ দেবেন তিনি। রবিবার ফেসবুক লাইভে আসেন আলোচিত সেই নারী সায়েদা শিউলি। তিনিও আবেগঘন কণ্ঠে জানালেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তাকে বিয়ে করেছেন। এ সংক্রান্ত কাগজপত্র তার কাছে আছে। বর্তমানে তিনি ব্যাবসায়িক কাজে দেশের
হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় ২০১৩ সালে
স্বাস্থ্যবিধির তোয়াক্কায় না করেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ফেরি পারপার হচ্ছেন রাজধানমুখী কর্মজীবী মানুষ। জীবন-জীবিকার জন্য এমন ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন অনেকে।সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা, কাজির হাট নৌরুটের ২০টির ফেরির মধ্যে সকাল ৬টা থেকে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় যানবাহন পারাপারে চলছে
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। করোনা মহামারিতে এবার ভিন্ন আঙ্গিকে আয়োজিত হয়েছে এই প্রতীক্ষিত অনুষ্ঠান।৯৩তম অস্কারে যারা ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন তাদের মধ্যে এগিয়ে আছে বিশ্বখ্যাত সিনেমা ‘নোম্যাডল্যান্ড’র পরিচালক ক্লো ঝাও। ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। আলোচিত ‘মিনারি’ সিনেমার কোরিয়ান অভিনেত্রী ইয়ুহ-জুং ইয়ান সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে বিশ্বকে তাক
চুরি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৫৬ মিনিটে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, ২০১৩ সালে রাজধানীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের সম্ভাবনা আছে, সম্পদ আছে ও স্পৃহা আছে। আছে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রাষ্ট্রের সবগুলো অঙ্গপ্রতিষ্ঠানকে একযোগে ও এক লক্ষ্যে কাজ করে যেতে হবে।’ এখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি। ১৬ কোটির বেশি মানুষ আজ মোবাইল ফোন ব্যবহার করছে। আইসিটি সেক্টর থেকে প্রতি
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ৩৭৯ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ২২ হাজার ৫৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৮৭৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (২৬
ফিতরা দেওয়া ফরজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের রোজা শেষ হওয়ার আগেই ফিতরা আদায় করতে বলেছেন। কিন্তু এ ফিতরার প্রকৃত হকদার কারা? এ সম্পর্কে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন? জাকাতুল ফিতর ওইসব মুমিন মুসলমান রোজাদারের জন্য আবশ্যক; যারা ঈদের রাত ও দিনে একান্ত প্রয়োজনীয় এবং নিজের ও পরিবারের খাবারের অতিরিক্ত খাদ্য মজুদ থাকে। আর ফরজ আদায়ে সবার জন্য
যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারতফেরত ১০ করোনা রোগী। শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে রোববার (২৫ এপ্রিল) দুপুরের মধ্যে তারা পালিয়েছেন। অভিযোগ উঠেছে, হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে করে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, মাত্র দু’জন রোগী পালিয়েছেন। আর সিভিল সার্জন বলছেন, হাসপাতালে দেয়া নাম ঠিকানা ঠিক থাকলে