প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৯:১৪
নাকের অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুধু নিজের অস্ত্রোপচার নয়, অভিনয়ে আসার সিদ্ধান্তে প্রয়াত মা শ্রীদেবীর সম্মতি এবং সৌন্দর্যচর্চায় তাঁর প্রভাব নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী জানিয়েছেন, নাকের অস্ত্রোপচারের পরই নাকি তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখতে শুরু করেছিলেন মা। ২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তাঁর অভিনীত কোনো সিনেমা। চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় আসছেন তিনি। এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। রোববার (৮
মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে তিনি এ সুযোগ পেয়েছেন। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স বাংলাদেশ
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই বাণিজ্যিক আলোচনায় উঠে এসেছে। সিনেমাটির ভারতজুড়ে পরিবেশনা স্বত্ব ৯০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির অন্যতম বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্স অগ্রিম ভিত্তিতে এই স্বত্ব কিনেছে। বাংলাদেশি মুদ্রায় চুক্তির পরিমাণ প্রায় ১১৮ কোটি টাকা। পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নারীপ্রধান একটি সিনেমার জন্য এত বড় অঙ্কের পরিবেশনা চুক্তি