নিজেদের লক্ষ্যে দারুণভাবে সফল শ্রীলঙ্কা। দুই সেঞ্চুরিয়ান পাহাড় সমান ইনিংস দাঁড় করানোর পর ১০৭ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। লিড নিয়েই আজ রোববার লাঞ্চ বিরতির পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লঙ্কানরা। তাঁদের লক্ষ্য দ্রুত বাংলাদেশকে অলআউট করা। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য ড্রয়ের আশায় উইকেটে টিকে থাকা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আট উইকেটে ৬৪৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। আজ পঞ্চম দিন ধনঞ্জয়া ডি সিলভা
প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত ৫ দিনের
নারী চিকিৎসকের সঙ্গে বিতর্কে জড়ানো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি আদেশের পর আজ রবিবার (২৫এপ্রিল) প্রথম কার্যদিবসে যোগ দিতে পারেননি তিনি। আর কবে নাগাদ বরিশালে যোগদান করবেন তাও নিশ্চিত করতে পারেনি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক। তবে ঢাকা জেলা প্রশাসন থেকে রিলিজ দেয়ার পর অবশ্যই নিয়মানুযায়ী বরিশালে যোগদান করবেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
করোনা ভাইরাসের কারণে আশাশুনির কয়েক শত ক্ষুদ্র ও কুঠির শিল্পের সাথে জড়িত কারিগররা হুমকির মুখে পড়েছে।প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এসব শিল্পীরা বেকার হয়ে পড়েছেন।শ্রমিকরা নিজ নিজ বাড়ীতে অবস্থান করায় অনেক টা মানবেতর জীবন যাপন করছেন। আশাশুনির বিভিন্ন এলাকার হাটে-মাঠে-ঘাটে ও নদীর পাড়ে প্রতিবছর যে সমস্ত নির্ধারিত চৈত্র সংক্রান্তি মেলা, বৈশাখী ও নববর্ষের মেলা বসতো এবার কোরনা ভাইরাসের কারনে নিষেধাজ্ঞার ফলে
লকডাউনের কারণে ভারতের মহারাষ্ট্রে মদ কিনতে না পেরে নেশার টানে স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন।মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের
কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রোববার (২৫ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, গত বছরের তুলনায় মজুত এবার কম, তারপরও ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে
গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার (২৫ এপ্রিল) তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য
তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আজিজুল হক (৪৫) নামে পুলিশের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর থেকে তাঁকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানায় করা ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজিজুল হক পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তিনি ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। এখনো যোগদান করেননি।
এক সপ্তাহের মধ্যেই গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনের নৈতিক অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।আজ রবিবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে গত বছরের অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। প্রি-ক্লিনিক্যাল ইভালুয়েশনের তালিকায় স্থান পাওয়া তিনটি ভ্যাকসিন হলো DNA plasmid vaccine
ধানমন্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খরিজ করে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।আদালতে ইরফান সেলিমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার (২৫ এপ্রিল)সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামা আশুলাই বিল হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার নামা আশুলাই গ্রামের সুনীল রাজবংশীর ছেলে নিতাই রাজবংশী (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতের কোনো এক সময় নিতাই রাজবংশী নামা আশুলাই বিলের মাঝে পল্লী বিদ্যুতের খুঁটির সাথে শাড়ি
পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা দিয়ে দাঁড়ালো পাঁচ জনে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন শাফায়াত (৩৫) রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন।তিনি আরও জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের
রংপুর বিভাগ ছাড়া শনিবার দেশের প্রায় সব অঞ্চলেই তীব্র গরম অনুভূত হয়েছে। সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। বাকি অঞ্চলগুলোর অধিকাংশ ক্ষেত্রেই তাপমাত্রা ছিল ৩৭, ৩৮, ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এই তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই দুর্ভোগ এখনই কমছে না। কারণ আজও তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, শনিবার ঢাকায় ৩৮, টাঙ্গাইলে ৩৭, ফরিদপুরে ৩৮.২, মাদারীপুরে ৩৭.৫, গোপালগঞ্জে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম এবং শেষদিনের খেলায় পরপর দুই ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে এবং দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান টাইগার পেসার তাসকিন আহমেদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ৫৪৭ রান তুলেছে লঙ্কানরা। এখন পর্যন্ত ৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। চতুর্থ দিনে অপরাজিত থাকা দিমুথ করুনারত্নে এবং ধনঞ্জয়া ডি সিলভা শেষদিনের খেলায় আজ ফের ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই
শরীয়তপুরের ডামুড্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে আরিফ সরকার (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে ডামুড্যা থানায় মেয়েটির নানা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযুক্ত আরিফ সরকার (২২) গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মাইজারা গ্রামের রাছেল সরকারের ছেলে। আরিফ ঢাকায় টেইলারের কাজ করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যার দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে আরিফ
রোজাদারকে মহান আল্লাহ তায়ালা নিজ হাতে পুরস্কার দিবেন- হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র মাহে রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মুসলমানদের জন্য বছরের এ মাসটিই এক দুর্লভ সুযোগ
ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামের অসহায় বিশারত আলী ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে জীর্ণশীর্ণ ঘরে বসবাস করেন। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার। বাড়িতে প্রতিবন্ধী সন্তানরা লালন পালন করেন গরু ছাগ। কিন্তু এখন তার সংসার তছনছ। গত ১৫ ফেব্রয়ারি গ্রাম্য মারামারিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান নামে এক যুবক। এর পর ওই বাড়িসহ বেশকিছু বাড়িতে হামলা চালিয়ে লুট করে নিয়ে যাওয়া হয়
বরগুনায় ভাতিজার মারপিটে চাচা সুলতানের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা মিরাজ ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।এর আগে গত শুক্রবার ২৩ এপ্রিল সকাল দশটার দিকে সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল দশটার দিকে আদম আলীর ছেলে সুলতান মিয়া কলা
ইরাকের একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ডজনখানের মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। খবর বিবিসির।শনিবার রাতে রাজধানী বাগদাদের ইবনে খতিব হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকেই আগুন লেগে যায়।ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এই ঘটনাটিকে "মর্মান্তিক দুর্ঘটনা" উল্লেখ করে এই দুর্ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর
দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, আজ থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। এরই মধ্যে দোকান ও শপিংমল খুলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন মালিকরা। তবে প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা সংশয় থাকলেও
বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত
তোমাদের মধ্যে যে ব্যক্তি এ (রমজান) মাস পাবে সে যেন রোজা পালন করে।' রমজান মাসের রোজা রাখা ফরজ। যারা অসুস্থ, মুসাফির বা শরিয়তের আলোকে সমস্যাগ্রস্ত; তাদের জন্য এমনিতেই ছাড় রয়েছে। কিন্তু সমস্যা ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের ফরজ রোজা না রাখলে শাস্তি কী হবে? বিনা কারণে রোজা না রাখলে কাজা ও কাফফার উভয়টি আদায় করার বিধান দিয়েছে ইসলাম। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে এসে তিনি এ কথা জানান। এর আগে রাত ১০টায় খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান ডা. সিদ্দিকী এবং ডা. জাহিদ হোসেন। ডা. এফ এম সিদ্দিকী
পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে মোটরসাইকেলে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া জিয়াউল হাসান নামে সেই যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। তিনি ঝালকাঠির নলছিটি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা এলাকার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা। তার মা