আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদে কিছুটা এগিয়েছে বাংলাদেশ। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টাইগাররা পেছনে ফেলেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। ৬ রেটিং পয়েন্ট হারিয়ে উইন্ডিজের অবস্থান এখন ১০ নম্বরে। অন্যদিকে মোট ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের উপরে আট নম্বরে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের। এদিকে সাত নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬। এদিকে ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান
টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ । ৩ মে দুপুরে টেকনাফ শীলবনিয়া পাড়া মার্কেটের সামনে থেকে তাহাকে আটক করে। ধৃত নারী জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আমির আহাম্মদের কন্যা নুর বেগম (১৮)। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক রোহিঙ্গা নারী শীলবনিয়া পাড়া মার্কেটের সামনে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এস আই যায়েদ হাসানের সংগীয়
সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে উদ্ধার করেছে বিদেশি রিভলভার, ২টি গুলি ও হেরোইন। রবিবার র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে আটক করে। সোমবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯
সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও কিং খালিদ বিমানঘাঁটিতে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। সোমবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া সিরিজ পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নাজরান বিমানবন্দরের সামরিক স্থাপনা এবং কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চারটি কাসেফ টু-কে ড্রোন হামলা চালায়। এছাড়া দুটি বাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা
রোমান সাম্রাজ্যে এখন পশ্চিম ইউরোপ হিসাবে বিবেচিত হবে এমন বেশিরভাগ অংশ নিয়ে গড়ে ওঠেছিল। রোমান সেনাবাহিনী দ্বারা প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের বিজয়ী দেশগুলিতে রোমান জীবনযাপন প্রতিষ্ঠিত হয়েছিল। এসব প্রধান দেশগুলি হ'ল ইংল্যান্ড / ওয়েলস (তখন ব্রিটানিয়া নামে পরিচিত), স্পেন (হিস্পানিয়া), ফ্রান্স (গল বা গালিয়া), গ্রীস (আছিয়া), মধ্য প্রাচ্য (জুডিয়া) এবং উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে রোম ল্যাটিনেট অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে
ভোলার চরফ্যাসন উপজেলায় ব্জ্রপাতে ২জন নিহত হয়েছেন। (৩ মে) দুপুরে হাজারীগঞ্জ ও আসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালু বেপারীর ছেলে শাহে আলম (৩৭) ও আসলামপুর ইউনিয়নের বর্দার হাট ৯নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদারের ছেলে আলাউদ্দিন (৩৯)। আসলাম পুর ইউনিয়নের স্থানীয় সুত্রে জানা যায়,বেলা প্রায় ১ টার সময় আলাউদ্দিন গাছ থেকে ঝড়ে পড়া তুলা কুড়ানোর
বিয়ে পাগল স্কুল শিক্ষক একেএম ইব্রাহীম ওরফে খায়েরের বিরুদ্ধে তৃতীয় স্ত্রী যৌতুকের মামলা করেছেন। সোমবার দুপুরে তৃতীয় স্ত্রী মিতা খাতুন (২৫) ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন। যার নং সিআর ৩৪১/২১। আসামী একেএম ইব্রাহীম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আব্দুল গনির ছেলে ও গাড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিজ্ঞ বিচারক রফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন বলে বাদীর
টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদ্য করোনা যুদ্ধে জয়ী টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। আজ উপজেলা পরিষদের সামনে থেকে ২৬ জন গ্রাম পুলিশের বাইসাইকেল ও ২'শ ৮৩ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা
ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রাইভেট হাসপাতাল ও প্যাথলজিগুলো সর্বক্ষন চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ান বাদেই বছরের পর বছর ধরে চলে আসছে। ফলে প্রায় প্রতিমাসেই প্রাইভেট হাসপাতালগুলোতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৩ এপ্রিল ভাই ভাই ক্লিনিকে হরিণাকুন্ডুর দখলপুর গ্রামের আব্দুর রহিম লিটু (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়। ভাই ভাই ক্লিনিকটি সিভিল সার্জন অফিস বন্ধ করে দিয়েছে। প্রতিটি মৃত্যুর ঘটনায় ঝিনাইদহ সিভিল সার্জন
করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে ভর্তি করা হয়। আজ (৩ মে) বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একাধিক চিকিৎসক। বিকাল চারটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানা যায়। #ইনিউজ৭১/এনএইচএস/২০২১
অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে'। শপিং মল ও দোকানপাট খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার ১০০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে সোমবার(৩ মে)সকালে জেলা প্রশাসন ও সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাসের সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার দুস্থ, অসহায়, কর্মহীন জনগোষ্ঠীর ১০০০ পরিবারের মাঝে
চীনের উপহার হিসেবে দেওয়া পাঁচ লাখ ডোজ টিকা আগামী ১০ মে’র মধ্যে বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার চীন থেকে যে টিকা কিনতে চায় সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে। চীন আমাদের বলেছে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। হয়তো ১০ তারিখের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৪৪ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে। সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক
এবার ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি তিন দিন। এ তিন দিনের সঙ্গে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না। এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সোমবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়
গাইবান্ধা সদর উপজেলার পা হারানো বৃদ্ধ খিজির উদ্দিন (৭০)। এক পা হারিয়ে বৃদ্ধ বয়সেই তাকে টানতে হচ্ছে সংসারের বোঝা। তবে এক পা না থাকলেও দমে যাননি তিনি। বাড়িতে বসেই বাঁশ দিয়ে তৈরি করছেন গৃহস্থলীর কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। তবে কুটির শিল্পের এসব উপকরণ বিক্রি করে কোনোমতে সংসার চললেও আজ অবধি নিজের জন্য একটি হুইল চেয়ার কিনতে পারেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার
আমরা সব সময় দেখে থাকি যেখানে ব্যবসা রয়েছে, ব্যাংক সেখানে সেবা নিয়ে হাজির হয়েছে। সারা বিশ্বে ব্যাংকের ব্যবসার ধরন এমনই। বাংলাদেশও এ ক্ষেত্রে অনেকটা এগিয়েছে। এই যেমন গাড়ি কেনার জন্য ব্যাংকগুলো বেশ আগে থেকে ঋণ দিয়ে এলেও মোটরসাইকেল ঋণে তেমন আগ্রহী ছিল না। এবার সেই সময় এসেছে , সময়ের প্রয়োজনে ধীরে ধীরে মোটরসাইকেল ঋণ চালু করেছে বেসরকারি খাতের ব্যাংকগুলো। গ্রাহকেরাও
আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসছে। সোমবার (৩ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে। বিধানসভা নির্বাচনে জয় পেতে এবার আদাজল খেয়েই লেগেছিল ক্ষমতাসীন বিজেপি। কিন্তু মাসের পর মাস খাটা-খাটুনি করেও লাভের লাভ হয়নি কিছুই। রোববারের (২ মে) ফলে তৃণমূল শুধু জয়ীই নয়, একেবারে গো-হারা হেরেছে বিজেপি।
আজ মাদারীপুরের শিবচর উপজেলার দোতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে কাঁদছিলেন হতভাগ্য বহনকারী ৩৫ বছর বয়সী আদুরি বেগম। তাঁকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। স্বজন হারানোর কান্না থামছেই না তার। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দুই নৌযানের দুর্ঘটনার প্রতক্ষ্যদর্শী তিনি। দুর্ঘটনায় তাঁর স্বামী আরজু মিয়া (৪০) ও দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন প্রাণ হারিয়েছেন। আদুরির বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মাইগ্রো গ্রামে। স্বামী–সন্তান নিয়ে থাকতেন ঢাকার
আগুন জ্বলছে সুন্দরবনে, পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কেন আগুন ধরেছে এবং কী পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে, তা জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন। তিনি
করোনার সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে চলা লকডাউনের মেয়াদ ঈদের পর পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যেই ৬মে থেকে আন্তঃনগর বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য দেন।সচিব বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস কারখানায় ৩ দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সরকার।সোমবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান
ভারতের পশ্চিমবঙ্গে মমতার জয়-জয়কার। পশ্চিমবঙ্গ নিজের মেয়েকেই চায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল অন্তত সেকথাই বলছে। নরেন্দ্র মোদি-অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, বিপ্লব দেব ছাড়াও বিভিন্ন রাজ্যের একাধিক তারকা প্রচারক এনেও বাংলায় তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারল না বিজেপি। ভাঙা পায়েই ‘খেলা’ দেখালেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ যেখানে বুক বাজিয়ে দাবি করছিলেন দু’শোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায়