করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ২৪ লাখ ৮৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ১১৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২২ জনের। করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৯১৭
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকার মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কোনাবাড়ি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন জানান, ময়মনসিংহগামী বাসের সাথে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত
চল্লিশ দিনের সহজ আমলে মহান আল্লাহ বান্দাকে দুটি পুস্কার দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে গুরুত্বপূর্ণ এ দুটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ৪০ দিনের আমল ও পুরস্কারের কথা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়- হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রথম তাকবিরের সঙ্গে (ধারাবাহিকভাবে) ৪০ দিন পর্যন্ত জামাআতে নামাজ আদায়
এখন থেকে জাতীয় দলের কোনো ম্যাচে ক্রিকেটারদের খেলানোর জন্য জোর করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলেনে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড সফরের আগে সিনিয়র খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও কোচদের সঙ্গে বৈঠকের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে ওঠে এসেছে সাকিব আল হাসানের সঙ্গে বোর্ডের চুক্তির বিষয়ও। তবে এ ব্যাপারে এখনও কোনো
মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রয়োগ চলছে দেশে। ২৩ লাখের বেশি মানুষ ইতিমধ্যে টিকা নিয়েছেন। তবে টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে মাস্ক পরতে এবং নিয়মিত হাত ধুতে আবারও তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। সোমবার বিকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব
৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা পেছাচ্ছে না। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। আজ সোমবার রাতে তিনি এ তথ্য জানান। মো. সোহরাব হোসাইন জানান, এ তিন বিসিএস পরীক্ষার সময় অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষার আবেদন কার্যক্রম গত বছর শেষ হয়েছে। শিগগিরই পিএসসির ঘোষণা অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। তবে
সরাইল উপজেলা জুড়ে চলছে ইরি -বোরো ধান চাষ।এ মৌসুমে চাষীরা সেচ প্রকল্পের মাধ্যমে ধানের জমিতে পানি দিতে হয়।জমির মধ্যে দিয়েই বাঁশের খুঁটি পুতে ঝোলানো হয়েছে বিদ্যুতের তার। তারের জটলার ভার সইতে না পেরে বাঁশগুলো হেলে আছে।কোথাও বা হেলে থাকা বাঁশ ঠেকনা দেওয়া হয়েছে আরেকটি বাঁশ দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর উচালিয়াপাড়া গ্রামের বড়বাড়ি কবরস্থানের উপর দিয়ে জমিতে সেচ প্রকল্পের এমন ঝুঁকিপূর্ণ
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক চুড়ান্ত ও স্নাতকোত্তর চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান এ নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় স্নাতক চুড়ান্ত ও স্নাতকোত্তর শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়। এমন সিদ্ধান্তের পর অধিকাংশ বিভাগের পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার এবং নেতৃবৃন্দরা। এসময় রোভার স্কাউট লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। নির্বাচনের পরিবেশ অত্যান্ত ভালো। কোন ঝুঁকি নেই। ইভিএমে ভোট প্রদানে ভোটারদের কোন অসুবিধা হবে না। বিকেল ৫টা পর্যন্ত ভোটারদের ভোট প্রদান সম্পন্ন না হলে লাইনে যারা থাকবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সোমবার দুপুরে উপজেলা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এ তথ্য জানান।এর আগে দুপুরে উচ্চশিক্ষা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের কথা জানিয়েছেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় রাতে এ সিদ্ধান্ত জানায়। শিক্ষামন্ত্রী দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের সরাসরি পাঠদান শুরু হবে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩৬৬ জন। আর সুস্থ হয়েছেন ৬৯২ জন।সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার সবশেষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১৪টি ল্যাবে ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে
দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ ফেব্রুয়ারির পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এসময় তিনি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,
করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৭ মে থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিন্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।করোনা মহামারি মোকাবেলায় এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে বলে জানান মন্ত্রী। এদিকে আজ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যায়ের যেসব শিক্ষার্থী প্রশাসনের আদেশ
শরীয়তপুরে ঢাকা থেকে প্রকাশিত সেরা দশের জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার বর্ষপূতি পালিত হয়েছে। দৈনিক আমার সংবাদের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় প্রিন্ট ও অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন শরীয়তপুর জেলা কার্যালয়ের সামনে কেক কাটা, আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও প্রথম আলোর পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি
করোনা মহামারিতে দীর্ঘ এক বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জোর করে হলে ঢুকে পড়ার খবরের মধ্যেই মন্ত্রীর সংবাদ সম্মেলনের এ খবর এলো।সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের
নওগাঁর আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ।আটককৃত মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে গত ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে যুবক মোশারফ
নওগাঁর আত্রাইয়ে গত ২০১৫ সালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণের ফলে উপজেলার ছোট যমুনা নদীর তীরবর্তী ফুলবাড়ী বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ বন্যায় বিধ্বস্ত হওয়ার র্দীঘ ৬ বছরেও মেরামত হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার স্বীকার হচ্ছে ফুলবাড়ী ও পূর্বমিরাপুরের শত শত পরিবার। যাতায়াতের জন্য নৌকায় হচ্ছে তাদের এক মাত্র অবলম্বন। ওই এলাকার হাজার হাজার জনগন তাদের আবাদি ফসল নিয়ে উদ্বেগ আর
হল ও ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়েও। এবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা জোর করে হলে ঢুকে পড়েছে। একই দাবিতে দেশের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ১২টার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে শহীদুল্লাহ হলে ঢুকেছে বলে জানা গেছে। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কিছু হলের রুমে ঢুকে পড়েছে, আর একদল
ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা তাম্মির পক্ষ থেকে এখনও কোনও সাড়া পাননি। তাই মামলার প্রস্তুতি নিচ্ছেন মো. রাকিব হাসান।২০১১ সালে তামিমার সঙ্গে বিয়ে হয় রাকিবের। তাদের ৮ বছরের মেয়ে সন্তানও রয়েছেন। যদিও রাকিবকে তালাক না দিয়েই জাতীয় দলের অলরাউন্ডার নাসিরের সঙ্গে বিয়ের করেছেন তামিমা। এমনটাই দাবি করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাকিব বলেন, ‘থানায় আমি জিডি করেছি। আমার আইনজীবীর
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যান। টানা তিন দিনের সরকারি ছুটি শেষে ঢাকা ও আটরশি ওরশমুখী যাত্রীদের চাপে দৌলতদিয়া ঘাট প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এসব যানের মধ্যে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থাকায় চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাসেল সর্দার (১৮) নামক এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত রাসেল ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের সাদিপুর গ্রামের নুরু সরদারের ছেলে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ গ্রামে সদরপুর-পুখুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকদহ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সাইদ মিয়া বলেন, রাসেল রাজমিস্ত্রির কাজ করতেন।
বন্ধ থাকা অবস্থায় তালা ভেঙে হলে উঠে যাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সোমবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখা হয়েছে। তাই জোর করে যারা হলে উঠে পড়েছে তাদের হল ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেয়া হয়েছে। এর আগে, রবিবার
একই স্থানে আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণাকে ঘিরে নোয়াখালী বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির পর রবিবার রাতে