শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দিহানের ডোপ টেস্ট করতে চায় পুলিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১:২

শেয়ার করুনঃ
দিহানের ডোপ টেস্ট করতে চায় পুলিশ

রাজধানীর কলাবাগান এলাকায় ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি ফারদীন ইফতেখার দিহানের ডোপ টেস্ট করতে চায় পুলিশ। সেজন্য আদালতের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি চেয়ে আদালতে আবেদনও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।কলাবাগান থানা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওই ছাত্রীকে ধর্ষণ ও হত্যার আগে দিহান মাকদসেবন করতে পারেন বলে তাদের ধারণা। এ ছাড়া ওই ছাত্রীকে চেতনানাশক খাওয়ানো হতে পারে বলেও তাদের মত। তবে ওই সূত্রটি নাম প্রকাশ করে কথা বলতে চাননি।

আরও

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, ‘আমরা আদালতের কাছে ডোপ টেস্টের অনুমতি প্রার্থনা করেছি। আশা করছি, আদালত বিষয়টি আমলে নিয়ে ডোপ টেস্টের অনুমতি দিয়ে দেবেন। অনুমতি পাওয়ার পর আমরা দিহানের ডোপ টেস্ট করব। সেখানে বেরিয়ে আসবে তিনি মাদকাসক্ত কি না। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আমরা জানতে পারব, ধর্ষণের আগে ওই ছাত্রীকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কিনা।’

এদিকে আসামি ফারদীন ইফতেখার দিহানের বাসার দারোয়ান দুলাল আজ মামলার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন দুলাল। সাক্ষ্য শেষে ছেড়ে দেওয়া হয় তাকে।

আরও

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

জবানবন্দি দেওয়ার আগে কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস আজ দুপুরে বলেছিলেন, ‘দুলালকে আদালতে নেওয়া হয়েছে সাক্ষী হিসেবে জবানবন্দি রেকর্ড করার জন্য। দুলালকে গতকাল সোমবার পুলিশ হেফাজতে নিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি যতটুকু জানেন, আমরা ততটুকু জানার চেষ্টা করেছি। দুলাল এই মামলার আসামি নন। তাকে সকালে আদালতে নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত জবানবন্দি দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে।’মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দুপুরে এনটিভি অনলাইনকে নাম প্রকাশ না করার শর্তে দুলালের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন,

‘দুলাল আমাদের বলেছেন, দিহান ওই ছাত্রীকে বাসায় নিয়ে যান। দিহান নিয়ে যাচ্ছে বলে দারোয়ান তাকে কিছু বলেননি। এর এক ঘণ্টা পর দিহান ইন্টারকমে যোগাযোগ করে দারোয়ানকে উপরে উঠতে বলেন। উপরে উঠে দারোয়ান দেখেন, মেয়েটিকে সোফায় শুইয়ে রাখা হয়েছে। ওই সময় সোফায় রক্ত লেগে ছিল।

পরে তারা বাসা থেকে নিচে নামেন। হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তুলে দেন দুলাল। তারপর তিনি ওই বাসায় প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে ঘটনা বোঝার চেষ্টা করেন। এরপর তিনি বাসা থেকে পালিয়ে যান। দিহান আমাদেরকে বলেছেন, ওই মেয়ে একা একা বাসায় উঠেছিলেন। আর দারোয়ান বলেছেন, তারা দুজনই একসঙ্গে বাসায় উঠেছিলেন।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছিলেন। আজ রাতে তিনি বলেন, ‘আমরা সন্দেহ করছি, ধর্ষণের পূর্বে ছাত্রীকে চেতনানাশক খাওয়ানো হতে পারে, নাও হতে পারে। আসলে শুধু শরীর দেখে অনেক কিছু বোঝা যায় না। সেজন্য ময়নাতদন্তের প্রতিবেদন এলে সব পরিষ্কার হয়ে যাবে।’

ডিএমপির নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইহসানুল ফেরদৌস আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘ভুক্তভোগীর সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক ছিল। আসামির মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে ভুক্তভোগীকে কলাবাগানের ওই ফাঁকা বাসায় ডেকে নেওয়া হয়। এরপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে ওই ছাত্রীর জননাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়।’

এডিসি আরো বলেন, ‘শারীরিক অবস্থা খারাপ হলে ওই ছাত্রী মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ওইদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হয়। পরে আমরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠাই। আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে ধর্ষণের কথা বলা হয়েছে।’

এই ঘটনায় করা মামলার এজাহারে ছাত্রীর বাবা জানান, ওই ছাত্রী তার মাকে ফোন করে কোচিং থেকে লেখাপড়ার কাগজ আনার কথা বলে বাসা থেকে বের হয়। হঠাৎ দুপুর একটা ১৮ মিনিটে ফারদীন ইফতেখার হিদান কিশোরীর মাকে ফোন করেন।

সে সময় দিহান ফোনে জানান ছাত্রী তার বাসায় গিয়েছিল। আকস্মিক অচেতন হয়ে পড়ায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল নেওয়া হয়েছে।ঘটনার দিন ছাত্রীর মা এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার ধারণা, মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দিহান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ওই দিন দিবাগত রাতে নিহত ছাত্রীর বাবা কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার দিহান গত শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দিহানের আরো তিন বন্ধুকে আটক করেছিল। কিন্তু ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

এ সম্পর্কিত আরও পড়ুন

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড