
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১৫:৩৬

জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে বলেছেন বিশ্বনবি। তাই নারীর জান্নাত লাভে সহজ চারটি আমলের কথা বলেছেন বিশ্বনবি। নারীদের সহজে জান্নাত লাভের সহজ আমলগুলো কী কী? কেউ যদি সহজ আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে, ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে?
فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ
‘তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে; সেই হবে সফলকাম।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৮৫)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি ঝাহান্নাম; ওয়া মিন আজাবিল ক্ববর; ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামাতি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাঝঝাল।’ (মুসলিম)