কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৩ জুন (রবিবার)। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। এছাড়াও
মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে মানববন্ধন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাস্থলসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বাবাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য
রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১'শ পুড়িয়া হেরোইনসহ মোছা নুরজাহান বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকার মৃত মোসলেম শেখের স্ত্রী। জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত
টাঙ্গাইলে জীবনের নিরাপত্তা চেয়ে নিজ এলাকার পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মৌসুমী মাহমুদা নামের এক নারী। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি শহরের বিশ্বাস বেতকা এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে। আতিকুর রহমান মোর্শেদ টাঙ্গাইল পৌরসভার ১৭ ওয়ার্ডের কাউন্সিলর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌসুমী মাহমুদা বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় এবং বদলির কারণে বিদয়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। শনিবার (১২ জুন) সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (১১ জুন) ডিপিএলের ৪০ তম ম্যাচে একাধিক বির্তকিত কর্মকাণ্ড করেন সাকিব। এলবিডব্লিউ আপিল করার পর
টালিউড অভিনেত্রী ও বিধানসভার সদস্য নুসরাত জাহানের লিভ-ইন নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তৃণমূল সাংসদ নুসরাতের বিবৃতি প্রকাশ পাওয়ার পর শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। ইতি মুকুল রায়’। শুক্রবার (১১ জুন) বিজেপি ছেড়ে নিজের ঘরে ফিরে গেছেন মুকুল রায় ও
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে দফায় দফায় রাগ দেখিয়ে আলোচনায় সাকিব আল হাসান। শুক্রবার (১১ জুন) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। প্রাথমিকভাবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন, রাতে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঘটনার ২৪ ঘণ্টা চলে যাওয়ার পরও কোনও সিদ্ধান্ত আসেনি। তবে শনিবার
করোনার কারণে গ্রাম্য সুদী মহাজনের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় অব্যাহত চাঁপের মুখে আত্মহত্যার জন্য বিষপান করেছে যুগল সোম (৪৫) নামের এক ক্ষুদ্র পান ব্যবসায়ী। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের। শনিবার দুপুরে যুগল সোমের স্ত্রী দুই সন্তানের জননী কবিতা রানী সোম জানান, স্থানীয় একটি সমিতি থেকে তার স্বামী ৩০ হাজার টাকা
সীতার দৃষ্টিভঙ্গিতে ‘রামায়ণ’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে হিন্দি সিনেমা ‘সীতা’। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়ে অভিনেত্রী কারিনা কাপুর খান ১২ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন বলে গুঞ্জন। এমন গুঞ্জনে চটেছেন নেটিজেনদের একাংশ। কারিনাকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে। টুইটারে ট্রেন্ডিংয়ে রয়েছে এটি। অনেকের আবার দাবি, তৈমুরের মা কীভাবে সীতার চরিত্রে অভিনয় করবেন! দেবী সীতা হিসেবে সইফপত্নীকে মানা হবে না বলেও
হেফাজতে ইসলামের শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরী একজন ‘ইডিয়ট’ উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘পুলিশের বড় বড় কর্তব্যক্তিরাও বলছেন যে, আহমদ শফীর হত্যাকারীদের মধ্যে একজন জুনায়েদ বাবুনগরী। রাষ্ট্রের যারা আইন প্রয়োগের দায়িত্বে আছেন তাদের সাথেই বৈঠক করেন বাবুনগরী। তাহলে এখানে তো আইন বৈষম্যমূলক হয়ে গেল। আমার জন্য একরকম। সাধারণ মানুষের
দক্ষিণাঞ্চলে করোনায় মৃত্যুর মিছিল আবার দীর্ঘ হতে শুরু করেছে। গত ৪৮ ঘন্টয় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন দুজন। এর একজন বরিশাল মহানগরীর জিয়া সড়কের ৬৫ বছর বয়সী ও অপরজন বররগুনার বেতাগী উপজেলা সদরের ৪৫ বছরের পুুরুষ। দুজনেরই টানা ৮-১০ দিন চিকিৎসাধীন থাকার পরে মৃত্যু ঘটেছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্ত ২৯০ জনের মৃত্যু হল। যার মধ্যে বরিশাল মহানগরীতে ৬৭
অ্যামাজন, ফেসবুক, অ্যাপল এবং ই-বে’র প্রায় দুই কোটি ৬০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা। দু’বছরের মধ্যে সব ব্যবহারকারীর লগইন তথ্য বা ব্যক্তিগত সব তথ্য চুরি করেছে তারা। ফক্সনিউজ এক প্রতিবেদেনে এ তথ্য দিয়েছে। সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা নর্ড-লকার এ বিষয়ে রিপোর্ট দিয়েছে। এতে বলা হয়েছে, উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটার ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে এসব হ্যাকার ১.২
বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের দুই বোনকে (স্ত্রী ও শ্যালিকাকে) ভারতে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্বামী ইউসুফ ও তার সহযোগী রাব্বিল শেখ গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (১১ জুন) র্যাব-১৪ এর আভিযানিক দলের সদস্যরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা থেকে ইউসুফ এবং গাজীপুরের শ্রীপুর থেকে রাব্বিল শেখকে গ্রেফতার করে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল
বরিশাল নগরীতে মওকা বুঝে অটোরিকশা এবং মাহিন্দ্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পূরণো। এবার বেশি যাত্রী নেওয়ার ঘটনাও ঘটছে। একাধিক রুটে কিছু চালক পুলিশের চোখ এড়িয়ে কখনও ৭ জন, কখনও ৮ জন যাত্রীও অটোরিকশায় তুলে নিচ্ছেন বলে অভিযোগ। একইভাবে মাহিন্দ্রায় কখনও ৯-১০ জন যাত্রী তুলছেন চালকরা। তবে চালকদের দাবি, দ্রুত পৌঁছে যাওয়ার জন্য যাত্রীরাই স্বাস্থ্যবিধি না মেনে অটো বা মাহিন্দ্রায় উঠে পড়ছেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি বালু ঘাট ভেঙে দিয়েছে প্রশাসন। প্রশাসনের বাঁধা পেয়ে ফিরে গেছে বালু বোঝাই বেশ কয়েকটি বলগেট। স্হানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মী ঘাট ও ঘাটের সংযোগ সড়কের দুইপাশ দখল করে এ বালু ব্যাবসা চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। শনিবার (১২ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ
এবার মঙ্গল গ্রহ থেকে সেলফি তুলে পাঠালো চীনের মহাকাশযান রোভার ‘ঝুরং’। চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। ২৪০ কেজি ওজনের এই রোবটের সঙ্গে যুক্ত আছে একাধিক ক্যামেরা। তা দিয়েই একের পর এক ছবি তুলছে সে। বাদ যায়নি সেলফিও। শুক্রবার (১১ জুন) চীনের মহাকাশ সংস্থা এসব ছবি প্রকাশ করেছে। যেসব ছবিতে চোখে পড়ছে মঙ্গলের অপরূপ দিগন্ত। মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের
করোনা মহামারির কারণে এবারও বিদেশিরা হজ করতে পারবেন না। শুধু দেশটির নাগরিক এবং বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন। তবে এর মধ্যেও টানা হয়েছে সীমা। সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজে অংশ নেবেন। শনিবার (১২ জুন) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ প্রতিবেদনে আরো জানানো হয়, শুধুমাত্র ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তি যারা করোনার ভ্যাকসিন
মোংলায় নতুন করে আরও ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। তিনি জানান,মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (১২ জুন) মোট ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে ৩৩ জনের করোনা পজেটিভ।শনাক্তের হার ৫৭ শতাংশ।এর আগে ১ জুন ৫৯ জনের মধ্যে ৪১ জন,৩ জুন ২৫ জনে ১০
চট্টগ্রামের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার (১১ জুন) রাতে নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিহাদে অংশগ্রহণ করার জন্য ২০১৭ সালে তুরস্ক হয়ে সিরিয়া যায় সাখাওয়াত। সিরিয়াতে গিয়ে ৬ মাস ’হায়াত তাহরীর আরশাম’ এর কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার ইদলিব এলাকায়
মাছের বিক্রি বাড়াতে কাঁচামরিচ ফ্রি দিচ্ছেন পাবনার বেড়া পৌর বাজারের মাছ বিক্রেতা শহিদুল সাধু। কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় মাছ কিনলেই এক কেজি কাঁচা মরিচ ফ্রি দিচ্ছেন তিনি। মাছ বিক্রেতা শহিদুল সাধু জানান, সিঅ্যান্ডবি চতুর বাজার আড়ত থেকে মাছ কেনার সময় তিনি দেখেন কৃষকরা একমণ কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে। তাই তিনি পাইকারি দরে কাঁচা মরিচ কিনে
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ আব্দুল্লা আল মামুন, জেলা তথ্য
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোন জায়গায় হাজার কোটি টাকা খরচ হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম কোনো তথ্য কেউ দেখাতে পারবে? কেউ এমন তথ্য দিতে পারবে না বরং অন্য অনেক খাতের কোটি টাকা কানাডায় চলে গেছে। স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কড়া সমালোচনা করে আজ শনিবার দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চ্যুয়ালি
নওগাঁ জেলা প্রশাসক নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে চলমান লকডাউন শিথিল করে জেলা জুড়ে ১৬জুন পর্যন্ত ১৫টি কঠোর বিধিনিষেধ আরোপ করলেও নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ। ফলে গত কয়েকদিন ধরে বাড়ছে করোনা সংক্রমণের হার। নিয়ম না মেনে জনসমাগম করায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করছে চিকিৎসকরা। প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬