
প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:৫০

টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ । ৩ মে দুপুরে টেকনাফ শীলবনিয়া পাড়া মার্কেটের সামনে থেকে তাহাকে আটক করে।
ধৃত নারী জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আমির আহাম্মদের কন্যা নুর বেগম (১৮)। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক রোহিঙ্গা নারী শীলবনিয়া পাড়া মার্কেটের সামনে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এস আই যায়েদ হাসানের সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
এসময় মার্কেটের সামনে থেকে অভিনব কায়দায় অবস্থান করা এক নারীকে সন্দেহ মনে হলে তাহাকে তল্লাশি করলে এক হাজার পিস নিষিদ্ধ মরণ নেশা ইয়াবা উদ্ধার করে। তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানায়।


#ইনিউজ৭১/জিয়া/২০২১