প্রায় প্রত্যেক দিন নিয়ম করে বৃষ্টি হচ্ছে। আজও দুপুরে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েচহে। আনহাওয়া অফিস বলছে এই বৃষ্টি আজই থামছে না। বৃষ্টির এ ধারা থেমে থেমে আরও একদিন চলতে পারে। রোববার (৬ জুন) বিকেল তিনটার দিকে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে দুপুরের পর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির এ ধারা আজ এবং কালও থাকবে। তবে একটানা বৃষ্টি হবে
দেশের সীমান্তবর্তী কয়েকটি জেলা এখন করোনার সংক্রমণের হটস্পটে পরিণত হতে চলেছে। ফলে ওই জেলাগুলোতে লকডাউনের মতো সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ২৪ মে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন দেওয়া হয়েছে, যা এখনো চলছে। এরপর গত ৩১ মে ঝুঁকিপূর্ণ সাত জেলাকে লকডাউনের আওতায় আনতে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটি। ওই সাত জেলা হলো- রাজশাহী,
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আজ রোববার (৬ মে) সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা জানান। ওবায়দুল কাদের তার বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের শেষ পর্যায়ে। তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়তে পারে। নতুন প্রজ্ঞাপনে সীমান্তবর্তী জেলাগুলোতে বিধিনিষেধ কঠোর হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে। অনুমোদনের পর রোববার (৬ জুন) দুপুরেই ‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। আগামীকাল সোমবার (৭ জুন) থেকে ১৩ জুন পর্যন্ত এ ‘লকডাউন’ বাড়তে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা মন্ত্রীর পাশাপাশি জেলা সভাপতি পদে রয়েছেন তাদের সেই পদ থেকে ইস্তফা দিতে হবে। নেতা ও মন্ত্রীদের জনগণের আরও কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল প্রধান। এবার কোন কোন জেলায় ফল ভালো হয়নি তার তালিকা নিয়ে বসেন তিনি। সেখানেই ঠিক হয়, এবার থেকে আর কোনো
‘বন্ধু তুষ্টি তুই নেই, এটা মেনে নিতে পারছি না। তোর মতো মানুষটা এতো দ্রুত আমাদের ছেড়ে চলে যাবি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না।’-তুষ্টিকে হারিয়ে তার বন্ধবী নওশীন চৌধুরী এমনভাবে বিলাপ করছিলেন। আজ রোববার (৬ জুন) সকালে রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ইসরাত জাহান তুষ্টির (২১) মরদেহ উদ্ধার করা হয়। তুষ্টি ইংরেজি বিভাগের
যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৩’শ ৪৩ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০৩৪ সালে এ সেতুর জন্য নেয়া উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ হবে বলেও মন্ত্রী জানান। রোববার (৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বগুড়া-৫ আসনের হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য
আবারও নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, গেল বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে তারা যে ৩ দফা দাবি জানিয়েছিল সেগুলো প্রশাসন মেনে না নেওয়ায় তারা এখানে আবারও জড়ো হয়েছে প্রতিবাদ
বিভিন্ন সময়ে চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১৯৫ জন যাত্রী। তাদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ। এই পথে দেশে ফেরত আসা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬ (ছয়) জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও মোহাম্মদ নূর- এ
ঢাকায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার নবাবগঞ্জে আসা ১০ জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম। তিনি জানান, ওই দশ জন শ্রমিকের কাজ করেন। গত ১৮ মে তারা সবাই ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের কাজে নবাবগঞ্জ এসেছেন। ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয় ও পরীক্ষার জন্য
‘আমার রক্ত লাল নয়, বরং নীল ও হলুদ’। বোকা জুনিয়র্সের জার্সির দুই ঐতিহ্যবাহী রঙের প্রতি ইঙ্গিত করে এমনটাই বলেছিলেন কার্লোস তেভেজ।আর্জেন্টাইন জায়ান্টদের প্রতি তার ভালোবাসা এতটাই। তবে এই সম্পর্কের ইতি ঘটে গেল। ক্যারিয়ারের গোধূলি বেলায় আবারও প্রিয় ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বোকা জুনিয়র্সকে বিদায় বলে দিলেও বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখবেন কি না তা নিশ্চিত করেননি তেভেজ। তবে জানিয়েছে, পরিবারকে
স্বামী থাকেন বাহিরের রাজ্যে। এদিকে শ্বশুরের জ্বর ও কোভিডের উপসর্গ দেখা দিলে পুত্রবধূ নীহারিকা অনেকের সাহায্য চেয়েও পাননি। করোনা পরীক্ষা করাতে নিয়ে যেতে তাই শ্বশুরকে পিঠে করে নিয়ে তিনি রওনা হন রহা স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তার শ্বশুরের করোনা ধরা পড়ে। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন নীহারিকাও। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের রাজ্যের নগাঁও জেলায়। এক নারীর পিঠ আঁকড়ে ধরে আছেন বৃদ্ধ। বৃদ্ধকে কাঁধে নিয়ে
সাভারের আশুলিয়ায় বাড়ির মালিকের শিশু ছেলেকে অপহরণের পর হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আরিফুল ইসলামকে দুই মাস পর পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভোরে পাবনা জেলার সুজানগর সদর থানার তারাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, হত্যাকান্ডের শিকার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানীতে যাতায়তের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট। স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন নদী পারাপার হয়। করোনাকালীন সময়ে এই নৌরুট দিয়ে বেশ পণ্যবাহী ট্রাক ও জরুরী সেবাসমূহের যানবাহন নদী পার হয়েছে। দৌলতদিয়া ঘাট ও এই নৌরুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই ঘাটটি একশ্রেণির দালাল চক্রের নিয়ন্ত্রণেই থেকে যায়। প্রশাসন তৎপর
দলীয় প্রতীক নৌকা পেলে ফাঁকা মাঠে নিশ্চিত গোল দেওয়া যাবে- এমন আশায় এখন আর ঘরে বসে নেই কেউ। সবাই চাচ্ছেন দলীয় মনোনয়ন। এখন পর্যন্ত অন্তত দুই ডজন নেতা দলীয় মনোনয়নপত্র কেনার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও তদবির-লবিং চালিয়ে যাচ্ছেন তারা। উল্লেখ্য, আওয়ামী লীগের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট হবে ১৪ জুলাই। ২
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক ইব্রাহীম ভূঁইয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন ভূঞাপুর প্রেসক্লাব। এসময় প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু প্রমূখসহ অন্যান্য সাংবাদিক
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। তবে পূজাভক্তদের জন্য সুখবর, গত ৪ জুন ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পাপ’-এর দ্বিতীয় সিজন। মা হওয়ার পর প্রথম কাজ এটি। যাঁর কথা বলা হচ্ছে, তিনি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। সিনেমাও করেছেন। হ্যাঁ, আমরা পূজা ব্যানার্জির কথাই বলছি। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে দীর্ঘ আলাপ সেরেছেন চিত্রনায়িকা পূজা ব্যানার্জি, সেখানে মা হওয়া থেকে উঠে এসেছে কাস্টিং কাউচ
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভির অনুমোদনের পর দেশটির আরেকটি কোম্পানি সিনোভ্যাকের টিকা করোনাভ্যাকের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।রোববারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর। বিস্তারিত আসছে...
ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন মৃত শাহীন।শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছেনা সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের
আগামীকাল সোমবার ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের এবারের প্রতিপক্ষ ভারত। যাদের সঙ্গে কলকাতায় ড্র করেছিল বাংলাদেশ। তবে এবারের লড়াইটা খুব কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। তাঁর মতে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে। যদিও আফগানিস্তানের সঙ্গে ড্র করে কাতার মিশন শুরু করেছে বাংলাদেশ ফুটবল
মিয়ানমারে আইয়ারওয়াদি নদির ডেল্টা অঞ্চলে গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শনিবার অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। নিরাপত্তা বাহিনী গ্রামে অস্ত্র তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গ্রামবাসীরা গুলতি ও আড় ধনুক ব্যবহার করে। খবর রয়টার্সের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক ব্যক্তিকে ধরতে নিরাপত্তা বাহিনী লায়েসউই গ্রামে অভিযান চালিয়ে তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা
ঘোষণা দিয়েই একে একে বিশ্বের নানা ভাষার গান গাইছেন যোগাযোগ মাধ্যমের আলোচিত-সমালোচিত ব্যক্তি হিরো আলম। এবার তিনি গাইলেন জনপ্রিয় ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার গান ‘আকু মা অ্যাপা আতুহ’।শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম জানিয়েছেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি এক প্রেমিক যুগলের বিরহের গান। গানটির সঙ্গে স্টুডিও ভার্সনের ভিডিও তৈরি করে
পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বজ্রপাত প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেই বাংলাদেশে। আধুনিক সতর্কীকরণ ব্যবস্থার বিষয়টি এখনো পরিকল্পনাতে সীমাবদ্ধ। কার্যকর আছে তালগাছ রোপণ পদ্ধতি। অথচ তালগাছ রোপণকে অকার্যকর উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, বিমানবাহিনীর রাডার ব্যবহার করে সফটওয়ারের মাধ্যমে দুই থেকে তিন ঘণ্টা আগে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব। পৃথিবীর বজ্রপাতপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশে বসবাস করছি আমরা। প্রতিবছর বর্ষা মৌসুমে
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বেধিবাঁধের বাইরে বসবাসরতরা বেশ