দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুর হিলিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ উপজেলায় করোনা কালিন সময়ে সর্বোচ্চ শনাক্ত। ছোট এ উপজেলায় মোট করোনায় আক্রান্ত রোগী রয়েছে ৭৩ জন। ভারত থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক ও সম্প্রতি সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া যাত্রী পারাপারের কারণেই দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বলে মনে করছেন
পাবনায় বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়নে পাবনা-সিরাজগঞ্জ আসনের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এম.পি’র নির্দেশে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এম.পি’র কার্যালয়ে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত টাকা থেকে কলাবাগান জামে মসজিদে ৪০ হাজার টাকা, উত্তর শালগাড়িয়া ঈদগাহ জামে মসজিদ হাজার টাকা, মানব কল্যাণ ট্রাস্ট জামে মসজিদে ২০ হাজার টাকা, শংকরপুর পূর্ব পাড়া জামে মসজিদে ২০ হাজার
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ৬ টি মসজিদ সংস্কার ও মেরামতের জন্য ধর্ম মন্ত্রনালয়ের প্রাপ্ত ২০ হাজার টাকা মসজিদের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের হাতে তুলে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে এই অর্থ প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর সহযোগীতায় ধর্ম মন্ত্রনালয়ের বরাদ্বকৃত ২০ হাজার টাকা মসজিদের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর
পটুয়াখালীর কলাপাড়ায় হাসান গাজী (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার হাতের রগ কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আল-মদীনা খাবার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। আহত হাসান চাকামইয়া ইউপির খালেক
ফলের রাজা আম। কার না খেতে মন চায় ! আর সেই ফলে যদি বিষক্রিয়া মিশিয়ে বাজারজাত করা হয়, তবে তা খেয়ে মানুষ তো অসুস্থ হবেই। কুমিল্লা দেবীদ্বার উপজেলা তেপুষ্করনি গ্রামে বৃহস্পতিবার সকালে বাজারের কেনা আম ও গাছের কাঁঠাল খেয়ে মুহূর্তেই এক বৃদ্ধ দম্পতির অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক সৃত্রে জানা যায়, তেপুষ্করনি গ্রামের মৃত. মফিজ উদ্দীন'র ছেলে মো: আয়েত আলী(৭০) ও তার
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী। পিআইবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার (২৪ জুন) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পিআইবি’র চেয়ারম্যানসহ মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, এনামুল হক চৌধুরী নয়া
দেশের যুব সমাজ ও শিশু-কিশোর দিনে দিনে অনলাইন প্ল্যাটফর্ম টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকির মতো বিভিন্ন গেম ও অ্যাপে আসক্ত হয়ে পড়েছে। যা সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। জনস্বার্থে এসব গেম ও অ্যাপ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ফাউন্ডেশনের পক্ষে বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টে জনস্বার্থে গেম ও অ্যাপগুলো বন্ধে রিট করেন সুপ্রিম
নওগাঁর সাপাহারে মাতৃছায়া ছাত্রাবাস থেকে সুমি আক্তার (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের সৌদি মসজিদের পিছনে (মাস্টারপাড়া) মাতৃছায়া নামের একটি ছাত্রবাসে এ ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধু পত্নীতলা উপজেলার দিবর উত্তরপাড়া গ্রামের আলী হোসেনের মেয়ে ও সাপাহার উপজেলার সীমান্তবর্তী উত্তর পাতাড়ী গ্রামের সেলিমেরর
৩০ বছর আগে মৃত্যুবরণকারী ব্যক্তিসহ ১১ জনের সাক্ষর জাল করে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া মৌজার জমি অধিগ্রহনের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ঝিনাইদহ প্রেসক্লাবে সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের মৃত আফছার উদ্দিন খাঁর ছেলে মহিউদ্দিন খাঁসহ তার ১১ ভাই সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে প্রতিপক্ষ আব্দুল মতলেব খার সন্তানেরা পাল্টা অভিযোগ করে বলেন, ২৮৪ দাগে কেবল তাদেরই জমি রয়েছে। মহিউদ্দীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগস্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাবির সিনেট সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবারই প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিলো ঢাবি কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য বলেন, এ পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি
নাটোরের সিংড়ায় গুরনই নদীতে ঝাঁপ দেয়ার ৫ ঘন্টা পর এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে গুরনই নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অজ্ঞাত ঐ ব্যক্তি হঠাৎ করে পাঙ্গাশিয়া গ্রামে আসে এবং গুরনই নদীতে ঝাঁপ দেয়। এলাকাবাসী বাঁচাতে গেলে নদীতে ডুবে যায়।
সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (২৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পর্যায়ে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD)-২০১৯’ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশটায় সরাইল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামএর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালে সভায় যুক্ত হয়েছেন,দুর্যোগ ব্যবস্হাপনা ত্রাণ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিজাম উদ্দিন (১৮) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর একটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নিজাম কুয়াকাটা পৌর শহরের জয়নাল খানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার কারনে কিছুদিন আগে নিজাম ঢাকা থেকে বাড়িতে আসে। দুপুরের দিকে সে সৈকতে গোসল করতে নামে। সাতাঁর না
বরিশাল বিভাগে বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৭৩ জন। এই সময়ে উপসর্গ ও করেনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিরোজপুর জেলা হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল শের-ই
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কার্যক্রম বর্তমান অবস্থান আগারগাঁও থেকেই হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সচিবালয় (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) থেকে হবে মনিটরিং (তদারকি)।’ বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এলে অধিদফতর করা হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআইডির মূল কাজ ওই দিকেই থাকবে।
ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই টাকা পাবে। আর বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ডাব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘খুব
চিত্রনায়িকা পরীমণির ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট করানোর কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান। গতকাল বুধবার (২৩ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে এ কথা বলেন তিনি। এদিন পরীমণির করা মামলায় নাসির-অমির ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, দেশের প্রথম শ্রেণির অভিনেত্রী পরীমণি। তাকে মারধর, শ্লীলতাহানি এবং ধর্ষণচেষ্টা করে আসামিরা। মামলার সুষ্ঠু তদন্তের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের হঠাৎ করে পদ্মা নদীর পানি বেড়ে গিয়ে পাকা আউশ ধানসহ বহু কৃষি ফসল ডুবে গেছে। এতে করে চরম বিপাকে পড়েছেন অসহায় কৃষকেরা। ট্রলার ভাড়া ও শ্রমিকের চড়া মজুরি যোগার করতে না পেরে অনেক কৃষকই উত্তাল পদ্মার ওপার গিয়ে ডুবে যাওয়া ফসল সংগ্রহ করতে পারছেন না। বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় সরেজমিন আলাপকালে ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক এ তথ্য
আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের শুরুতে প্রতিবেশীদের অগ্রাধিকার দিয়ে করোনারোধী টিকা রপ্তানি আবারও শুরু করতে পারে ভারত। সেটি যদি পুরোদমে সম্ভব নাও হয় তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো যেসব প্রতিবেশি টিকা কিনেছিল, অন্তত তাদের পাওনা অংশটুকু পাঠানো হতে পারে। বুধবার (২৩ জুন) ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের কাছ থেকে অনুদান হিসেবে ভুটানের যে টিকা
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ১৯তম মরদেহ গোসল, জানাজা ও দাফন করল ঝালকাঠির নলছিটি উপজেলার শাবাব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৪ জুন) ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর গ্রামে করোনায় মৃত্যু হওয়া আফিয়া বেগম (৬৫) নামের এক নারীকে গোসল করিয়েছে ফাউন্ডেশনের মহিলা ইউনিট। মৃত আফিয়া বেগম চাচৈর গ্রামের সৈয়দ আবদুল মালেকের স্ত্রী। তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ
ব্র্যাক ব্যাংকের পর বর্তমানে দেশজুড়ে বহুল আলোচিত ই-কমার্স সাইট ইভ্যালি ও আলেশা মার্টসহ মোট ১০টি ই-কমার্স থেকে থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্যাংক এশিয়া। ‘টেকনিক্যাল কারণে’ এসব ই-কমার্সের সঙ্গে লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে নিজ গ্রাহকদের জানিয়েছে ব্যাংকটি। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম,
আলোচিত রুপালি পর্দার অভিনেত্রী পরীমনি। চলচ্চিত্র ছাড়াও নানা কারণে শিরোনামে এসেছেন বারবার। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। উত্তরার বোট ক্লাবের ঘটনা এবং গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের পর তাকে নিয়ে নানা আলোচনা দেশজুড়ে। এবার আলোচনায় সাড়ে ৩ কোটি টাকায় কেনা গাড়ির বিষয়টি নিয়েও। ২০২০ সালের ২৪ শে জুন তার সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায়। এর ২৪
বাংলাদেশে মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তৃতীয় বারের মত চলছে জেলাভিত্তিক লকডাউন।এতে ঢাকার সাথে সকল গণপরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু সাভারের বাইপাইল এর চিত্রটা একটু ভিন্ন হাকডাকে সরগরম ঢাকার সাভারে বাইপাইলের বাস কাউন্টার গুলো। খুঁটিতে ঝোলানো মাইক, মাইকের সাহায্যে টাকা হচ্ছে যাত্রীদেরকে। আবার এক হাতে টাকা আর একহাতে হ্যান্ডমাইকে ডেকে আনা হচ্ছে যাত্রী। আবার খালি মুখেও যাত্রী ডাকাডাকি চলছে। দেশের উত্তরাঞ্চলের