আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন উপজেলার বড়দল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের ৬ ব্যবসায়ীকে লকডাউন সংক্রান্ত সরকারি নির্দেশ
নওগাঁর আত্রাইয়ে ইরি-বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। বিঘার পর বিঘা জমির ধান রাতারাতি মরে চিটা হয়ে যাচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারছেন না কৃষি বিভাগ। ফলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশার। জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলা প্রায় ২০হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে চলতি রবি মৌসুমে উপজেলার ৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখমও করা হয়। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন ঈদের আগে শিথিল করতে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সপ্তাহব্যাপী চলতে থাকা সর্বাত্মক লকডাউন বাড়ানোরও চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। সোমবার ওবায়দুল কাদের তার সরকারি বাসায় ব্রিফিংকালে এমনটা জানান।চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। মার্চের শুরু থেকে সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। ভাইরাসটির সংক্রমণ
'কৃষক বাঁচাও দেশ বাঁচাও' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আজ সোমবার সকাল ৯ঃ৩০ মিনিটে বাংলাহিলি বাজারস্ত আওয়ামিলীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ দোয়া খায়েরের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।প্রধান তথ্য কর্মকর্তা জানান, তবে এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরও দু’দিন বেড়ে লকডাউন ১৩
আগাম জাতের উচ্চ ফলনশীল ব্রি-২৮ জাতের ধান চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কৃষকরা। ধানের নেক ব্লাস্ট (শীষ মরা) রোগের আক্রমণে তারা দিশেহারা। অনেকেই এখন জমির ধান কেটে বাড়িতে আনতে চান না। চিঠার পরিমাণ বেশি হওয়ায় খড় ছাড়া আর কিছুই পাওয়া যাবেনা বলে ধান কাটতে অনীহা তাদের। কৃষকদের দাবি শীষ মরা রোগে আক্রান্ত ধানের খড়ও গবাদিপশু খেতে চায়
চলমান লকডাউনকে কেন্দ্র করে আবারও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত এক চিকিৎসক দম্পতির গাড়ির বিরুদ্ধে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামুনুর নামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ট্রাফিক রমনা বিভাগের একজন পুলিশ সার্জেন্ট এই মামলা দায়ের করেন। ওই চিকিৎসক দম্পতি জানিয়েছেন, সরকার জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের লকডাউনের আওতামুক্ত রাখলেও মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তারা তা মানছেন না। এটা খুবই দুঃখজনক মন্তব্য করে বিষয়টিতে
লকডাউন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।সোমবার (১৯ এপ্রিল) সকালে এ নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট অধিদফতর। গত ১৪ এপ্রিল সারাদেশে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া হচ্ছে। সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগবিতণ্ডার ভিডিও
রাজশাহীতে ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর থেকে তরুণীর পায়ের কয়েকটি আঙুল বের হয়ে ছিল। এ দৃশ্য দেখে এক পথচারী পুলিশকে খবর দিয়েছিলেন। ঘটনার তিন দিনের মাথায় আঙুলের মাধ্যমেই তরুণীর পরিচয় মিলেছে।রাজশাহীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রবিহীন এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। খুনের সঙ্গে জড়িত অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তরুণীর নাম ননিকা রানী বর্মণ (২৩)। তাঁর
ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ এপিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। এর আগে বেলা ১১টা ৯ মিনিটে মামুনুল হককে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক আদালতে মামুনুল হকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তার ৭
২০২০ সালের নাশকতার মামলায় গ্রেফতার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে বিশেষ নিরাপত্তায় আজ সোমবার বেলা ১১টার দিকে আদালতে তোলা হয়েছে। গতকাল দুপুর ১টার কিছু আগে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশীদ পরে সংবাদ সম্মেলনে জানান, রিসোর্টকাণ্ড ও তৃতীয় বিয়েসহ নানা বিষয়ে কোনো প্রশ্নেরই জবাব দিতে পারেননি মামুনুল। মোদিবিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে গুলিবর্ষণে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দুপুরের আগমুহূর্তে গুলিবর্ষণের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সিএনএন ও দ্য গার্ডিয়ানের খবরে এ কথা বলা হয়েছে।ঘটনার পর পরই অস্টিনের গ্রেট হিলস টেইল ও রেইন ক্রিক পার্কওয়ে এলাকার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটে পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণকারীকে আটক করা যায়নি। অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি চিকিৎসা
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে দেশটির তামরিদে দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা জাহেদ (৪২) এবং বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের সালাউদ্দিন (৪০) ও আবছার (৪৫)। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সবাই মাস্কাট মডার্ন রোজ
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট সিঙ্গাপুর যাবে মঙ্গলবার (২০ এপ্রিল)। সোমবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ। গত ১১ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন চলাকালে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে। এরপর
টাঙ্গাইলের নাগরপুরে শ্বশুরের দায়ের কোপে পুত্রবধূ নিহত হয়েছেন। রোববার (১৮ এপ্রিল) রাতে উপজেলার মেঘনা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হামিদা (৩২) নাগরপুর উপজেলার মেঘনা গ্রামের টিক্কা খানের স্ত্রী। স্থানীয়রা জানান, নবু খানের সাথে তার ছেলের বৌ হামিদার কথা কাটাকাটি সবসময় লেগেই থাকতো। তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানসিক বিকারগ্রস্থ্য মানুষ। গত বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে দা দিয়ে হামিদাকে কোপায় অভিযুক্ত নবু খান। এতে গুরুতর
চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারা বলেছেন, করোনার সংক্রমণ ঠেকাতে কার্যক্রম ফলাফল পাওয়ার জন্য বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহ লকডাউন প্রয়োজন রয়েছে। রবিবার রাতে কমিটি ৩১তম ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। পরে তারা করোনা প্রতিরোধে বেশকিছু সুপারিশের ব্যাপারে একমত হন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা । করোনা পরিস্থিতি অবনতির
আদা খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেহের সুস্থতার জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও কাঁচা আদায় রয়েছে দারুণ সব উপকারিতা।খেতে একেবারেই ইচ্ছে হচ্ছে না? অসুস্থ বোধ করছেন খাবার দেখলেই? কোনো সমস্যাই নয়। খাওয়ার আগে ১ চা চামচ তাজা আদা কুচি খেয়ে নিন। মুখের রুচি ফিরে আসবে। প্রতিদিন মাত্র ১ ইঞ্চি পরিমানের আদা কুচি খাওয়া অভ্যাস সাইনাসের সমস্যা প্রতিরোধে সহায়তা করে।হাতে পায়ের জয়েন্টে ব্যথা
হৃদরোগজনিত কারণে রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সর্বশেষ খবরে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ডের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালিধরন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দরাবাদের মেন্টর। শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার।
মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।মিসরীয়
পাবনার ঈশ্বরদী উপজেলায় কলাবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহপুর ইউনিয়নের হুদিপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের ফয়েজ আলী প্রামাণিকের ছেলে আব্দুল জব্বার হোসেন, আবুল কাশেম আলী শাহের ছেলে মতিয়ার রহমান এবং শুকুর আলী। শুকুরের বাড়ি জয়পুরহাট জেলায়। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।তিনি জানান, আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড আবেদন করা হবে। ওসি আব্দুল লতিফ বলেন, ‘মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সার্কেল এর এ এসপি মো. আনিছুর রহমান আশুগঞ্জ এলাকায় মানুষকে মাক্স পরিয়ে দেন, সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ ও করেছেন। রোববার ( ১৮ এপ্রিল )সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ও আশুগঞ্জ বাজার এলাকা ঘুরে- ঘুরে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় যেসব পথচারী, যাত্রী,
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৫ লাখ ৩১ হাজার ৫৮১ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা