ফেনীর ছাগলনাইয়া একটি নির্মাণাধীন দশ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সৌরভ (১৭)। সে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহত সৌরভ ছাগলনাইয়া পৌরসভার পৌর নির্বাচনের ৬নং ওয়ার্ড (বাঁশপাড়া) কাউন্সিলর পদে প্রার্থী নুরুল হকের ছেলে। গতকাল সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পৌর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন তিনি। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।এছাড়া পরীমনির দুই সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ১৩ অক্টোবর (বুধবার) ঢাকা মহানগর দায়রা
ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে অভিযানের শেষ দিনে ২০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা ইলিশ জব্দ সহ ২৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫
নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় নতুন চান্দগাঁও আবাসিক অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান। তিনি বলেন, বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন চান্দগাঁও আবাসিক অংশে ওপরে ও নীচে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পাশ দিয়ে চলাচল করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
সুদানে জরুরি অবস্থা ভেঙে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক। বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।সোমবার (২৫ অক্টোবর) অভ্যুত্থানের পর এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সোমবার সকালে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেনাবাহিনী। এরপর জরুরি অবস্থার ঘোষণা করেন ক্ষমতাগ্রহণকারী নেতা জেনারেল আবদেল
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও পাঁচ হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৯ হাজার ৬৭ জন। আর ভাইরাস থেকে সেরে উঠেছেন চার লাখ ২০ হাজার ৮৪০ জন।এর আগের দিন (২৫ অক্টোবর) বিশ্বজুড়ে চার হাজার ৭১১ জনের মৃত্যু হয়। একই সময়ে আক্রান্ত হন তিন লাখ ২০ হাজার ৯৮ জন। মঙ্গলবার (২৬
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের কাছের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়।নিহতরা হলেন- হাবিবুল্লাহ, তার স্ত্রী ও মেয়ে। এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয়
খুলনা জেলা শহরে আলামিনের বাড়ি। কার সঙ্গে কীভাবে বরিশালে আসছে তাও মনে নেই আলামিনের। তবে এটুকু মনে আছে যে তার মা আর বেঁচে নেই। মায়ের মৃত্যুও পর বাবার দেখা পায়নি সে। প্রায় ৪ বছর ধরে বরিশাল নৌবন্দরে যাত্রীদের মালামাল ওঠানামা আর বোতলে পানি বিক্রি করেই তার দুবেলা আহার জোটে। আর এখানেই গড়ে উঠেছে তার নতুন পরিবার। যে পরিবারে রয়েছে একাধিক বন্ধু,
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মসজিদে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে স্থানীয় দুই বাসিন্দা সোমবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছেন। বন্দুকধারীরা মোটরবাইকে করে মসজিদের সামনে যায় এবং মসল্লিদেরকে গুলি করে হত্যা করে। বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা সোমবার ভোর ৫টার দিকে উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা
হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। তাঁর গুণাবলীতে আলোকিত বিশ্ব। এসব গুণাবলীর মধ্যে তাঁর দৈহিক ও চারিত্রিক গুণাবলীগুলো বিদ্যমান। তা থেকে কিছু তুলে ধরা হলো- ১. চেহাড়া সৌন্দর্য হজরত বারাআ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চেহারা ছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম আখলাকের (চরিত্রের) অধিকারী। তিনি বেশি লম্বাও ছিলেন না
জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) জানায়, ২৪ অক্টোবর আবেদনের শেষ সময়সীমা বেধে দিলেও তরুণদের আগ্রহের কারণে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। দেশকে ভালোবেসে নিজ সমাজের উন্নয়নে কাজ করে যাওয়া তরুণ সংগঠকদের পুরস্কৃত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর অঙ্গ
সুদানের সামরিক বাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদালাহ হামদককে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে গিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে সেনা বাহিনী পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কোনো অভ্যুত্থান ঘটনায়নি। সুদানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার আল জাজিরা এ খবর জানায়। সুদানের সামরিক কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন। সেইসঙ্গে তিনি অন্তবর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন। তিনি জানান, ২০১৯ সালের সম্পাদিত চুক্তি
মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে আবারও ডেকে পাঠাল জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় এই নিয়ে অভিনেত্রীকে তৃতীয়বার তলব করা হল। সেই সঙ্গে জোরাল হচ্ছে তাকে গ্রেপ্তারের জল্পনাও। মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রীর একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের সূত্রে বৃহস্পতিবার প্রথম এনসিবি ডেকে পাঠায় অনন্যাকে। তার আগে অবশ্য অনন্যার বাড়িতে তল্লাশি চালান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বায়োপসির জন্য আজ সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছোট অস্ত্রোপচার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে আসলে তাঁর কী হয়েছে। এজন্য ১৫ থেকে ২১ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে চিকিৎসক। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী, আধুনিকায়ন ও বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবিরকে চেয়ারপারসন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে কো-চেয়ারপারসন করে
দেশে সরকারি চাকরি এখন সোনার হরিণের মত। যখনই কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয় তখনই সমাজের টাকাওয়ালাদের দৌরাত্ম শুরু হয়। লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে কর্তাব্যক্তিদের ম্যানেজ করে মেধাবীদের বাদ দিয়ে চাকরিতে নিয়োগ পাওয়া যায় এমন ঘটনা এড়াতে পঞ্চগড় জেলা প্রশাসন সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি প্রার্থী এবং অভিভাবকদের সচেতনতা শুরু করেছে। সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে চারটি পদে দশজন প্রার্থী নিয়োগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে চিংড়ি ঘেরে ডাকাতির অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়াসহ তার ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) মহেশখালী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। মহেশখালী থানা পুলিশ সোমবার (২৫ অক্টোবর) মামলাটি নথিভুক্ত করেন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে স্কটল্যান্ডকে পাহাড়সম টার্গেট দিয়েছে আফগানিস্তান। হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য স্কটল্যান্ডকে করতে হবে ১৯১ রান। এর আগে আরব আমিরতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯০ রান করে আফগানরা। আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাছাই পর্বের ঝামেলায় যেতে হয়নি আফগানিস্তানকে। ভারত-পাকিস্তানের মতো
করোনাকালে ওমরাহ ও হজ পালনে নানা নিয়ম ও পরিবর্তন এনেছিলো সৌদি আরব। এসময় কেউ দুইটি ওমরাহ করতে চাইলে তাঁকে অন্তত ১৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিলো। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এবং টিকাদান আবশ্যক হওয়ায় সেই নিয়মে পরিবর্তন এসেছে। বিধি-নিষেধ শিথিল করে দুই ওমরাহ পালনের মধ্যবর্তী ১৫ দিনের নির্দেশনা বাতিল করেছে সৌদি সরকার। এতে ওমরাহ যাত্রীরা এখন থেকে খুব সহজেই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় 'সম্প্রীতি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। প্রধান অথিতির বক্তব্যে ইউএনও মো. আরিফুল হক মৃদুল বলেন,অসাম্প্রদায়িক চেতনায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের উন্নয়ন ঘটিয়ে গরিব-দুঃখী মানুষের মুখে হাঁসি ফোঁটানো।
অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধন না করলে ব্যবসা থেকে ‘আউট’ হয়ে যাবে। সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স নিয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। এ নিবন্ধন করতে
'মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। সম্প্রতি তিস্তার পানি বেড়ে গেলে ডিজিটাল ব্যবস্থায় তিন হাজার স্থানীয় মানুষকে পূর্বাভাস মেসেজ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে দুর্যোগ মোকাবেলা করেও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রেখেছে।' আজ সোমবার(২৫ অক্টোবর) বিকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনে 'ডিজিটাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব