ফিলিস্তিনে মুসলিম ভাইদের রক্ত ঝরছে। তা দেখে চুপ থাকতে পারেনি জর্ডানিরা। দলে দলে তারা সীমান্তে দৌঁড়ে গেছে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে সীমান্তে জড়ো হওয়া এই জর্ডানিদের শুক্রবার ছত্রভঙ্গ করে দিয়েছে জর্ডানের দাঙ্গা পুলিশ। খবর রয়টার্সের। ওই বিক্ষোভকারীরা একটি ব্রিজের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছিল। ওই ব্রিজ পার হতে পারলেই তারা পশ্চিম তীরে পৌঁছে যেতে পারতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায়
করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত। যদিও শেষ ২৪ ঘণ্টায় কমেছে দেশটির দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। শুক্রবারও ৪ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। একদিনে সেই মৃত্যুর সংখ্যা কমে ৩ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৬৬ হাজার ২০৭। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার জন। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ মে) দিবাগত রাতে সাতকানিয়া থানা পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাটহাজারীতে গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাই
সম্প্রতি শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ধীরে ধীরে ইভিএমের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যায়। ইসি কর্মকর্তারা জানান, সংসদ সদস্যের মৃত্যুর কারণে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচন হবে ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও লক্ষ্মীপুর-২ আসনে। তবে কবে নাগাদ এসব আসনে নির্বাচন হবে তা এখনই নির্দিষ্ট
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবার (১৫ মে) ফিরছেন বাড়িতে। এতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শনিবার ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী
আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণের ইমামসহ অন্তত ১২ মুসল্লি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। জানা যায়, কাবুল প্রদেশের শাকারদারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় মসজিদে জুমার নামাজ চলছিল। ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালে দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ মে) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে আসা দু’জনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে।’ ভারত থেকে যারা আসছেন তাদের কঠোর নজরদারির মধ্যে রাখা হচ্ছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধ ঘোষণা হলে মাঝ পথেই দেশে ফিরতে হয় সাকিব আল হাসানকে। ভারত ফেরতদের জন্য সরকারের জারি করা ১৪ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টি করছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে তিন সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্ত্রী উম্মে আহদে শিশির। তাই এবার ভিন্ন এক ঈদ পালন হচ্ছে সাকিব পরিবারের। সাকিবকে অনেক মিস করছেন স্ত্রী শিশির। নিজ ফেসবুকে ছবি পোস্ট করেছেন সন্তানদের সঙ্গে
লকডাউন ভেঙে হঠাৎ করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব পর্যটকের আগমন ঘটে। তবে আগত এসব পর্যটকদের মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছে ট্যুরিষ্ট্য পুলিশ। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে আরও আনন্দময় করে লকডাউন থাকা সত্তে¡ও কুয়াকাটা সৈকতে সকাল ভেড়ে ভীড় জমিয়েছেন পর্যটকরা। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ৭ জন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১০২ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। গত ৮ মার্চ ৮৪৫ জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, অর্থাৎ ৯ সপ্তাহ চারদিন
প্রতিবছর ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত এবং সাগরকণ্যা কুয়াকাটায় লাখো পর্যটকের ঢল নামলেও করোনা মহামারির কারণে দেশে চলমান বিধিনিষেধ পরিস্থিতিতে এবারের ঈদেও ফাঁকা সৈকত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত বছরের ঈদের সময়ের মতো এবারও বন্ধ রয়েছে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র। যে কারণে এ ঈদের দিনেও সৈকতে নামেনি পর্যটক এমন কি স্থানীয়রাও। গত ১ এপ্রিল মধ্যরাত থেকে আবার কক্সবাজার
ফিলিস্তিনে কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। খবর আল জাজিরার। দুই পক্ষের ব্যাপক হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। তবে এখন পর্যন্ত হামলা বন্ধ বা দুই পক্ষের শান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী
লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পর ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মেয়র তাপস এ অনুরোধ জানান। মেয়র শেখ তাপস বলেন, ‘নাড়ির টানে যাঁরা ঢাকার বাইরে বাবা-মায়ের কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে,
মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজ পড়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দূরপাল্লার বাস খুলে দেয়ার দাবি জানান। বিস্তারিত আসছে...
দুঃসময়ের আঁধারে প্রত্যাশার আলো নিয়ে এসেছে ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্বের বাধ্যবাধকতার মধ্যেই ঈদের জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। করোনাভাইরাস থেকে পরিত্রাণ চেয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পর দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়। শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান। শুক্রবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয় ঈদের দুই রাকাত নামাজ। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে বৃহস্পতিবার (১৩ মে) ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন। বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় বিতরনকালে উপস্হিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ। ঈদের দিন পরিবারের সদস্যদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে
করোনার কারণে এবারও ঈদগাহে বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। তবে ঈদুল ফিতরের প্রধান জামাতসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বড় বড় মসজিদগুলো এরইমধ্যে ঈদ জামাতের জন্য বড় ধরনের প্রস্তুতি শেষ
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আগের দিন বৃহস্পতিবার দেওয়া এ ভাষণে সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’- জাতীয় কবি কাজী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশেই যাতে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসবো।’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে রাশিয়া এবং
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপির নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন ১'শ অসহায় দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো. আশরাফুল ইসলাম আশরাফ। বৃহস্পতিবার (১৩ মে) বিকেল ৫ টায় দৌলতদিয়া ভিআইপি রেস্ট হাউজ চত্ত্বরে প্যত্যেক পরিবারকে
নওগাঁয় অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করার ঘটনায় কথিত অপহৃত ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, বিপুল অঙ্কের দায়-দেনা পরিশোধ করতে বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামের মো. সিদ্দিক রহমানের ছেলে রাসেল রানা তার সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণ
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৩ মে) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। শুক্রবার (১৪ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায় আজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থীরা ঈদের নামাজ আদায় করেছে। বৃহস্পতিবার ১৩ মে সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থীদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতে ইমামতি করা মাওলানা মোকছেদুল হক জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়েছে। স্থানীয়রা জানান, আহলে সুন্নাত ওয়াল